Home খেলাধুলা সিলেট স্ট্রাইকার্স বোলার হান্টে ১৩ জন নির্বাচিত

সিলেট স্ট্রাইকার্স বোলার হান্টে ১৩ জন নির্বাচিত

42

স্পোর্টস ডেস্ক।।

বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী সম্পন্ন হয়েছে সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্ট প্রতিযোগিতা। যেখানে বিপিএলের আসন্ন আসরে সিলেট ফ্র্যাঞ্চাইজির নেটে বল করার জন্য নির্বাচিত হয়েছেন ১৩ জন বোলার।

বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৪০০ জন ক্রিকেটার এ বোলার হান্ট প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ বোলার হান্ট প্রতিযোগিতায় প্রায় ৯’শ ক্রিকেটার শেষ পর্যন্ত অংশ নেন।

স্ট্রাইকার্সের কোচরা এই ট্রায়াল কার্যক্রম পরিচালনা করেন। কয়েক পর্বের ট্রায়াল শেষে ১৩ প্রতিভাবান বোলারকে আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন নেটে বোলিংয়ের জন্য নির্বাচন করেন স্ট্রাইকার্সের কোচরা। যাদের মধ্যে ৬ জন পেসার ও ৭ জন স্পিনার।

নির্বাচিত ১৩ ক্রিকেটার:

মোহাম্মদ হুসেন ইমন (সিলেট), আমির হোসেন জয় (সিলেট), আজিজুর রহমান (জামালপুর), জামিল আহমেদ (সিলেট), আল-মামুন (গাইবান্ধা), মিনহাজ আহমেদ (সিলেট), মুজাক্কির হোসেন (সিলেট), রিয়াদুল (মানিকগঞ্জ), মহিউদ্দিন তারেক (সিলেট), জাহিদুল হক হিমেল (হবিবগঞ্জ), মো: আসাদুজ্জামান খান তুষার (হবিগঞ্জ), রাহেল আহমেদ (সিলেট) ও মো: কয়েছ আহমদ (সিলেট)।