“মাদককে না বলুন, সুন্দর ও সভ্য সমাজ গড়ুন” শীর্ষক নাটিকা অনুষ্ঠিত
আটরা গিলাতলা প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা উদ্যোগে “মাদককে না বলুন, সুন্দর ও সভ্য সমাজ গড়ুন” শীর্ষক নাটিকার আয়োজন করে।নাটিকার মাধ্যমে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিম মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করেন। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহাসিন বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ দ্বীপ। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার এ এস আই মনির হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক, দৈনিক খুলনা খানজাহান আলী থানা প্রতিনিধি সাংবাদিক মোঃ মামুন মোল্লা, মিসেস হুমায়ূন কবির। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার শান্ত হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন হোসেন আলী , রাসেল আহমেদ, ইসমাইল হোসেন, সুজন হোসেন, সামির আহমেদ, রনি হোসেন ,মিম্মা, নওশীন সহ ওব্যাট টিউটোরিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ফুলতলায় এ্যাড. সাইফুলের সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গাসহ ফুলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) মনোনয়ন প্রত্যাশী, সদর থানা আওয়ামী লীগ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম।
গতকাল শনিবার বিকালে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এমএম সাজ্জাদ আলী, মোহাম্মদ ইউসুফ আলী, এ্যাড. আইয়ুব আলী, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. শেখ আশরাফ আলী পাপ্পু, সরদার আব্দুল গনি, অধ্যাপক সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, রামপ্রসাদ জোরদার, আদিত্য কুমার মন্ডল, বিপুল মন্ডল, উৎপল মন্ডল, এ্যাড. নাসির উদ্দিন, এ্যাড. আখতারুন্নেসা তিতাস, এ্যাড. স্্¦রুপ নন্দী মো. মেহেদী হাসান, মোঃ শরিফুল ইসলাম মুন্না, মো. ওয়াহিদুজ্জামান গোলাপ, মোহাম্মদ রিয়াজ হোসেন, এ্যাড. আব্দুল কুদ্দুস, এ্যাড. মোঃ খোরশেদ আলম, আব্দুল আজিজ, সাংবাদিক সোহেল বিশ্বাস, মোঃ সাগর প্রমুখ।
পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে চায়: মুহাদ্দিস আব্দুল খালেক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে মুল্যস্ফীতি এখন ভয়ানক রূপ ধারণ করেছে। তারা আসন্ন গণভ্যুত্থান থেকে বাঁচার জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দেশ বরেণ্য আলেম-উলামাদের সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রেখেছে। তারা পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের ওই স্বপ্নবিলাস কখনোই সফল ও স্বার্থক হতে দেবে না।’ তিনি তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মানতে সরকারকে বাধ্য করতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান। ১২ আগস্ট শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে থানা আমীর, সভাপতি ও সেক্রেটারি সম্মেলন-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সরকারের উপর্যুপরি অবৈধ ক্ষমতালিপ্সার কারণেই দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে মূল্য পরিস্থিতি এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেলেও সরকারের সে বিষয়ে কোন মাথাব্যথা নেই বরং সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় সরকার সংশ্লিষ্টদের লাভবান করার জন্যই পরিকল্পিতভাবে বাজার পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে। তারা বন্ধু প্রতীম রাষ্ট্র, উন্নয়ন সহযোগি দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শে কোন কর্ণপাত করছে না। মূলত, জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় না বলেই তারা এখন দেশ ও জনগণের বিরুদ্ধেই রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে। আর তাদের দাম্ভিকতার কারণেই এখন পতন অবশ্যাম্ভাবী হয়ে উঠেছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণও ঐক্যবদ্ধ। তাই দেশ, জাতি, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের স্বার্থেই এই অগণতান্ত্রিক ও ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ ও শেষ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি নৈশ্য ভোটের সরকারের পতনের লক্ষ্যে দলমত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। একদল সৎ ও যোগ্য লোক তৈরি করার মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করাই হচ্ছে আমাদের কাজ। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
