Home আঞ্চলিক ফকিরহাটের অর্গানিক বেতাগায় সজিনার চারা রোপন

ফকিরহাটের অর্গানিক বেতাগায় সজিনার চারা রোপন

15

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের অর্গানিক বেতাগার খানজাহান আলী সড়কে সজিনা রাস্তা প্রতিষ্টা করার লক্ষে সজিনার চারা রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্ভোধন করেন। উপজেলা কৃষি অফিস ও বেতাগা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে রাস্তার দুইপাশের্^ প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ২ শতাধিক সজিনার চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোয়াদ্দার ও ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান তুহিন। ##