Home আঞ্চলিক পার্কে দর্শনার্থীদের ভয় দেখিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ৬ তরুণ

পার্কে দর্শনার্থীদের ভয় দেখিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ৬ তরুণ

60

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডিসি পার্কে দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় ৬ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার অন্তর মোল্যা (১৯), আউড়িয়া গ্রামের নাঈম শিকদার (১৯), রবিউল ইসলাম (২৩), রায়হান হোসেন হৃদয় (২০), ভদ্রবিলা গ্রামের আকিব মোল্যা (২২) ও আবিদ মাহমুদ সম্রাট (২২)।

পুলিশ জানায়, রোববার (২৪ সেপ্টেম্বর) মাগুরার শালিখা থানার সরসুনা গ্রাম থেকে চার বন্ধু নড়াইলের ডিসি পার্কে ঘুরতে আসেন। এ সময় নড়াইলের ৯ তরুণ তাদের জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ হাজার টাকা, মোবাইল ফোন, হেলমেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।