Home খেলাধুলা রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন শান্ত-মুশফিকরা

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন শান্ত-মুশফিকরা

30

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশের প্রথম বহর এখন কিউইদের ডেরায় অবস্থান করছে। মূলত টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা প্রথম দফায় নিউজিল্যান্ড গেছেন। যেখানে ছিলেন মোট ১১ ক্রিকেটার। স্কোয়াডের বাকি সদস্যরা আজ রাতে দেশ ছাড়বেন।
দ্বিতীয় বহরে আজ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দলের বাকি অংশ। এই বহরে থাকছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। ক্রিকেটারদের পাশাপাশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আজকের বহরে আছেন।

এদিকে আসন্ন সিরিজে কোচিং স্টাফে থাকছে কিছুটা ভিন্নতা। কোনো স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ডে খেলবে শান্তর দল। তবে পেস বোলিং কোচ হিসেবে থাকবেন কলিমোর। এছাড়া টাইগারদের ব্যাটিং বিভাগ দেখবেন ডেভিড হেম্প। এই দুই কোচই বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বে রয়েছেন।

টাইগারদের সহকারী কোচ নিক পোথাস অবশ্য প্রথম বহরের সঙ্গেই নিউজিল্যান্ডে গেছেন। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।