Home খেলাধুলা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে যত রেকর্ড

পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে যত রেকর্ড

39

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে টেস্টে আরও একটি সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এই জয়ে বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি হয়েছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক-
পাকিস্তানকে এ নিয়ে ঘরের মাঠে টানা ১৭ টেস্টে হারালো অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টেস্টে অন্য কোনো দলের নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা এত জয় নয়। দ্বিতীয়টি অজিদের, ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৯ জয় ছিল তাদের।
এ নিয়ে পাকিস্তানকে ৭বার টেস্টে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে এর চেয়ে বেশি হোয়াইটওয়াশের রেকর্ড নেই অন্য কারও। নিউজিল্যান্ডকে ৫ ও ভারতকে ৪ বার হোয়াইটওয়াশ করার রেকর্ড আছে ইংল্যান্ডের।
গতকাল নিজেদের বিদায়ী টেস্ট ইনিংসে ৫৭ রান করে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। শেষ টেস্ট ইনিংসে ষষ্ট ব্যাটার হিসেবে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ার্নারের আগে এই রেকর্ড আছে ছিল শুধু জ্যাক রেইডরের।
গত কালকেরটা ছিল চতুর্থ ইনিংসে ওয়ার্নারের দশম পঞ্চাশোর্ধ রানের ইনিংস।

অজি ব্যাটার হিসেবে ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে এই তালিকায় শীর্ষে তিনি।
চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এক টেস্টে ১০০ রান ও ফাইফার নেওয়ার মাইলফলক স্পর্শ করেন আমির জামাল। ১৯৯০ সালে অজিদের বিপক্ষেই সর্বশেষ এই কীর্তি গড়েন ওয়াসিম আকরাম। এছাড়া ইমরান খান ও মুশতাক মোহাম্মদ দুবার করে এই কীর্তি গড়েন।

 

এই সিরিজে ১৮ উইকেট নেন আমির জামাল। অভিষেক টেস্ট সিরিজে পাকিস্তানের হয়ে এটা তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা। ১৯৫২-৫৩ সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নেন ফজল মাহমুদ। এছাড়া ১৯৫৮ সালে ১৯ উইকেট নেন নাসিম উল ঘনি।
এই টেস্টে কোনো রান না হওয়ার আগে ওপেনিং জুটি ভেঙেছে তিন ইনিংসে। টেস্ট ইতিহাসে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৫০ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্টে প্রথম এরকম ঘটনা ঘটে।
এই টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। সিডনিতে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সর্বনিম্ন রানের ইনিংস এটাই। এর আগে ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার করা ১১৩ রান এদিন এই তালিকার শীর্ষে ছিল।

এই টেস্টে চার ইনিংস মিলিয়ে রান হয়েছে ৮৫৭। ফল এসেছে এমন টেস্টে এটাই সবচেয়ে কম রানের রেকর্ড। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৮২১ রান এতদিন সর্বোচ্চ ছিল।