Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

64
পাতায় পাতায় উড়ে বেড়াচ্ছে এক জোড়া প্রজাপতি। মল্লিকপুর, তেরখাদা, খুলনা-সংগৃহীত

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় খুলনা বিএনপির হুশিয়ারী, বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবেন না!
।। খবর বিজ্ঞপ্তি।।
নির্বাচন কমিশনের ফরমায়েসি তফসিল জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ খুলনা বিএনপির নেতারা বলেছেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা গভীর ষড়যন্ত্রেরই অংশ। কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মত শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। দেশপ্রেমিক জনতা ফ্যাসিস্ট সরকারের দিবাস্বপ্ন কিছুতেই পূরণ হতে দিবে না।
সোমবার (২৭ নভেম্বর) সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে এর সমর্থনে মিছিল শেষে বক্তারা এসব কথা বলেন। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবেন না! জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। তফসিল ঘোষণা করেছেন বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেয়া হবে না। মহানগরীর নিরালা মোড় থেকে বেলা ১টায় মিছিল শুরু হয়ে লায়ন্স স্কুলের সামনে পথসভার মাধ্য দিয়ে শেষ হয়। মিছিলে ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, খুলনা মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ, মোল্লা সাইফুর রহমান, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, খন্দকার ফারুক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, মো: জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, ফারুক হোসেন, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র আসাদুজ্জামান আসাদ, জাহিদুর রহমান রিপন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, হুমায়ুন কবির চৌধুরী, আবদুর রব আকুঞ্জি, মোস্তফা কামাল, শেখ মনিরুজ্জামান মনির, শফিকুল আমিন লাভলু, জি এম মইন উদ্দিন, দেলোয়ার হোসেন, তৈয়বুর রহমান তপু, জাহিদ খোকন, এইচ এম আসলাম, আহসান হাবিব বাবু, কামরুজ্জামান রুনু, গোলাম মোস্তফা ভুট্টো, মশিউর রহমান খোকন, নজরুল ইসলাম, কাজী মিজানুর রহমান, নুর আলম নুরু, আরিফুর রহমান বিপ্লব, আজিজুর রহমান, মোল্লা রাজু, মনজুরুল আলম, সওগাতুল ইসলাম ছগির, মেহেদী হাসান লিটন, আমিন আহমেদ, শেখ নাজিম, খাইরুল ইসলাম, মইদুল হক টুকু, নাদিম আশফাক, সরোয়ার হোসেন, মো: মুরাদ হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম, মাহাবুবুল ইসলাম টুটুল, হালিম মোড়ল, হাবিবুর রহমান বিপুল, দেলোয়ার হোসেন, বায়জিদ হোসেন, নাসির উদ্দিন, মো. দুলাল, তৈয়বুর রহমান তপু, ইসলাম বিশ্বাস, বেল্লাল হোসেন, রকিবুল ইসলাম মিঠু, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, নাজিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, আব্দুল আল কাফি সখা, জাবির আলী, মোল্লা আইয়ুব হোসেন, নাজমুল হাসান নাসিম, মোল্লা রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনি, মো: হোসেন, এম এম জসিম, শফিকুল ইসলাম বাচ্চু, ইয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, বাহাদুর মুন্সি, রুবেল মীর, আব্দুল্লাহ আল মামুন, সাইদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মাহাবুব হোসেন, মো.শহিদুল ইসলাম সোহেল, জি এম মনসুর, আবু সায়েম, মোহাম্মদ আজিজুল, সৈয়দ নাদিম আশফাক, তোহিদুর রহমান তৌহিদ, মো: মামুন পাটোয়ারী, মোঃ জুয়েল আকন, মাহবুব হোসেন, মোঃ সুজন হোসেন, রাকিব হোসেন, মো: নোমান, হায়দার আলী লাবু, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম শাহিন, আহসান হাবীব বাবু, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, খায়রুজ্জামান সজিব, জাহিদুল ইসলাম বাচ্চু, শওকত আলী বিশ্বাস লাবু, আলাউদ্দিন তালুকদার, এমদাদ মোড়ল, মোতালেব শেখ, মনিরুজ্জামান মিন্টু, তৈয়েবুর রহমান তপু, মো: মামুন, পপিন, নূর ইসলাম, শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি, ইসমাইল হোসেন, আবু জাফর, রাহুল চিশতি, কুট্রি, মিজানুর রহমান, জামাল হাওলাদার, গাউস সরদার, সেলিম খন্দকার, রিপন আকন, আনিচুর রহমান, রিপন, মিরাজ হাওলাদার, বেল্লাল, এনামুল, হুমায়ুন, কবির সরদার, মাসুদ, বাবুল, বাদল আলী খাঁ, জাসাসের ইঞ্জি: নুরল ইসলাম বাচ্চু, এ কে আজাদ, জাহিদ হাসান,
মহিলা দলের শাহনাজ সরোয়ার, নিলুফা চাদনী, কৃষক দলের সজীব তালুকদার, তাঁতীদলের মেহেদী আহসান মিন্টু, মাহমুদ হাসান লোটাস, শেখ জাকির হোসেন, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, মাসুম বিল্লাহ, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, হুমায়ুন কবির রুবেল, মশিউর রহমান শফিক, গাজী শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম খান, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, পারভেজ হোসেন মিজান, মো: ইউসুফ, মাজহারুল ইসলাম রাসেল, শাকিল আহমেদ, শেখ ফারুখ, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, ইমরান খান, মিল্টন রয়, দেবেন ঘোষ, জাফর হাসান, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ, কামাল হোসেন, ইসমাইল খান, ইস্রাইল বাবু, ইয়াছির আরাফাত, আলামিন তরিকুল ইসলাম নকীব, নাম্মিন হোসেন মারজান, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, আল আমিন হাওলাদার, ইমরান ইমু, নাবীদ হাসান, হাফেজ মোঃ রুম্মান, শহিদুজ্জামান সজল, সৈয়দ নাঈম মীর, রিয়াজ, তৈয়েবুর, হামিদ, শাহানাহাজ জামান সাগর, এস কে ডিউক হোসেন, শহিদুল ইসলাম, নাহিদুজ্জামান প্রবাল, অন্যান্যদের মধ্যে সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ হাসান লাভলু, সাবেক ছাত্রনেতা মিজানুর রশিদ মিজান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, রাজিব খান, খান ফিরোজ, সৈয়দ তানভীর আহমেদ, আশরাফুল ইসলাম, মিলন হোসেন, অলিভ হোসেন, মোহাদ্দেস হোসেন, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ।
#

