স্পোর্টস ডেস্ক।।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যদিও গত মাসেই দলটি ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল, সেখান থেকে ৩ জনকে বাদ দিয়ে চূড়ান্ত করল। এই দলে মোট ৫ জন অলরাউন্ডার নেওয়া হয়েছে।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ইনজুরির শঙ্কা থাকলেও বিশ্বকাপের দল তিনি আছেন। ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, মার্কাস স্টোইনিস ও অ্যাস্টন অ্যাগার অলরাউন্ডার হিসেবে আছেন।
গত কিছুদিন ধরে বাজে ফর্মে যাওয়া ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপ দলে টিকে গেছেন। তবে ১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তানভীর সাঙ্গা, নাথান এলিস এবং অ্যারন হার্ডি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিনজনই খেলছেন।
৮ অক্টোবর অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ভারতের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।











































