খবর বিজ্ঞপ্তি।।
আজ (মঙ্গলবার) ভোর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘন্টা অবরোধ কর্মসূচি সফল করার অহবান জানিয়েছে খুলনা বিএনপি। সোমবার (১১ ডিসেম্বর) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহবান জানান।
বিবৃতিতে জনগণ আ’লীগের ক্ষমতা কুক্ষিগত করার মনোবাসনা পূরণ হতে দিবে না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশন দেশবাসীর মতামত অগ্রাহ্য করে এবং বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে ভোটারবিহীন একতরফা নির্বাচনের পথ সুগম করেছে। গণধিকৃত তফসিল ঘোষণার প্রতিবাদে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান গনতান্ত্রিক আন্দোলন সফল করতে খুলনাবাসি সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলার ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
সিসিইউতে বেগম খালেদা জিয়া: সুস্থতা কামনা
রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। খুলনা বিএনপি নেতৃবৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেছেন, গত ৯ আগস্ট থেকে চার মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবি করে আসলেও সরকার অনুমতি দেয়নি। বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন না করা পর্যন্ত তাকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হবে। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসির প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলার ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।











































