স্পোর্টস ডেস্ক।।
টানা ২ ম্যাচে হলুদ কার্ড দেখে নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না একাদশে। তবে অধিনায়ককে ছাড়াই লুক্সেমবার্গের জালে ৯ গোল দিয়েছে পর্তুগাল। হয়তো বাইরে বসে একটু আফসোসই করেছেন রোনালদো। কারণ এই দলের বিপক্ষে ১১ ম্যাচে তার গোলও ১১টি। সবশেষ খেলা ম্যাচটিতেও করেছিলেন জোড়া গোল। কিন্তু কার্ডজনিত কারণে এই ম্যাচে তাকে বাইরে থাকতে হয়েছে।
গতকাল ইউরো বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে ৯-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দলটির হয়ে হ্যাটট্রিকের অ্যাসিস্ট করেছেন ব্রুনো ফার্নান্দেজ। জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, ইনাসিও ও গনসালো রামোস। আর সমান একটি করে গোল এসেছে রিকার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সের পা থেকে।
এদিন ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। গোল উৎসবের শুরু করেন ইনাসিও।
৫ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রামোস। এরপর ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রামোস। বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ে ফার্নান্দেজের ক্রসে ইনাসিওর হেডে ৪-০তে এগিয়ে যায় পর্তুগাল।
বিরতির পর ৫৭তম মিনিটে দলীয় প্রচেষ্টায় তৈরি হওয়া আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন জোতা। ১০ মিনিটের ব্যবধানে এবার গোলদাতা হোর্তা। আরও ১০ মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন জোতা। ৮৮ মিনিটে ফেলিক্সের চোখধাঁধানো এক গোলে ৯-০ লিড নেয় পর্তুগিজরা।











