সোনাডাঙ্গা থানায় বকুল, মনা ও তুহিনের নামে অস্ত্র আইনে গায়েবী মামলা: বিএনপির উদ্বেগ
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গদলের ৪০জন নেতাকর্মীর নামে গায়েবী মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতারা।
সোমবার (২৭ নভেম্বর) প্রদত্ত নেতৃবৃন্দ বলেন, ২৬ নভেম্বর সোনাডাঙ্গা থানায় বিএনপির শীর্ষ নেতাদের নামে বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে গায়েবী মামলা দায়ের করে সরকার তাদের দেউলিয়াত্বের প্রমান দিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার যে কতটা দিশেহারা তা এই মামলাই তার প্রমান। অবিলম্বে শীর্ষ নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষতে এ ধরণের গায়েবী মামলা দায়ের না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সোনাডাঙ্গা বিএনপি আহবায়ক শেখ হাফিজুর রহমান মনি, খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদুর রহমান, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানার সদস্য সচিব হাবীবুর রহমান বিশ^াস, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ।

নগর যুবলীগের সভাপতি’র বাড়ীতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ এর বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যায় একদল অজ্ঞাত ব্যাক্তি সফিকুর রহমান পলাশ এর রূপসা রাজাপুর গ্রামের বাড়ীতে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। পর পর তিনবার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তার বাড়ীতে থাকা বৃদ্ধ পিতা-মাতা, ছোট দুই পুত্র সন্তান ও সহধর্মিণী সহ অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন। রাতের আধারে চোরের ন্যায় এই গুপ্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর যুবলীগ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এসে এম হাফিজুর রহমান হাফিজ, কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ।
অনুরূপ বিবৃতি দিয়েছে খুলনা মহানগরের অন্তর্গত পাঁচ থানা ও ৩৬ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ ন্যাক্কার জনক এই ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতি দাতারা অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

দৌলতপুরে আগুনে পুড়ল তিন দোকান
স্টাফ রিপোটার
খুলনায় অগ্নিকাণ্ডে তুলা-লোপ-তোষকের দোকানসহ তিনটি দোকান পুড়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর দৌলতপুর মহসিন মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে নগরীর দৌলতপুর মোহসীন মোড় এলাকায় অবস্থিত একটি তুলা-লেপ-তোষকের দোকানের পেছন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। এরমধ্যে দুটি তুলা-লোপ-তোষকের দোকান এবং একটি টায়ারের দোকান ছিল। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে তিনটি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

দামুড়হুদায় ইজিবাইকের ঢাক্কায় পথচারীর মৃত্যু
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় সড়কে ইজিবাইকের ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর হতে নিজ গ্রাম চাকুলিয়া ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক লুৎফর রহমান টেংরা(৮২)কে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় লুৎফর রহমান টেংরা কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তাঁর মৃত্যু হয়।

পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকিতে; থানায় জিডি
গাজী মোঃ আব্দুল আলীম, পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় নার্সারী ক্ষেতের চারার ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের জমি মালিক বিশ্বরঞ্জনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হিতামপুর গ্রামের নজরুল গাজী, কবির গাজী, মোঃ মঞ্জুরুল মোড়লের নামে গদাইপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী লীজ মালিক শেখ মোক্তার আলী (৭০) ২৫ নভেম্বর সোমবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১৩৬০।

ডায়েরী ও বাদী সূত্রে জানা গেছে, শেখ মোক্তার আলী তার বাড়ীর পাশে বিশ্বরঞ্জনের নিকট থেকে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবৎ নার্সারী ব্যবসা করে আসছে। বিবাদীদের সাথে বিশ্বরঞ্জনের গদাইপুর ও হিতামপুর মৌজায় ৪৪ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ এ জমি জবর দখলের জন্য বিভিন্ন সময় তারা পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর শুক্রবার সকালে মুক্তারের নার্সারীতে গিয়ে নজরুল ও মঞ্জুরুল তাদের লোকজন দ্বারা নার্সারী প্রায় এক লাখ টাকার চারা কেটে নষ্ট করেছে। এসময় জমির মালিক বিশ্বরঞ্জন চারা নষ্ট করতে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায় মারতে উদ্যোত হয়। তখন বিশ্বরঞ্জনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা বিশ্বরঞ্জনকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় নার্সারী ব্যবসায়ী শেখ মোক্তার আলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।

উল্লেখ, আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে বিশ্বরঞ্জন ও তার স্ত্রী সরস্বতীকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে আগুন ধরিয়ে দেয়।বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। মামলা নং- সিআর ১৬৮০/২৩।

অভয়নগরে এনামুল হক বাবুল মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৪ (অভয়নগর – বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসন থেকে আলহাজ্ব এনামুল হক বাবুল আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরিয়া সভা ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ।
সোমবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুকরিয়া সভা পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন সরদার, সানা আব্দুল মান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, আব্দুর রউফ মোল্যা. শ্রমিক নেতা নজরুল ইসলাম ফারজী, রবিন অধিকারি ব্যাচা, ইউপি চেয়ারম্যান এ্যাড. নাসির ফারাজি, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, এ্যাড: রওশন কবির টুটুল, সিংগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কৃষকলীগ নেতা তাপস ফারাজী প্রমুখ। সভা শেষে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নওয়াপাড়া বাজার ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ডুমুরিয়ায় রাস উৎসব ও গঙ্গাপূজা উদযাপন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জিয়ালতলা মহামায়া আশ্রমসহ আশপাশ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রাস উৎসব ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মহামায়া আশ্রমের পাশে প্রবাহমান খরস্রোতা ঘেংরাইল নদীতে ভরা জোয়ারে হাজার হাজার পূণ্যার্থী গঙ্গাস্নানে নেমে তাদের পূণ্যের আরাধনা করেন। এ সময় নদীর তীরে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তদের আগমনে আশ্রম¯’ল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পূজা অর্চনা শেষে আশ্রমের সামনে এক ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রমাধ্যক্ষ নারায়ণ চন্দ্র গোস্বামী। আলোচক ছিলেন ডাঃ এসকে দাশ মিলন,কবি ও ছড়াকার শেখ আমজাদ হোসেন দাদাভাই,যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ। অপরদিকে উপজেলার মাগুরখালীর জেএইচবি যুব সংঘের আয়োজনে পবিত্র গঙ্গাস্নান উদযাপন উপলক্ষে চারদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক, ডোঙ্গা বাইচ, পদাবলী কীর্তন ও যাত্রাপালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ইউপি সদস্য মনোজ সরকার। এছাড়া উপজেলার ঘোনা বান্দা, ভদ্রদিয়া, চহেড়া, শোলগাতিয়া, কুলবাড়িয়া, মাদারতলা, বারুইকাটি, কাঠালিয়া, শিবনগর, খোরেরাবাদ, সাড়াভিটা সহ বিভিন্ন অঞ্চলে এ রাস উৎসব উদযাপিত হয়েছে।

ডুমুরিয়ায় যুবদের ৬দিনের প্রশিক্ষণ সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্ম সং¯’ান সৃজনের লক্ষে গাভী পালনে যুবদের এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চিংড়া গোলদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়দিন ব্যাপি প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান ও সহকারী মোঃ জাকির হোসেন। প্রশিক্ষণে ৩০ জন যুব অংশ গ্রহণ করেন।

