Home জাতীয় সিগারেটের প্যাকেটে দেড় কেজি স্বর্ণ

সিগারেটের প্যাকেটে দেড় কেজি স্বর্ণ

58

খুলনাঞ্চল রিপোরট।।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে করে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার (দেড় কেজির ওপরে) জব্দ করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), শুল্ক গোয়েন্দা ও নিরাপত্তাকর্মীরা। গতকাল সকাল ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দরের একটি টিম আন্তর্জাতিক আগমনী ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা কর্মীদের সন্দেহ, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের এ৯-৫২৬ যোগে ওই বিমানবন্দরে এসে থাকতে পারে। গোয়েন্দা বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে বেল্টের কাছেই সিগারেটের প্যাকেটটি ফেলে দেন যাত্রী।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশে অবস্থান নেন গোয়েন্দা সংস্থার কর্মীরা। পরে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো একটি সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। খোলার পর সেখান থেকে ১ কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি বার জব্দ করা হয়। এগুলোর বাজার মূল্য এক কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়।