Home বিনোদন বিয়ের সাজে ফারিণের হাতে পিস্তল, ছবি ঘিরে কৌতূহল

বিয়ের সাজে ফারিণের হাতে পিস্তল, ছবি ঘিরে কৌতূহল

0

বিনোদন ডেস্ক।।

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল, তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিনজন। তাঁদের হাতেও বন্দুক। ছবিতে ফারিণের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে। মঙ্গলবার (প্রকাশিত এসব ছবি দেখে প্রথমে রহস্য তৈরি হলেও পরে জানা গেল, এটি নতুন একটি সিরিজের প্রচারণার অংশ। চরকির জন্য নির্মিত সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’।

সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে ছবিগুলো।

‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। মাঝের সময়ে সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। নতুন ধরনের চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া। চরিত্রটি সম্পর্কে ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনো কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, নতুন কিছু হবে আমার জন্যও।’ঘড়ি কিনুন

সিরিজে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

‘ডাকাতিয়া বাঁশি’ নির্মাণের কারণ ব্যাখ্যা করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরনের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি ছকভাঙা ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।’

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি থ্রিলার না হলেও দর্শকদের চমকে দেওয়ার মতো উপাদান রয়েছে এতে। তাঁর মতে, গল্পে দর্শকদের জন্য থাকবে নানা চমক। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে সিরিজটি।