অবরোধ সমর্থনে রামপালে বিএনপির মিছিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অবরোধ সমর্থনে বাগেরহাটের রামপালে মিছিল করেছেন বিএনপি। সোমবার দুপুর ১২টায় রামপাল উপজেলার ভোজপাতিয়ায় এলাকায় এ মিছিল করেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি। ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরফদার এনামুল হক প্রিন্সের নেতৃত্বে অবরোধ সমর্থনের এ ঝটিকা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুবদল নেতা সদ্দার বকতিয়ার ও রেজাউল করিম।

নড়াইলে ডোবা থেকে দুই মাস বয়সি শিশুর লাশ উদ্ধার
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর আরাফ নামে দুই মাস বয়সি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশু আরাফ সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের মিলনের ছেলে। সোমবার (২৭ নভেম্বর) সকাল নয়টা দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের দুই মাসের শিশু ছেলে আরাফ নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকাল নয়টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটির মা সুমি বেগম তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রূপান্তর-এর আলোচনা
নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে হলে মানুষকে সচেতন করে তুলতে হবে
খবর বিজ্ঞপ্তি
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে অনেক আইন থাকলেও নারী নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। মানুষকে সচেতন করে তোলা সম্ভব না হলে কাক্সিক্ষত নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ে তোলা যাবে না। আর এই সচেতনতা সৃষ্টির কাজে সকলকে যে যার অবস্থান থেকে এক সাথে কাজ করতে হবে।
রোববার বিকেলে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যকে সমানে রেখে অনলাইনে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সভায় রূপান্তর-এর সর্বস্তরের কর্মীরা ছাড়াও বিভিন্ন প্রকল্পের অংশীজন অংশগ্রহণ করেন। রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের পরিচালক শাহাদত হোসেন বাচ্চুর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজিতা বরিশাল প্রকল্পের সমন্বয়কারী ঝুমু কর্মকার। রূপান্তর-এর বিভিন্ন পর্যায়ের অংশীজন ও কর্মীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শেখ জার্জিস উল্লাহ, অসীম আনন্দ দাস, মোস্তফা কামাল, তাসনিমা মতিন, সুবল ঘোষ টুটুল, খন্দকার জিলানী হোসেন, আবিদা খান ললি, হাসান তারেক, পলি আক্তার, শিল্পী আক্তার, ফারহানা তিথি, সীমা বিশ্বাস।
উল্লেখ্য, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আগামী ০৬ ডিসেম্বর সন্ধ্যে ছ’টায় নগরীর শহীদ হাদিস পার্কে “মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ” অনুষ্ঠিত হবে।

শীতের পোশাক ব্যবসায় মন্দা
আহাদ আলী।।
চলমান রাজনৈতিক অস্থিরতায় মন্দা সময় পার করছে শীতের পোশাকের পাইকারি ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচিতে বাণিজ্য হারিয়ে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম ক্রেতা সংকট পড়েছে ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের কপালেও দুশ্চিন্তার ছাপ। লাগাতার রাজনৈতিক কর্মসূচির কারণে শীতকালীন ব্যবসায় বড় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমকে সামনে রেখে সেপ্টেম্বর ও নভেম্বর মাসে গরম পোশাক ও কম্বলের পাইকারি বাজার জমজমাট হয়ে ওঠে।
এ সময়ের জন্য সারা বছর তাকিয়ে থাকে পাইকারি ব্যবসায়ীরা। এ জন্য আগাম প্রস্তুতিও থাকে ব্যবসায়ীরা । কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে শীত মৌসুমের শুরুতে ব্যবসা পুরোপুরি অনিশ্চয়তার মুখে পড়েছে। হরতাল-অবরোধ শুরু হওয়ার পর থেকে ভাটা পড়েছে। খুলনায় শীতের গরম কাপড়ের বড় পাইকারি বাজারগুলো অবস্থিত। পাইকারি ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন বলেন, অন্য বছর এমন সময় দৈনিক লাখ টাকার পণ্য বিক্রি করেছি। বর্তমানে ৫০ হাজার টাকার বিক্রিও নেই। হরতাল-অবরোধের কারণে মফস্বলের মার্কেট ব্যবসায়ীরা আমাদের কাছে আসতে পারছে না। কুরিয়ারের মাধ্যমেও পণ্য পাঠানো যাচ্ছে না।
সপ্তাহে একদিন (শনিবার) যা একটু বেচা- বিক্রি হয়। তাও লাখ টাকাও হয় না। এভাবে চললে মহাবিপদে পড়তে হবে। আরেক পাইকারি ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন বলেন, শীতের কাপড়ের বাণিজ্যের আসল সময়ই হচ্ছে নভেম্বর মাস। অথচ, কিছুদিন পরপর অবরোধ-হরতাল দেওয়ায় বেচা-বিক্রি করতে পারছি না। ঋণ করে বাড়তি বিনিয়োগ করেছি আমরা। কয়েক মাসের মধ্যেই তা পরিশোধ করতে হবে। এভাবে অবরোধ চললে কীভাবে তা পরিশোধ করব জানি না। গত রবিবার খুলনার কয়েকটি পাইকারি মার্কেট
ঘুরে দেখা যায় , অবরোধের মধ্যেও অল্প কিছু ক্রেতাদের আনাগোনা রয়েছে। গরম কাপড় ও কম্বলের বিক্রিও চলছে। তবে ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের বেশিরভাগই খুলনা নগরীর ভেতরের। অবরোধে কারনে মফস্বলের ক্রেতারা আসতে পারছেন না। কম্বল পাইকারি ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে কম্বল সংগ্রহ করে। গত মাসে বেচা-বিক্রির শুরুটা ভালো গেলেও হরতাল-অবরোধে করুণ সময় পার করছি আমরা। তিনি আরও বলেন, কাঁচামালের আমদানি কম ও খরচ বেশি হওয়ায় এবার দামও বাড়তি। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতারা কম।

