স্পোর্টস ডেস্ক।।
চলমান এশিয়া কাপে ছয় দলের গ্রুপ পর্বের লড়াই শেষে সুপার ফোর বা সেরা চারে উন্নীত হয়েছে চার দল পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই চার দল। সুপার ফোরে খেলা হবে রবিন লীগ রাউন্ড পদ্ধতিতে। এই পদ্ধতিতে চার দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। সে হিসেবে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
সুপার ফোরে আজ (৬ সেপ্টেম্বর) লাহোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। ৯ তারিখ কলম্বোতে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে সাকিবের দল। শেষ ম্যাচে ১৫ তারিখ একই ভেন্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর শেষ করবে টাইগাররা।
সুপার ফোরে ম্যাচের সময়সূচি
৬ সেপ্টেম্বর, বুধবার
বাংলাদেশ বনাম পাকিস্তান
সময়: ৩টা ৩০ মিনিট
ভেন্যু: লাহোর
৯ সেপ্টেম্বর, শনিবার
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
সময়: ৩টা ৩০ মিনিট
ভেন্যু: কলম্বো
১০ সেপ্টেম্বর, রোববার
ভারত বনাম পাকিস্তান
সময়: ৩টা ৩০ মিনিট
ভেন্যু: কলম্বো
১২ সেপ্টেম্বর, মঙ্গলবার
শ্রীলঙ্কা বনাম ভারত
সময়: ৩টা ৩০ মিনিট
ভেন্যু: কলম্বো
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
সময়: ৩টা ৩০ মিনিট
ভেন্যু: কলম্বো
১৫ সেপ্টেম্বর, শুক্রবার
বাংলাদেশ বনাম ভারত
সময়: ৩টা ৩০ মিনিট
ভেন্যু: কলম্বো
।











