খুলনা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ মিলন’র মায়ের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলনের মাতা আঞ্জুমানয়ারা বেগম (৭১) ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বুধবার (৯ আগস্ট) তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সাংবাদিক মোহাম্মদ মিলনের মাতা’র আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ, ১৬নং ওয়ার্ড-এর প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, ১৬নং ওয়ার্ড-এর পক্ষ থেকে এক আলোচনা ও প্রস্তুতি সভা আজ ১২ আগস্ট ২০২৩ শনিবার বিকেল ৫টায় ১৬নং ওয়ার্ড-এর মেলার মাঠে সামনে সিফাত হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মল্লিক আজিজুর রহমান টিটুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান রাহাদুল্লাহ, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মল্লিক মামুন, প্রচার সম্পাদক শেখ রেজাউল করিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আসলাম, শেখ মাহবুদ প্রমুখ। সভায় শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় সকালে পবিত্র কোরআন তেলওয়াত এবং বাদ মাগরিব আলোচনা ও দোয়া মাহফিল শেষে অসহায় দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফকিরহাট মানসা কালী মন্দির কমিটির উদ্যোগে সংবর্ধনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দির কমিটির উদ্যোগে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি ও ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সম্মানীয় অতিথি ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি নিলয় কুমার ভদ্র ও সাধারন সম্পাদক মধুসুদন দাম। মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার ধর (সুমন) ও মোল্লাহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কোল্লল বিশ্বাস। সর্ংবধনা শুরুর আগে সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়। ##
৫৪তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় মনা
রাজনৈতিক প্রতিহিংসায় কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড.শফিকুল আলম মনা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক। বিতর্কিত ফখরুদ্দীন-মঈন উদ্দিনের ওয়ান ইলেভেন সরকারের চরম নিপীড়ন ও নির্যাতনে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। একজন আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, সৃষ্টি হয়েছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি রাজনীতিবিদ ছিলেন না কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকাল ৫টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কোকো স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড, মনা আরো বলেন, জিয়া পরিবার এ দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। এ দেশের গণতন্ত্রের প্রতীক। আজ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে। এ চলমান আন্দোলনে গেল এক বছরে আমাদের প্রায় ২০জন নেতাকর্মীর শহীদ হয়েছেন। আমরা বিশ্বাস করি, চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা সফল হবো, জয়ী হবো এবং এ দানবীয় সরকারকে পরাজিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবো। কোকো স্মৃতি সংসদ খুলনার আহবায়ক শাহ আসিফ হোসেন রিংকুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম ডি খায়রুল ইসলাম খান জনির পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী । এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ন কবির. হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনুল ইসলাম পাখি, নাজির উদ্দিন নান্নু , অ্যাড. মোহাম্মাদ আলী বাবু, আব্দুস সালাম, আলমগীর হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, সরদার শফিকুল আমিন লাভলু, মো. আব্দুল ওহাব, মোস্তফা কামাল, আহসান হাবীব বাবু, কামরুজ্জামান রুনু, মাহবুল্লাহ শামীম, লিটন খান, কে এম মাহবুবুল আলম, আসাদুজ্জামান আসাদ, কাজী কামরুল ইসলাম বাবু, লিটন খান, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মুন্তাসির আল মামুন, ছাত্রদলের মো. তাজিম বিশ্বাস, তাঁতীদলের আবু সাঈদ শেখ, কৃষকদলের সজিব তালুকদার, আদনান ইসলাম দ্বীপ, কোকো স্মৃতি সংসদের মোস্তফা আলম, বাবুল হোসেন বাবলা, সরদার মোস্তফা পারভেজ মিঠু, ইঞ্জি. মো. রহিম, সাইফ উদ্দিন হিমু, সামিউল নেওয়াজ, বাবুল হোসেন, হায়দার আলী শেখ, রকিবুল ইসলাম মতি প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাতক্ষীরার কলারোয়া থানার মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান টানা দ্বিতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১০ টার সময় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম বার এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। জানা গেছে, জুলাই মাসে মামলার তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর হাতে একটি ক্রেস্ট উপহার তুলে দেন, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম বার।