Home আঞ্চলিক সাতক্ষীরায় বলগেট দিয়ে সরকারি স্কুলের পাশ থেকে বালু উত্তোলন, মেশিন জব্দ

সাতক্ষীরায় বলগেট দিয়ে সরকারি স্কুলের পাশ থেকে বালু উত্তোলন, মেশিন জব্দ

74

 

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের পাঁচপাড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে বিদ্যালয়ের ৫০গজের মধ্যে বলগেট দিয়ে বালু উত্তোলন হচ্ছে । উক্ত বালু উত্তোলন করছে পাঁচপাড়া গ্রামের মুজাম মোড়লের ছেলে জাহাঙ্গীর মোড়ল। তিনি দীর্ঘ ১ মাস ধরে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। স্থানীয়রা জানান, প্রশাসনের বিভিন্ন স্তর ম্যানেজ করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে জাহাঙ্গীর।

এ বিষয়ে কেউ টু শব্দ করার সাহস পায় না। বলগেট দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নায়েব ও এসিল্যান্ডকে ম্যানেজ করেই আমি বালু তুলছি। নায়েব ও এসিল্যান্ড বালু বিষয়ে আমার এখানে সরেজমিনে ঘুরে গেছেন।

এ বিষয় তালা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আরাফাত হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে বলগেট দিয়ে বালু উত্তোলনের বিষয় আপনাকে জাহাঙ্গীর ম্যানেজ করেছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি এখুনি আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

এ বিষয় নগরঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফজলুর রহমান ঘটনাস্থল থেকে জানান, তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি স্যারের নির্দেশে আমি বলগেট মেশিন জব্দ করেছি। তিনি পরবর্তীতে আইনগত ব্যবস্থা করবেন।