Home আঞ্চলিক নৌকা জিতিয়ে কর্মীদের গরু কেটে খাওয়ালেন কাউন্সিলর শরিফ

নৌকা জিতিয়ে কর্মীদের গরু কেটে খাওয়ালেন কাউন্সিলর শরিফ

54

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
চতুর্থবারের মতো বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে হাবিবুন নাহার এমপি নির্বাচিত হওয়ায় নেতা- কর্মীদের মাঝে যেন আনন্দের শেষ নেই। কর্মীদের বাঁধভাঙ্গা উল্লাস মিলে যাচ্ছে আবেগঘন পরিবেশে।
নির্বাচনে জয়ী হওয়ায় প্রিয় নেতার প্রতি এমনই আনন্দ-উল্লাস প্রকাশ করতে গরু কেটে শত শত লোককে খাওয়ালেন পৌর কাউন্সিলর। মোংলা পোর্ট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম শরীফ বুধবার (১০জানুয়ারী) বিকেলে পৌর শহরের শ্রমকল্যাণ সড়কে একটি গরু কেটে/জবাই কয়েক’শ কর্মী-ভোটারদেরকে বিরিয়ানি খাওয়ান।

মোংলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শরীফ বলেন, আমার প্রিয় নেতা খুলনা সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তার জন্য যে কোন ত্যাগ স্বীকার করে সবকিছু করতে পারি। রাজনৈতিক যেকোন চ্যালেঞ্জও নিতে পারি। তাইতো মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জয়ী করতে স্থানীয় কর্মীদের নির্বাচনের শুরু থেকেই চাঙ্গা রেখেছি। তাকে নির্বাচিত করেই মাঠ ছেড়েছি। তাই নিজেই আনন্দ অনুভব করে এবং কর্মী-ভোটারদের আনন্দ-উল্লাসের কারণেই তাদেরকে একটি গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করি, এতে কর্মী ও সাধারণ ভোটারেরা ভীষণ খুশি হয়েছেন।

শ্রম কল্যান রোডের বাসিন্দা নুর আলম, ফারুক বয়াতি ও লাইলি বেগম বলেন, কাউন্সিলর শরিফ একজন কর্মীবান্ধব ও খুব ভাল মনের একজন মানুষ। সে ডাকলে গভীর রাতেও ঘর থেকে আমরা বের হয়ে আসি। সে মানুষের নিঃস্বার্থ উপকার করে মানুষের ভালবাসা অর্জন করেছে। এজন্যই তার ডাকে সবাই নেমে পড়ে নৌকার জন্য কাজ করেছি। এছাড়া হাবিবুন নাহারও এই এলাকার অনেক উন্নয়ন করেছে, তার কোন বিকল্প নেই। তাই তাকে ভোট দিয়ে তার প্রতিদান দিয়েছি।

উল্লেখ্য, হাবিবুন নাহার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সাংসদ নির্বাচিত হয়ে বুধবার (১০জানুয়ারী) শপথ নিয়েছেন। এছাড়া তিনি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।