Home আঞ্চলিক মহেশপুর ৫৮ বিজিবির অভিযান, ৮রাউন্ড গুলিসহ ৪ পিস্তল উদ্ধার

মহেশপুর ৫৮ বিজিবির অভিযান, ৮রাউন্ড গুলিসহ ৪ পিস্তল উদ্ধার

47

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির বিশেষ অভিযানে ৮ রাউন্ন এ্যমোনিশনসহ ৪টি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার(১০জানুয়ারি) বিকালে উপজেলার যাদবপুর ইউপির সীমান্তবতী মকরধসপুর এলাকা থেকে ৮ রাউন্ড এ্যমোনিশনসহ ১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৩টি স্থানীয়ভাবে তৈরী পিস্তল ও ৩টি কম্বল উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,কয়েকজন চোরাকারবাী প্লাস্টিকের বস্তায় করে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার যাদবপুর ইউপির মকরধসপুর সীমান্ত এলাকায় বিকালে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল অবস্থান করেন। ৩ জন চোরাকারবারী বিজিবির অবস্থান টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা রেখে পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড এ্যামোনিশন এবং ৪টি পিস্তল (১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৩টি স্থানীয়ভাবে তৈরী পিস্তল) ও ৩টি কম্বল জব্দ করে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা এ্যামোনিশন ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করতঃ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।