স্পোর্টস ডেস্ক।।
ইসরায়েল বাহিনী ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামছেই না। নতুন নতুন হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এই হামলায় ইসরায়েলের এক সাবেক ফুটবলারও নিহত হয়েছেন। খবর মার্কার।
নিহত ফুটবলারের নাম লিয়র আসুলিন। তিনি দেশটির এক পার্টিতে ছিলেন। যেখানে আক্রমণ করে হামাস। লিয়রের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তার ক্লাব হাপোয়েল তেল আবিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে লিয়রের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘অনেক ঘণ্টা হয়ে গিয়েছে লিয়রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সাবেক ফুটবলার লিয়র আসুলিনকে জঙ্গিরা খুন করেছে। রেম পার্টিতে খুন করা হয়েছে তাকে।”
সেই পার্টিতে ইসরায়েলের অসংখ্য মানুষ যোগ দিয়েছিলেন। সেখানে ছিলেন অনেক বিদেশি পর্যটকও। ইসরায়েলের দক্ষিণে গাজার কাছে ছিল সেই পার্টি। সেখানেই আক্রমণ করে হামাস।











