সিসিডিবি এর এনগেজ প্রকল্পে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর প্রশিক্ষণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের জীবনমান উন্নয়ের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৭ নভেম্বর বিকাল ৪:০০ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, আইন প্রনয়ন করেছেন। কিন্তু বাস্তবে সেগুলোর কোন বাস্তবায়ন নেই। এগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে নারীদের কথা বলতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন বাজেটে নারী-পুরুষ আলাদা করে উল্লেখ করলে নারীদের দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পদের সংগ্রহ এবং বরাদ্দ এমনভাবে সম্পন্ন করা উচিৎ যা লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সিসিডিবির এনগেজ প্রকল্প এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করার: নির্বাচন কমিশনার
তথ্য বিবরণী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বলেন, একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন। সারাদেশের মানুষ, রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। আর সাংবিধানিকভাবে এই গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। আমরা শপথ নেয়ার পর থেকে আমাদের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া। আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করার।

তিনি সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতাকালে নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কমিশনার আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে আপনারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করে। কখনও দলীয় মনোভাব পোষণ করা যাবে না বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কখনও অতিউৎসাহী হয়ে এমন কোন আচরণ করবেন না, যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূূর্তি নষ্ট হয়। নির্বাচন কমিশনের দেয়া নীতিমালা অনুসরণ করে খবর সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরা দেশব্যাপী কর্মরত থাকেন। তারা নির্বাচনী এলাকার এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহ করে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করেন। তাদের কাজে যাতে বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারে নিশ্চিত করবেন।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক, বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

চুয়াডাঙ্গা -২ আসনে জাসদের দলীয় মনোনয়ন পেল দর্শনার দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা ২ আসনে জাসদের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন জেলা জাসদের সদস্য দর্শনা থানাপাড়ার দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দলীয় প্রার্থী হিসেবে দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহর নাম ঘোষনা করা হয়েছে।সোমবার দলীয় অফিস থেকে সে মনোনয়ন সংগ্রহ করেছে।এর আগে রবিবার রাতে দর্শনা পৌর জাসদের এক বৈঠক শেষে দলীয় প্রার্থী হিসেবে দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহর নাম ঘোষনা করেন পৌর জাসদের সভাপতি জুলফিকার হায়দার।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর মিল্টন,সাবেক সভাপতি জামাল উদ্দিন।

খুলনা-১ আসনে ননী গোপাল মন্ডলকে মনোনয়ন দেওয়ায় প্রার্থনা ও মিষ্টি বিতরণ করেন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন দাকোপ (বটিয়াঘাটা) থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা জেলার সদস্য ও দাকোপের কৃতি সন্তান ননী গোপাল মন্ডল। দাকোপের কৃতি সন্তান ননী গোপাল মন্ডলকে খুলনা – ১ আসনে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২৭ নভেম্বর সকালে ননী গোপাল মন্ডলের স্ত্রী সীমা রায় কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামের সুরেন বাবুর কালি মন্দিরে এসে এলাকাবাসীদের সাথে নিয়ে বিশেষ প্রার্থনা সভা ও মিষ্টি বিতরণ করেন। তিনি বলেন সৃষ্টি কর্তা আমাদের সকলের মনোবাসনা পূরণ করেছে। তাই এলাকার সকলকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর মনোবাসনা পূরণ হোক এই কামনা করে তার সহর্ধমীনি সীমা রায় শ্রী শ্রী ঠাকুরানী কালিমাতা মন্দিরে( সুরেন বাবুর কালী বাড়ি) প্রসাধ দিতে আসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তপন সরকার, কনক লতা রায়, মিনা রায়সহ মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ ও এলাকা বাসি। উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রী ও ননীগোপাল মন্ডল সহ সকল নেতাকর্মী দের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