এ সময় উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা সহ সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এছাড়া তিনি, মাগুরা সদর থানায় কর্মরত থাকাকালীন খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তিনি এই সম্মানিত হওয়ায় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়কে কলারোয়া থানা পুলিশ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
পাইকগাছায় ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল সাড়ে চার টায় উপজেলার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ মুফতি বেলাল হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কবির হুসাইন এর পরিচালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোহাম্মাদ আসাদুল্লাহ আল গালীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সহ সভাপতি গাজী জুনাইদুর রহমান, মুফতি আহমদ আলী, আলহাজ্ব নাজমুল হক,মোহাঃ আব্দুল বারী গাজী, আলহাজ্ব মোহাম্মদ রজত আলী, মাওলানা মোহাঃ কাবিরুল ইসলাম,শেখ আব্দুর রহমান,মোঃ সাইদুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম, জিএম কামরুজ্জামান বাবলু, মোহাম্মদ আবদুল গফফার, কারী মুঃ রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুঃ জাহান আলী গোলদার, মোহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরদার, মোঃ সাজেদুর রহমান, হাফেজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মোঃ শামীম, মাওলানা মোঃ আবু মুসা, মোহাম্মদ আবদুর রহিম, মোঃ আব্দুল্লাহ, মোঃ শহিদুর রহমান, মাহফুজুর রহমান, আলামিন, মোঃ সবুর গোলদার, প্রমূখ নেতৃবৃন্দ।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির লাইনক্রুদের অনিদৃষ্ট কালের জন্য কর্ম বিরতী শুরু
বাগেরহাট প্রতিনিধিঃ
“চুক্তি থেকে মুক্তি চাই,নিয়মিত চাকরী চাই”এই শ্লোগান নিয়ে চাকুরি নিয়মিত করার দাবীতে বাগেরহাট পল্লী
বিদ্যুৎ সমিতির ৮৩ জন লাইনক্রু অনিদৃষ্ট কালের জন্য কর্ম বিরতী শৃরু করেছে । শনিবার সকাল থেকে বাগেরহাটে কর্মরত লাইনক্রুরা দিন ভর এ কর্মবিরতী পালন করে ।
বাগেরহাটের লাইনক্ররা জানান, আমরা গত ৬ আগষ্ট আমাদের দাবীদাওয়ার বিষয়ে বাপবিবো‘ চেয়ারম্যান মহদয়ের দপ্তরে লাইনক্র লেভেল-১অধিকার পরিষদ হতে একটি স্মারক লিপি দিযেছি । স্মারক লিপিতে বলেছি আমাদের দাবী না মানা হলে শনিবার ১২ আগষ্ট কর্মবিরতী ও ১৩ আগষ্ট থেকে বাপবিবো সদর দপ্তরের সামনে শান্তি পূর্ন অবস্থান ও মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করবো ।তারা আরো জানান, এই অবস্থান কর্মসূচীতে সারা দেশ থেকে ৪ হাজার জন লাইনক্রু অংশগ্রহন করবে ।আমরা বাগেরহাট থেকে ৮৩ জন অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করার জন রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিব।
তারা বলেন, দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে সকল পল্লী বিদ্যুৎ সমিতির (৮০টি পবিস এর) লাইনক্রুগণ এক যোগে বিদ্যুৎ সম্পর্কিত সকল দপ্তরে চিঠি প্রেরণ করেছে। চুক্তির বেড়াজাল ভেঙে চাকুরী নিয়মিতকরণ তাদের একমাত্র দাবী-২০১৯ সালে শোকের মাস আগষ্ট মাসের পর থেকে ধাপে ধাপে প্রায় ৪০০০ (চার হাজার) জনেরও বেশী চুক্তিভিত্তিক লাইনক্রু নিয়োগ দিয়েছে আরইবি। একই রকম কাজ করে নিয়মিত লাইনক্রুগণ যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, চুক্তিভিত্তিকগণ সেখানে প্রতিনিয়ত অবহেলিত। তাছাড়া, জীবন ঝুঁকির এই কাজে কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেও আর্থিক সহযোগিতা পায়না এসব চুক্তিভিত্তিক বিদ্যুৎ যোদ্ধাগণ।
অভয়নগরে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরে বাল্যবিয়ে প্রতিরোধে তরুণদের অংশগ্রহণে ‘তারুণ্যের কণ্ঠ’ নামে সচেতনতামূলক অনুষ্ঠান শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) অনুপ দাশ।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বাংলাদেশ ফিজিক্যাল ক্রিকেট দলের খেলোয়াড় ইকবাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বালবিয়ে একটি অভিশাপ। বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এক হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে প্রতিরোধ করা সম্ভব না হলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার দেশব্যাপী এ আয়োজন করে চলেছে। পরিচালক মো. বশির উদ্দিনের নির্দেশনায় উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেনের প্রযোজনায় আগামী ২৬ আগস্ট শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা-ক ও এফএম ১০৬ মেগাহার্টজে অভয়নগরে অনুষ্ঠিত তারুণ্যের কণ্ঠ প্রচারিত হবে।
