Home আঞ্চলিক খুলনায় ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

24

স্টাফ রিপোর্টার।।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত আরেকজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর তিনজনের মৃত্যু হলো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের নজির সরদার (৬০) শনিবার (১২ আগস্ট) সকালে এই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের দপ্তর জানিয়েছে, খুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৭১৮ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৯৫ জন।