আশাশুনিতে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে নিহত-১
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনির বাইনতলায় বিদ্যুতের তার জড়িয়ে ইঁদুর মারা ফাঁদে পড়ে খোকন সানা (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খোকন সানা বড়দল ইউনিয়নের বাইনতলা গাতিরমহল গ্রামের কিয়ামউদ্দিন সানার ছোট ছেলে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রোববার রাত ৯ টার দিকে বাইনতলা বিলে ধান ক্ষেতে।
নিহত খোকনের বড় ভাই আজগার সানা জানান, পার্শ্ববর্তী আজারুল গাইনের ছেলে আলিম গাইন তার ধানক্ষেতে বিদ্যুতের খোলা তার বিছিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রেখেছিল। রাতে মাছ ধরার জন্য আলিমের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই তারে বিদ্যুতায়িত হয়ে খোকন মৃত্যুবরণ করে। চাষী আজারুল গাইনের ভাই সাত্তার গাইন রাত ৯ টার দিকে মুত্যুর ঘটনা জানতে পেরে মোবাইল ফোনে তাদের খবর দেয়। খবর পেয়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে খোকনের লাশ উদ্ধার করেন।
এব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আজগর আলী সানা বাদী হয়ে আজহারুল ও তার ছেলে আলিমকে আসামি করে অবেহলার ফলে মৃত্যু ঘটানোর অপরাধে ৩০৪ (ক) পেনাল কোড এর ১৮৬০ ধারায় আশাশুনি থানায় ২০(১১)২৩ নং মামলা দায়ের করেছেন। মামলার খবর পেয়ে আসামীরা গা ঢাকা দিয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানাগেছে। #

আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এসএল ৮ এইচ মদিনা-১ ও ব্রি হাইব্রিড-৩ জাতের ধানের বীজ বিতরণ করা হয়। বিতরণ কররন, উপজেলা কৃষি অফিসার এস, এম এনামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ২ হাজার ২০০ জন কৃষককে এক বিঘা করে জমি চাষাবাদের জন্য ২ কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়। বিতরন কার্যক্রম পরিচালনা করেন, এসএপিপিও বিল্লাল হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। #

 

নৌকায় উঠতে না পেরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়ক শাকিল খান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক শাকিল খান (শাকিল আহসান)। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।

এ সময় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুণ্ডু, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মল্লিক মহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শাকিল খানের মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন।

শাকিল খানের বোনের ছেলে শাহরিয়ার নাজিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এ নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। রামপাল-মোংলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চিত্রনায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ আমাদের সঙ্গে আছেন।

শাকিল খানসহ অন্তত ১১ জন নেতা বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি দলীয় মনোনয়ন পেয়েছেন।

 

খুলনায় ২১০ কেজি ওজনের কৈবল মাছ, কাঙ্ক্ষিত দাম ২ লাখ
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তে ২১০ কেজি ওজনের একটি কৈবল মাছ নিয়ে আসা হয়েছে। সুন্দরবনের দুবলার চরে ধরা পড়া মাছটি সোমবার সকালে আড়তে আসে।
মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় রামপালের জেলে শুকুরের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় কেনেন মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে আনেন। মাছটির ওজন ২১০ কেজি। ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিক মাছটির দাম বলেছেন ১ লাখ ৮০ হাজার টাকা। তবে এ দামে মাছ বিক্রি করবেন না রবিন বিশ্বাস। তিনি ২ লাখ টাকায় মাছটি বিক্রি করতে চান।

রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হাওলাদার জানান, ১৯৯৯ সালে এই আড়ত প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ পর্যন্ত আড়তে যত মাছ এসেছে তার মধ্যে এই মাছটি সব থেকে বড়।

ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, প্রাক্তন স্ত্রীসহ দুজন পুলিশ হেফাজতে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ নভেম্বর) রাতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাক্তন স্ত্রীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪৫)। তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের ডিউটি অফিসারের মাধ্যমে পুলিশ জানতে পারে বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাত থেকে মৃত ব্যক্তির লাশ গ্রহণে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে কাবিননামা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই ও ভোরে প্রাক্তন স্ত্রী ইয়াসমিনকে সদর থানায় নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. ওয়াহেদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে নিয়ে আসে তার মুখে সাদা সাদা ফেনা ছিল। তাকে ইসিজি পরীক্ষার মাধ্যমে চেক করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। বিষক্রিয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রাতে একজন ব্যক্তি বুকে ব্যথার কথা বললে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। ওই রোগীকে ডা. শরিফুল ইসলাম সোহেল দেখে বলেন অবস্থা আশংকাজনক। তখন রবিউলকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