দেবহাটায় ইলা হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার নওয়াপাড়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি পত্নী মিসেস ইলা হকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সার্বিক ব্যবস্থাপনায় গাজীরহাটস্থ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশ নেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ইউপি সদস্য যথাক্রমে আসমাতুল্লাহ গাজী আসমান, আজগর আলী, নুরুজ্জামান সরদার, মোনায়েম হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ ময়না, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিন গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস রায়, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশরাফুল মোড়ল, যুবলীগ নেতা সাব্বির হোসেন, আলিম হোসেন পলাশ, সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন গাজীরহাট সেড মসজিদের ইমাম মাওলানা আব্দুস সবুর।
দেবহাটায় প্রতিষ্ঠানিক মাতৃদুগ্ধ কর্ণার প্রতিষ্ঠা ও করণীয় বিষয়ক সভা
দেবহাটা প্রতিনিধি
“কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি” স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানিক মাতৃদুগ্ধ কর্ণার প্রতিষ্ঠা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত এ সভা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ইপিআই (এমটি) সালাউদ্দীন আহম্মেদ, পরিসংখনবীদ মামুন-অর রশীদ, এএইচআই ওহিদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, ইউপি সদস্য হাসিনা খাতুন, সাস সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনোজ কুমার ও শামিমা খাতুন সহ কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা এবং পরিচালনা কমিটির সদস্যরা। এসময় প্রতিটি কর্মক্ষেত্রের পাশাপশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া মা ও শিশুর পুষ্টি নিয়ে আলোচনা করা হয়।
দর্শনা পুলিশের হাতে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই শামিম রেজা,সঙ্গীয় ফোর্সসহ দর্শনা পৌর এলাকার চাদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়। এসময় একটি হোটেলের সামনে জীবননগর উপজেলা সদরপাড়া বাবলু রহমান খোকনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৮)কে হাতেনাতে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী জব্দকৃত ফেনসিডিলসহ দর্শনা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।।
নিরাপদ সড়ক, তামাক ও মাদক নিয়ন্ত্রণে কাজ করবে জাতীয় পার্টি: জি এম কাদের
নিজস্ব প্রতিনিধি
নিরাপদ সড়ক ও মাদক প্রতিরোধে কাজ করছে এবং আগামীতেও কাজ করবে এমন প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। শনিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবসে ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ এন্ড ওয়েলবিংয়ের প্রতিনিধি দলের সাথে রাজধানীর বনানীস্থ তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মাদক এখন বাংলাদেশের একটি মারাত্মক সমস্যা। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শহর ছাড়িয়ে এই মাদক পাড়াগাঁয়েও পৌঁছে গেছে। দেশের ৬৮ হাজার গ্রামের সব গ্রামেই পাওয়া যায় মাদকদ্রব্য। এমন একটি গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে, এই গ্রামে মাদকাসক্ত ব্যক্তি নেই। বর্তমান তরুণ সমাজকে গ্রাস করে ফেলেছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে পরিত্রান করতে হবে। অন্যদিকে সড়ক দুর্ঘটনা যে একটি জাতীয় সমস্যা সেটি মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই সড়ক দুর্ঘটনার বেশি শিকার হচ্ছে তরুণরা। তাই মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যেমন প্রয়োজন উপযুক্ত আইন প্রণয়ন তেমনই প্রয়োজন আইনের কঠোর বাস্তবায়ন। পাশাপাশি স্বাস্থ্যের অন্যান্য দিকগুলো যেমন, তামাক নিয়ন্ত্রণ, মানসিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত সকল বিষয়ে কাজ করবে জাতীয় পার্টি এবং আসন্ন নির্বাচনী ইশতেহারে বিষয়গুলোকে গুরুত্ব সহকারে অন্তর্ভক্ত করা হবে আশ্বাস দেন তিনি।
আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ এন্ড ওয়েলবিংয়ের পক্ষ থেকে সমন্বয়কারী মারজানা মুনতাহা, সদস্য শাহরিয়ার হুসাইন, হাবিবুর রহমান, তরিকুল ইসলাম, আল তানভীর নেওয়াজ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পক্ষ থেকে রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, অ্যাডভোকেসি অফিসার (পলিসি) ডা. তাসনিম মেহবুবা বাঁধন ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদূত রহমান ইমন স্বাক্ষাৎ করেন। এসময় তারা আসন্ন জাতীয় নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক, তামাক নিয়ন্ত্রণ, মাদক ও এইচআইভি প্রতিরোধ এবং মানসিক রোগ নিয়ন্ত্রণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক দাবী সম্বলিত স্বারকলিপি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নিকট হস্তান্তর করেন।
শরণখোলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
শরণখোলায় মা ও তার মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতেই নিহত পাপিয়ার ভাই আল-আমিন বাদী হয়ে ৭জনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শনিবার সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার কে.এম আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় মা ও তার মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত পাপিয়ার ভাই আল-আমিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃত আসামীরা হচ্ছে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের আঃ সামাদ হাওলাদারের পুত্র মনির হাওলাদার, নেহারুল হাওলাদার ও মিলন হাওলাদার। ধৃত আসামীরা এই খুনের সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে খুনের রহস্য বের করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, নিহতদের লাশের ময়না তদন্তের জন্য শনিবার সকালে লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) মাগরিবের নামাজের পরপর কে বা কারা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে আবু জাফরের ঘরে প্রবেশ করে আবু জাফরের স্ত্রী পাপিয়া বেগম (৩০) ও তার মেয়ে সাওদা জেমি (৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় গৃহকর্তা আবু জাফর ঢাকায় অবস্থান করছিলো বলে স্বজনরা জানান।
ডুমুরিয়ায় জন্মভূমি প্রতিনিধির বোনের ইন্তেকাল, সাংবাদিক কল্যাণ সমিতির শোক
ডুমুরিয়া প্রতিনিধি
দৈনিক জন্মভূমি পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলামের বোন শাহিদা বেগম (৫৪) ষ্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল ৮.১০ মিনিটে খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রাম¯’ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল জোহর নামাজ বাদ ভদ্রদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়। জানাজায় উপ¯ি’ত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার সহ অনেকে।
এদিকে সাংবাদিক এস রফিকের বোনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, শেখ আব্দুস সালাম, মাহাবুর রহমান, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী আব্দুল কুদ্দুস, গাজী মাসুম ও গাজী নাসিম।
মাগুরখালী ইউনিয়নে সব পরিবারকে পানির ট্যাংক বিতরণ করা হবে: নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে ৪৩৫টি জলাধার (পানির ট্যাংক) বিতরণ করেছেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। শুক্রবার বিকালে কৈপুকুরিয়া মাগুরখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ট্যাংক বিতরণ করা হয়। এসময়ে সংসদ সদস্য বলেন, মাগুরখালী অঞ্চলে মানুষের বড় সুপেয় পানির অভাব। এখানে গভীর নলকূপে ভালো পানি ওঠে না। ফলে পুকুর ও বর্ষার পানি তাদের একমাত্র ভরসা। এভাবে জীবন বাঁচাতে হয় এ অঞ্চলের মানুষের। তাই বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে জলাধার (পানি ট্যাংক) দেয়া হ”েছ। এর মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো পানির কষ্ট থেকে কিছুটা উপকার পাবে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হবে।থ
ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে পরিষদ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন আথলীগ নেতা সুকৃতি কুমার মন্ডলের সঞ্চালনায় সংসদ সদস্য আরো বলেন, একটা সময় এ ইউনিয়নে মানুষ চলাচলে কোন ভালো রাস্তাই ছিলো না। ডুমুরিয়া বাজারে গেলে বা অফিস করে বাড়ি ফিরতে তার একটা দিন সময় পার হতো। আজ পাল্টে গেছে তার সম্পূর্ণ চিত্র। শিবনগরে ঘ্যাংরাইল নদীর উপর ব্রীজ হওয়াতে মাত্র আধা ঘন্টার ব্যবধানে মাগুরখালীর মানুষ ডুমুরিয়া সদরে যাতায়াত করতে পারছেন।