স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। পরাজয়ের পর সোমবার রাতে ফেসবুক লাইভে এসে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এ নায়িকা। মাহি জানান, প্রতিটি সিচ্যুয়েশনেই আগে নেগেটিভ বিষয়টি মাথায় রাখতে হয়। প্রতিটি সিচ্যুয়েশনের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন তিনি। ইশতেহারে বলা কথা যেমন নারীদের ঘর হবে একেকটা কর্মসংস্থান ও তরুণরা হবেন উদ্যোক্তা। এসব ঠিক কতোটা বড় পরিসরে তিনি করতে পারবেন, সেটা সরকারিভাবে যতটা সম্ভব তা ব্যক্তিগতভাবে একটু চ্যালেঞ্জিং। এরপরও ব্যক্তিগত উদ্যোগে যথেষ্ট চেষ্টা করবেন তিনি। মাহি বলেন, গত ১৫ বছরে বিজয়ী প্রার্থীর জনপ্রিয়তা কমে এসেছিল, তা যেন এই পাঁচ বছরে কাটিয়ে উঠেন তিনি। আমি কিন্তু মাঠে আছি।









































