Home খেলাধুলা লিভারপুল ছাড়ার ঘোষণা ক্লপের

লিভারপুল ছাড়ার ঘোষণা ক্লপের

31

স্পোর্টস ডেস্ক।।

হঠাৎ করেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষেই ‘অল রেড’দের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন জার্মান এই কোচ। ক্লাব কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্লপ।

২০১৫ সালে দায়িত্ব নেওয়া ক্লপের লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে তার আগেই আজ শুক্রবার ক্লপের ক্লাব ছাড়ার তথ্য জানায় লিভারপুল।

৩০ বছরের খরা কাটিয়ে লিভারপুলকে ২০১৯-২০ মৌসুমে শিরোপা জেতানো কোচ ক্লপ। তার আগের মৌসুমে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা চ্যাম্পিয়ন্স লিগও জেতান ৫৬ বছর বয়সী ক্লপ।

লিভারপুল তাদের ‘এক্স’ অ্যাকাউন্টে বলেছে, ‘এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।’

ক্লপ তার এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেছেন, ‘আমার যে দম ফুরিয়ে এসেছে সেটি আমি কীভাবে বোঝাব। … বুঝতে পারছি এই মুহূর্তে এমন সিদ্ধান্তে অনেকেই চমকে যাবেন। তবে আমার কাছে অবশ্যই এর ব্যাখ্যা আছে। নিজের জায়গাটা অন্তত বোঝাতে পারব আমি।’