থ এ সময় বক্তব্যদেন, প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, প্রভাষক মাইকেল রায় প্রমুখ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দর্শনায় লিটিল এনজেলস্ ইন্টারঃ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে লিটিল এনজেলস্ ইন্টারঃ স্কুলের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা,দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ,স্কুলের উদ্যোক্তা স্বরুপ কুমার দাস,প্রধান শিক্ষক বিকাশ কুমার দত্ত,সহকারী শিক্ষক রফিক উদ্দিন,সোলাইমান হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আলী মুনসুর বাবু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নজর দিতে হবে। তাহলে বাচ্চারা একদিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিজয়ী হবে। বিশেষ অতিথি বক্তব্যে দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু বলেন, পড়াশোনা পাশাপাশি খেলাধূলা নিয়মিত করলে শরীর ও মন ভাল থাকে।শরীরে শক্তি জোগায়।বক্তব্যে শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
খুবিতে ‘খুলনা এনভোফ্রেম’ প্রতিযোগিতায় কেসিসি মেয়র
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের জোরালো ভূমিকা রাখতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। বিশ্বে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তা নদীমাতৃক এই দেশের জন্যও আশঙ্কাজনক। জলবায়ু পরিবর্তনে যে ক্ষতি হচ্ছে, তরুণদের অংশগ্রহণে তা কমিয়ে আনা সম্ভব। এজন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, তরুণরা এখন অনেক বেশি সচেতন। জলবায়ু পরিবর্তন রোধে নেতৃত্বের মাধ্যমে একটি সবুজ-শান্ত-শীতল বিশ্ব প্রত্যাশা করে তরুণ সমাজ। আগামীর পৃথিবী হবে তারুণ্যের। এজন্য তরুণদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানাতে হবে। যাতে আগামীতে তারা এর প্রভাব মোকাবেলায় নিজেরাই উদ্যোগী হতে পারে।
১২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এনভোলিড লিমিটেড এর উদ্যোগে- ক্লাইমেট পার্লামেন্ট-বাংলাদেশ, দ্য আর্থ এবং টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির যৌথ আয়োজনে ‘এনভোফ্রেম: টেকসই ভবিষ্যতের জন্য জলবায়ু সমস্যার সমাধান’ শীর্ষক প্রতিযোগিতায় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিশ্বমঞ্চে প্রথম কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে জলবায়ু পরিবর্তনের ক্ষতির দিকগুলো তুলে ধরেন। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তহবিল দেওয়ার ব্যাপারেও তিনি মত দেন। তিনি বলেন, পরিবেশের এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে সবচেয়ে বেশি হুমকিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এখানে প্রাকৃতিক দুর্যোগ আসবে এটা স্বাভাবিক। তবে সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে মায়ের মতো আমাদের সবসময় রক্ষা করে আসছে। নাহলে এ অঞ্চল আরও বেশি ক্ষতির মুখে পড়তো। তিনি বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নানা দিক তুলে ধরেন।
তিনি আরও বলেন, রূপসা ও ভৈরব নদী খনন না করলে খুলনা নগরীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা কঠিন। আমি খুলনাকে পরিবেশসম্মত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য যা যা করণীয় তাই করবো। যতটাই কঠিন হোক তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে খুলনার রাস্তা ও ড্রেনের অনেক কাজ শেষ হবে। তখন সুন্দর ও পরিচ্ছন্ন খুলনা অনেকটাই দৃশ্যমান হবে। সিটি মেয়র পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপণের প্রতিও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সারা বিশ্ব আজ যুব সমাজকে সম্পৃক্ত করে সোচ্চার হচ্ছে। নারীরা যেমনি সমাজে একটি রোল প্লে করে, তেমনি যুবকরাও সমাজ-পরিবেশ পরির্তনে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এজন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের যুব সমাজকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো ক্ষতির মুখে। অথচ তহবিল ঠিক মতো আসে না। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুব সমাজকে কাজ করতে হবে। এর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভাপতির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন বাস্তবতা। প্রতিটি সময়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা এর গতি বাড়িয়ে দিয়েছি। পরিবেশ রক্ষায় আমাদের সদিচ্ছার অভাব রয়েছে। তার পেছনে কাজ করছে মানুষের চাহিদা। এজন্য পরিবেশকে বাঁচাতে আমাদের বিলাসিতা পরিত্যাগ করতে হবে।
তিনি বলেন, ভৌগলিক দিক বিবেচনায় বাংলাদেশে ঘূর্ণিঝড় হবেই। ম্যানগ্রোভ সুন্দরবনের পাশাপাশি দ্বীপ অঞ্চলেও বনায়ন হচ্ছে, যা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে। এখন আমাদের পরিবেশের এই বিরূপ প্রতিক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিতে হবে। তিনি এই প্রতিযোগিতায় উপস্থাপিত আইডিয়াগুলোর যাতে বাস্তবিক প্রতিফলন ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান আসমা উল হুসনা। স্বাগত বক্তব্য রাখেন টুওয়ার্ডস সাসটেইনেবিলিটিরর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নুসরাত জাহান জুহি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মোহসীন উল হাকিম, দ্য আর্থ এর মামুন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া রশ্নি সূচনা।
