Home খেলাধুলা আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় তাসকিনসহ যারা আছেন

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় তাসকিনসহ যারা আছেন

46
ADELAIDE, AUSTRALIA - NOVEMBER 02: Taskin Ahmed of Bangladesh reacts whilst bowling during the ICC Men's T20 World Cup match between India and Bangladesh at Adelaide Oval on November 02, 2022 in Adelaide, Australia. (Photo by Mark Brake-ICC/ICC via Getty Images)

স্টোর্টস ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার আগে এই মিনি নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে বাংলাদেশের ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া তিন জনের সবাই পেসার। এর আগে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের সঙ্গে সেই তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

নিলামের প্রাথমিক তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুুদও ছিলেন। তবে চূড়ান্ত তালিকায় এই তিনজনের জায়গা হয়নি।