Home আঞ্চলিক কেশবপুরের ভান্ডারখোলা-মহাদেবপুর পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী

কেশবপুরের ভান্ডারখোলা-মহাদেবপুর পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী

74

 

আলমগীর হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ও ১১ নং হাসানপুর ইউনিয়নের মধ্যবর্তী ভান্ডারখোলা থেকে মহাদেবপুর পর্যন্ত ৩ কিঃ মিঃ এর মতো কাচা রাস্তাটি বর্ষার মৌসুম আসলে ভান্ডারখোলা খোপদহি,মোমিনপুর ও মহাদেবপুর এই চারটি গ্রামের মানুষের জন্য রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে, জনগণের ভোগান্তির শেষ থাকে না।

এলাকার ছাত্র-ছাত্রীদের স্কুল,কলেজে যাওয়া আসাতে অনেক অসুবিধায় পড়তে হয়। রাস্তাটি ঐ এলাকার সর্বস্তরের জনগণের চলাচলের একমাত্র মাধ্যম, কোন রোগী নিয়ে ভালো চিকিৎসার জন্য কোন হাসপাতালে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে, এ্যাম্বুলেন্স বা কোন ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন এই রাস্তাটি দুইটি ইউনিয়নের মধ্যে পড়ার কারণে কেহ এ দিকে গুরুত্ব সহকারে দেখেনা, নির্বাচনের সময় আসলে সকল জন প্রতিনিধিরা আশ্বাস দিলেও পরে আর মনে থাকে না।

দীর্ঘদিন যাবত এই রাস্তাটি অকেজো থাকার কারণে ভান্ডারখোলা , খোপদহি, মোমিনপুর এবং মহাদেবপুর এই চারটি গ্রামের সাধারণ মানুষের চলাচল এবং কোথাও যোগাযোগের একমাত্র অন্তরাই এই রাস্তাটি অকেজো সবাই উপলব্ধি করলেও সরকার বা কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করার জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না এমনটি মনে করেন এলাকাবাসী।এখানে সাড়ে চার হাজারের মতো লোকের বসবাস।

এলাকাবাসীদের দাবি, যাহাতে উক্ত রাস্তাটি দ্রুত পাকা করুন করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।