অনুষ্ঠানের শুরুতে শোকের মাস আগস্ট স্মরণে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৩৬টি দল এ প্রতিযোগিতায় আইডিয়া জমা দেয় এবং চূড়ান্ত রাউন্ডে নির্বাচিত পাঁচটি দল তাদের সমাধান ধারণা উপস্থাপন করে। তাদের মধ্য থেকে তিনটি দলকে চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ হিসেবে গ্রহণ করে ২০ হাজার টাকা। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভাগের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মোংলায় ভাড়াটিয়ার হামলায় বাড়ির মালিকসহ আহত ১০
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ভাড়াটিয়ার হামলায় বাড়ীর মালিকসহ অন্তত ১০জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় গুরুতর জখম ৫জনসহ ১৩জনকে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে পুলিশ আটক করেছেন। এরমধ্যে একজন স্কুল শিক্ষিকাও রয়েছেন। শুক্রবার (১০আগষ্ট) পৌর শহরের জয়বাংলা এলাকায় এ হামলার ঘটনায় শনিবার (১২আগষ্ট) দুপুরে আমড়াতলা গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন প্রকৃত বাড়ীর মালিক সাইফুজ্জামান প্রিন্সের ছোট ভাই টিপু হাওলাদার। টিপু হাওলাদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ২০১৫ সালে পৌর শহরের জয়বাংলা এলাকার মজনিয়ার শেখ ও অহিদুলের কাছ থেকে তার বড় ভাই সাইফুজ্জামান প্রিন্স ৩৫দশমিক ৫৩শতক জমি ক্রয় করে বাড়ী করেন। এরপর সেই থেকে তার পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন তিনি। এরপর গত কয়েক বছর আগে স্থানীয় সোহেল ও ফাতেমা দম্পতির কাছে বাড়ীটি ভাড়া দিয়ে তারা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা গ্রামের বাড়ীতে চলে যান। ভাড়া থাকার সুযোগে ওই বাড়ীর জাল কাগজপত্র তৈরি করে একটি দলিল করেন ভাড়াটিয়া সোহেল ও ফাতেমা। এছাড়া গত প্রায় দেড় বছর ধরে ভাড়ার টাকাও পরিশোধ করছিলেন না তারা। ভাড়ার বকেয়া টাকার জন্য ও জাল দলিলের বিষয়ে জানতে পেরে শুক্রবার (১১আগষ্ট) দুপুরে নিজ বাড়ীতে গেলে ভাড়াটিয়া সোহেল-ফাতেমা গং তাদের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাড়ীর মালিক সাইফুজ্জামান প্রিন্স (৪৫) ও নিকটাত্নীয় সোবাহান চৌকিদার (৩৮), রাসেল ফকির (২৭), সুমি আক্তার (২২), সবুজ (২০), রাসেল শেখ (২০), মিজান শিকদার (৩৫), তৈয়রব শেখ (৫০), শরিফুল শেখ (২২) ও টিপু হাওলাদার (৩৫) গুরুতর আহত হন।
এরমধ্যে গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাইফুজ্জামান প্রিন্স (৪৫), রাসেল ফকির (৩৮) ও সবুজ (২৫)সহ ১৩ জনকে আটক করেন পুলিশ। আটকৃতদের মধ্যে ঘটনার সময় উপস্থিত না থাকলেও সাইফুজ্জামান প্রিন্সের মা শামসুন্নাহার বেগম, স্ত্রী ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমুর আক্তার এবং তার মেয়ে মারজিয়া আক্তারকে হাতকড়া পরিয়ে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় হামলার শিকার ১০জনসহ ১৫জনকে আসামী করে ভাড়াটিয়া শেখ সোহেলের দায়েরকৃত মামলায় ৯জনকে আটক করে শনিবার বাগেরহাট জেল হাজতে পাঠায় পুলিশ।
এদিকে বাড়ীর মালিক সাইফুজ্জামান প্রিন্সের ভাই টিপু হাওলাদার অভিযোগ করে সংবাদ সম্মেলনে আরো বলেন, নিজেদের বাড়ীতে উঠতে গিয়ে ভাড়াটিয়ার হামলার শিকার হলাম আমরা পরিবারসহ। এ ঘটনায় পুলিশ কোন সহযোগীতা না করে উল্টো তাদের লোকদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। তিনি এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে আরো বলেন, আমাদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে মুল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে সোহেল-ফাতেমা দম্পত্তি নিজেদের আহত করার নাটক সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় টিপুর স্ত্রী জান্নাত বেগম বাদী হয়ে মোংলা থানায় একটি অভিযোগও দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ঘটনার সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩জনকে পুলিশ হাত কড়া পরিয়ে থানায় নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুলিশকে ফোন দিলে থানা থেকে আহতদের হাসপাতালে ফের চিকিৎসার জন্য ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, হাসপাতালে ভর্তিকৃত জখমী কোন রোগীকে তাদের অনুমতি ছাড়া পুলিশ এভাবে আটক করে থানায় নিয়ে যেতে পারেন না।
