Home আঞ্চলিক ১৯৭১সালে আমেরিকা-চীন স্বাধীনতার বিরোধীতা করেছিলো: মোংলায় কেসিসি মেয়র

১৯৭১সালে আমেরিকা-চীন স্বাধীনতার বিরোধীতা করেছিলো: মোংলায় কেসিসি মেয়র

12

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকে যারা (আমেরিকা) অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ছবক দেন, ছবক দেয়ার কিছুই নেই। আমেরিকা ১৯৭১সালে ৭ম নৌবহর পাঠিয়ে আমাদের স্বাধীনতা ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। সেদিন চীনও আমেরিকার সাথে ছিলো। সেই দিন আমাদের সাথে ছিলো বৃহত্তর রাশিয়া ও ভারত। সেইদিন আমরাই জয়লাভ করেছি, ভয়তে ৭ম নৌবহর ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, আপনারা (আমেরিকা) পারেননি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনাদের (আমেরিকা) বাদ দিয়েই।

মোংলা পৌর শহরের সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করেছেন। শেখ হাসিনা বিশেষ করে মোংলা বন্দরকে নতুন করে প্রাণ দিয়েছেন। আর বিএনপি-জামায়াতের আমলে শ্রমিক-কর্মচারীরা মোংলা ছেড়ে যে যার বাড়ীঘরে চলে গিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই সকল শ্রমিক-কর্মচারীদেরকে বাড়ী থেকে ডেকে এনে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর ভাতা প্রদাণ করেছিলেন। আর এভাবেই নানা কর্মকান্ডের মধ্যদিয়ে মোংলা বন্দরের উন্নয়ন, এ এলাকায় শিল্প কলকারাখানা, ইপিজেড় ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। তাই যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেন। বিএনপি-জামায়াত নিবার্চনে অংশ নিয়ে সারাদেশে সহিংসতা চালাবে। তাই আমাদেরকে এখন থেকেই ঐক্যবদ্ধ থেকে তাদেরকে প্রতিহত ও মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ৫ম বারের মত প্রধানমন্ত্রী নিবার্চিত করতে হবে। কারণ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে সহিংসতা বাড়বে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে এখানে (মোংলা-রামপাল/বাগেরহাট-০৩আসন) সঠিক লোককেই মনোনয়ন দিবেন। আর সেই লোককেই জয়ী করতে আমাদের একসাথে কাজ করতে হবে।

পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এ জাতীয় শোকসভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামসহ অন্যান্যরা।