আন্তর্জাতিক ডেস্ক||
রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের প্রবেশে ঠেকাতে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। তবে শরণার্থী ঢল বন্ধ হয়নি এখনও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অনেক নাগরিক চলতি বছর কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছে। এটি বন্ধ করতে চলতি বছর একটি চুক্তি পাস করে কানাডা। শুরুতে এতে সাফল্য মিললেও সীমান্তে অবৈধ প্রবেশ বেড়ে গেছে।
কানাডা জানিয়েছে, ঘোষণার পাঁচ মাস পর আশ্রয়ের আবেদন কমেনি, বরং আরও বেড়ে গেছে। অনেকেই আকাশপথে চলে আসছেন এবং কেউ কেউ সীমান্তে লুকিয়ে থাকছে এবং আবেদনের প্রেক্ষিতে প্রবেশ করছেন।
রয়টার্স জানায়, বিশাল সংখ্যক এই আশ্রয়প্রার্থীদের সামালে হিমশিম খাচ্ছে কানাডা। আবেদন গ্রহণ না করার ঘোষণা দিয়েও তাদের সংখ্যা কমছে না। রাজধানী টরোন্টোর রাজপথেই ঘুমাচ্ছে শত শত শরণার্থী।
দক্ষ শ্রমিকের সংকট থাকায় কানাডা সময়ই স্থায়ী বাসিন্দা হিসেবে অভিবাসীদের স্বাগত জানায়। ২০২৫ সালের মধ্যে তারা ৫ লাখ অভিবাসীদের গ্রহণের ঘোষণাও দিয়েছে। কিন্তু রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ব্যাপারে তারা কঠোর। এমন আবেদন তারা গ্রহণ করে না এবং সীমান্ত থেকে শরণার্থীদের ফেরত পাঠায়। তারপরও গত বছর ৩৯ হাজার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন জমা পড়েছে। অবৈধভাবে প্রবেশের সংখ্যাও ছাড়িয়ে গেছে সব রেকর্ড।
ইউনিভার্সিটি অব উইনপেগের মানবাধিকার বিষয়ক প্রকল্পের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক শাউনা ল্যাবম্যান বলেন, ‘বাস্তবতা হচ্ছে, সীমান্ত বন্ধ করে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায় না। এতে শরণার্থীরা আরও মরিয়া হয়ে ওঠে।’











