 

এদিকে ওই ব্যবসায়ীর লাশ সকাল থেকে কেউ নিতে আসেনি। সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক সিনিয়র ব্রাদার ওয়াহেদ।

বাগেরহাটে আসন্ন সংসদ নির্বাচনে ৭ জনের মনোনয়ন পত্র সংগ্রহ
বাগেরহাট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে ৭ জন প্রার্থী জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) হাবিন নাহার তালুকদারের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ তালুকদার আব্দুল বাকী। পরে একই আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।

এছাড়া বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম,আর জামিল হোসাইন মনোনয়নফরম সংগ্রহ করেছেন। বাগেরহাট-৩ আসনে মি. মানুয়াল সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

অন্যদিকে বাগেরহাট-১ আসনে গোলাম ফারুক চান এবং বাগেরহাট-২ আসনে খান আরিফুর রহমান জাকের পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জেলা রিটানিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

যুব মহিলা লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে উঠান বৈঠক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব মহিলা লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল ২৬ নভেম্বর ’২৩ রবিবার বিকেল ৫টায় গল্লামারী বাজার বাজারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের আলোকে এক উঠান বৈঠকের আলোজন করা হয়। বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক মোসাঃ মনোয়ারা খাতুন শিউলি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় ভূমিকা ও একাগ্র প্রচেষ্টায় দেশ আজ নানাবিধ উন্নয়নে উন্নীত। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশকে সমৃদ্ধশালী করতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে।

মহেশপুর সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
মহেশপুর(ঝিণাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুরের চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে শশুড়বাড়িতে থাকত।
স্থানীয়রা জানান, সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে। পেশায় রাজমিস্ত্রী রকিবুল রোববার সকালে বাড়ি থেকে বের হয়। অন্যদের সাথে ভারত অভ্যন্তরে গিয়েছিলো সে। পরে আর সে বাড়ি ফেরেনি। সকালে ইছামতি নদীর ধারে তুলার ক্ষেতের ভেতর তার লাশ পাওয়া যায়। রকিবুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ জানান, বাংলাদেশ অভ্যন্তরে একটি লাশ পাওয়া গেছে। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন,রকিবুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী,তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে পরিবারের কেউ কিছু বলতে পারছে না।

বাংলাদেশ সাম্যবাদি (এম.এল) খুলনা জেলা কমিটির নির্বাচনী আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামি ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সাম্যবাদি (এম.এল) খুলনা জেলা কমিটির এক নির্বাচনী আলোচনা সভা গতকাল বেলা সাড়ে ১১ টায় শিরোমনি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জাতীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলির সদস্য বর্ষিয়ান রাজনৈতিক নেতা শ্রী নন্দকুমার মজুমদারের সভাপতিত্বে ও আল আমিন বিশ্বাস এর সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির সদস্য এফ এম ইকবাল, উক্ত সভায় দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন ২০২৪ ইং নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে শ্রী নন্দকুমার মজুমদার বলেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার জন্য জনগন যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ও অংশ গ্রহন করতে পারে তার প্রতি জোর দাবী জানান। দিঘলিয়া থানার সম্পাদক মন্ডলির সদস্য আল আমিন বিশ্বাস তার বক্তব্যে বলেন, খুলনা সিটি কর্পোরেশন’ মশার উপদ্রপের জন্য মানুষের বেহাল দশা হয়েছে। এ থেকে রেহাই পাবার জন্য খুলনা সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করেন। খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বলেন, খুলনা শহরে গনপরিবহন না থাকায় শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ অসহায় নারী ও ছাত্র-ছাত্রী সর্বসাধারণ দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এর থেকে পরিত্রানের জন্য গণ-পরিবহন চালু করার জোর দাবী করেন। দৌলতপুর থানার সাধারণ সম্পাদক মীর গাউস বলেন আগামি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের আগে জামায়াত শিবিরের উত্থান নির্মূল করার জন্য জোরদাবী করেন। আড়ংঘাটা থানার সাধারন সম্পাদক, রতন মণ্ডল, মাদকের ব্যবহার বন্ধের জোর দাবী করেন। জেলা সাংগঠনিক সম্পাদক গাজি খোকন বলেন দেশের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যাহাতে না বাড়ে এবং গরিব অসহায় মানুষের হাতের নাগালে থাকে তাই সরকারের প্রতি জোর দাবী জানান। সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মো: সেলিম কাজী, মো: মিজানুর বহমান, মো. কামরুল চৌধুরী, মো: ফজলুর রহমান, মোঃ নসির শেখ, মো: মজিদ ব্যাপারী, মিজান হাওলাদার, মো:মফিজ, মো. রেজাউল রেজা, কামাল, মো. দেলোয়ার। মো: জাহিদ,পল সরকার, মোসা: ফরিদা পারভিন, মুন্নী পারভিন সাথী, মোসা: মিলি গাজী প্রমুখ।

