Home খেলাধুলা বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেলেন যারা

বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেলেন যারা

41

স্পোর্টস ডেস্ক

আর মাত্র একদিন পরই শুরু হবে নতুন বছর। বিদায়ী ২০২৩ সালে বিশ্ব ক্রিকেটে ঘটেছে নানা ঘটনা। ওয়ানডে বিশ্বকাপসহ নানা কারণে বছরজুড়ে আলোচিত ছিল ক্রিকেটাঙ্গন। এরই মধ্যে ২০২৩ সালের বর্ষসেরা টি-২০ দল প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত বর্ষসেরা একাদশে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের আধিপত্য দেখা গেছে। প্রকাশিত তালিকায় সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার এই দুই দেশ থেকে জায়গা পেয়েছেন। বর্ষসেরা টি-২০ একাদশের অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিকে।

ওপেনিংয়ের জন্য বেছে নেয়া হয়েছে দুই ভারতীয় যশস্বী জসওয়াল ও শুভমান গিলকে। স্পিনিং ও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস। পেস বোলিংয়ে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও সুযোগ পেয়েছেন বর্ষসেরা টি-২০ দলে।

ক্রিকইনফোর বর্ষসেরা টি-২০ একাদশ:

ফাফ ডু প্লেসি (অধিনায়ক- দক্ষিণ আফ্রিকা), যশস্বী জসওয়াল (ভারত), শুভমান গিল (ভারত), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), সূর্যকুমার যাদব (ভারত), হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), নাথান এলিস (অস্ট্রেলিয়া)।