স্টাফ রিপোর্টার।।
দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ আহমদ মুসা রঞ্জুর মা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাত ১০টায় কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এর আগে ২০২০ সালে রঞ্জুর বাবা ইউসুফ আলী লস্কর ইন্তেকাল করেন। মরহুমার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
খুলনাঞ্চল পরিবারের শোক: দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ আহমদ মুসা রঞ্জুর মা মোমেনা বেগম ইন্তেকাল এর ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিলটন। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।











