খুলনা ৩ আসনে এস এম কামালকে মনোনয়ন দেওয়ায়
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুয়েট ছাত্রলীগের আনন্দ মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এম কামাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলীয় মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে কুয়েট শাখা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তিলক ও সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী সিয়ামের নেতৃত্বে কুয়েট শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে। গতকাল সোমবার বিকাল সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু করে। আনন্দ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এস ডাবলু সি’র সামনে এসে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়। আনন্দ মিছিল পরবর্তি সভায় বক্তৃতা করেন কুয়েট শাখা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তিলক, সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী সিয়াম। এ সময় তাহমিদুল হক ইশরাক, সাফায়েত সাইমুনসহ কুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

খুলনা ৩ আসনে বেগম মন্নুজান সুফিয়ান এমপি কে পুনরায় মনোনয়নের দাবীতে ফুলবাড়ীগেট ও রেলিগেটে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় দলীয় মনোনয়নের দাবীতে ফুলবাড়ীগেট ও রেলিগেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় খানজাহান আলী থানা এলাকাবাসী ও দৌলতপুর থানা এলাকাবাসীর উদ্যোগে ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কের জনতা মার্কেট চত্বরে এবং রেলিগেট বেবি ষ্টান্ডের মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে বিকাল ৪টা থেকে ৫টা পর্যণÍ চলা মানববন্ধনে হোসেন আলী হাওলাদার, সাইফুল ইসলাম বাবু, তোহা হাওলাদার রানা, রেজউল ইসলাম, হারান, বাপ্পি, ইমরান শেখ, সবুজ, মিরাজসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার নারী- পুরুষ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল। মানববন্ধনে বক্তারা বলেন এই অঞ্চলের মানুষের আস্থার প্রতিক বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় নৌকার মাঝি হিসাবে দেখত চায়। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনবিবেচনা করে দলের দূসময়ের কান্ডারী শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দাবী জানায়। মানববন্ধনকে কেন্দ্র্র করে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। যে কোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে ফুলবাড়ীগেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপর দিকে একই দাবীতে রেলিগেটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে মানববন্ধনে আওয়ামী লীগ. যুবলীগ, মটরশ্রমিকলীগ, বেবি টেকি্রা ইউনিয়নের সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।
খুলনা ৩ আসনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় দলীয় মনোনয়নের দাবীতে ফুলবাড়ীগেটে এলাকার সর্বস্থরের মানুষের ব্যানারে মানববন্ধন পালন করেছে ।

কয়রায় রোপা আম ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদোনা কর্মসুচীর আওতায় চলতি রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হাতীয়ারডাঙ্গা গ্রামে এই সমলয় পদ্ধিতিতে ধান চাষের শস্য কর্তন উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার তেল ফসল প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচএম জাহাঙ্গীর আলম, কৃষি অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মিজান মাহমুদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপ সহকারি কৃষি অফিসার মোঃ আল মাহফুজের পরিচালনায় এতে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ সহকারি কৃষি অফিসার মোঃ নাইমুর রহমান, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ শাহিনুর রহমান, স্থানীয় কৃষক স্বাধীন সানা, চঞ্চলা সরকার প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন,এই প্রথম বার কয়রার আমদী ইউনিয়নে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে আমন চাষাবাদের যাত্রা শুরু করা হয়। এই পদ্ধতিতে ব্রি ধান ৮৭ চাষ করে কৃষক ভাল ফলন পেয়েছে।

২২ বোতল বিদেশি মদসহ আব্দুল বারিক নামে এক মাদক ব্যবসায়ী আটক
বেনাপোলে প্রতিনিধি
ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদসহ আব্দুল বারিক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সেমবার ভোর রাতে বেনাপোলের বড়আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুল বারিক শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, ওইদিন ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামসহ একটি টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়ন বড়আঁচড়া গ্রামের সেলিমের বাঁশ বাগানের ভেতর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল বারিককে আটক করা হয়। এরপর তার হেফাজত থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। যার বাজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।