এ ব্যাপারে অভিযুক্ত সোহেল-ফাতেমা দম্পত্তি তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা চলা অবস্থায় সাইফুজ্জামান প্রিন্স ও তার লোকজন বাড়ী দখল নিতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারাসহ তাদের লোকজন আহন হন। এ ঘটনায় থানায় মামলা করেছেন তারা।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন মুঠোফোনে বলেন, আমি মিটিংয়ে আছি, এ ব্যাপারে পরে কথা বলবো।
এ ব্যাপারে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, আদালতের রায়ে বাড়ীটি দখলে নেয়ার চেষ্টা চালায় প্রিন্স হাওলাদার। এনিয়ে সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও প্রিন্সসহ ১৩জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের মধ্যে ৯জনকে আদালতে পেরণ করা হয় ও বাকীদের ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে আনীত পক্ষপাতের অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন তিনি।
চুয়াডাঙ্গার রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু চুয়াডাঙ্গা পৌর মেয়র
জাহাঙ্গীর আলম মালিক, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ (চুয়াডাঙ্গা) মুহাম্মদ মনজুরুল করিম প্রমুখ।
ডিএনএ টেস্ট’র রিপোর্টে মোংলার চিলায় হিলটন নামে কবর দেয়া লাশ মুলত ব্যবসায়ী মাহে আলমের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার চিলা গ্রামে হিলটন নাথ নাম করে কবর দেয়া মরদেহটি মুলত ব্যবসায়ী মাহে আলমের। পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি সিআইডি মালিবাগ শাখার গত ১আগস্ট প্রকাশিত রিপোর্টের ফলাফলে এতথ্য জানা গেছে। এর আগে গত ১৪এপ্রিল পরিবারের দাবীর প্রেক্ষিতে দাকোপ থানার হস্তান্তকৃত হিলটন নাথকে চিলা গ্রামে কবর দেয়া হয়। কবর দেয়া হিলটন নাথের লাশকে মোংলার সুমন রানা তার পিতা মাহে আলমের লাশ দাবী করে ২৮এপ্রিল দাকোপ থানায় জিডি করেন। পরে দাকোপ থানার মামলায় আদালতের নির্দেশে সিআইডি’র ফরেনসিক ল্যাবরেটরি ডিএনএ টেস্ট’র মাধ্যমে প্রমাণ মিলে হিলটন নাথ নাম করে কবর দেয়া লাশ হিলটনের নয়, লাশটি সুমন রানার পিতা ব্যবসায়ী মাহে আলমের।
ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি সিআইডি মালিবাগ ঢাকার ডেপুটি চীফ ডিএনএ এনালিস্ট স্বাক্ষরিত রিপোর্টে ( স্মারক নং-২৩-০১৭৭৫/১, তারিখ- ০১-০৮-২০২৩ ) জানা যায়, মোংলার চিলা গ্রামে কবর দেয়া হিলটনের লাশ প্রকৃত পক্ষে মোংলার ব্যবসায়ী মাহে আলমের। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ”গ” অঞ্চল খুলনার নির্দেশে গত ৯ মে ডিএনএ টেস্ট’র জন্য ঢাকার সিআইডি ল্যাবরেটরি হিলটন নাথ’র মা বিথীকা নাথ ও মাহে আলমের ছেলে সুমন রানার রক্ত নমুনা হিসেবে গ্রহণ করে ( জিআর মামলা নং- ৬৯/২৩ দা: )। দুই মাস বিশ দিন পরে ১আগস্ট প্রকাশিত ডিএনএ টেস্ট’র ফলাফলে সিআইডি’র ডিএনএ পরীক্ষক মোহাম্মদ নাজমুল আলম টুটুল বলেন ”ডিএনএ পরীক্ষায় সুদৃঢ় ভাবে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ বিথীকা নাথের জৈবিক সন্তান নয়”। ডিএনএ পরীক্ষক মোহাম্মদ নাজমুল আলম টুটুল আরো বলেন ”ডিএনএ পরীক্ষায় সুদৃঢ় ভাবে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ সুমন রানার জৈবিক পিতা”।
উল্ল্যেখ্য, গত ১৩এপ্রিল সুন্দরবনের করমজলে অর্ধগলিত পাওয়া একটি মৃতদেহ দাবীর পরিপ্রেক্ষিতে ১৪এপ্রিল বিকেলে খুলনার দাকোপ থানা পুলিশ সুন্দরবনে নিখোঁজ জেলে হিলটন নাথ’র পরিবারের কাছে হস্তান্তর করে। অন্যদিকে ১০এপ্রিল মোংলার ব্যবসায়ী মাহে আলম নিখোঁজ হন। ১৪এপ্রিল সকালে মাহে আলমের ছোট ছেলে সুমন রানা মোংলা থানায় পিতার নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেন। জিডি নং- ৬৬০। পরবর্তীতে হিলটন নাথ হিসেবে ১৪এপ্রিল হস্তান্তরকৃত লাশের ছবি ও ভিডিও ফুটেজ দেখে একই লাশকে সুমন রানা তার পিতা মাহে আলমের লাশ দাবী করেন। এ ব্যাপারে সুমন রানা ২৮এপ্রিল দাকোপ থানায় একটি জিডি করেন, জিডি নং- ১০৯৮। এছাড়া হিলটন নাথ’র মা বিথীকা নাথ দাকোপ থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে খুন করে লাশ গুম করার অপরাধে (ধারা ৩০২/২০১ পেনাল কোড ১৮৬০) একটি মামলা দায়ের করেন। দাকোপ থানা মামলা নং- ১৬। অন্যদিকে সিসিটিভির ভিডিও ফুটেজ অন্যান্য আলামত দেখে সুমন রানা মামলা দায়ের করতে চাইলে মোংলা থানা প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ বাগেরহাটের আদেশের প্রেক্ষিতে মোংলা থানা মামলা গ্রহণ করে। ৩৬৪/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৮৬০ (একই উদ্দ্যেশ্যে হুকুমদানের মাধ্যমে অপহরণ ও সহায়তা করার অপরাধ) মোংলা থানা মামলা নং- ১৬।
ডিএনএ টেস্ট’র ফল প্রকাশের পর ব্যবসায়ি মাহে আলম’র ছোট ছেলে সুমন রানা বলেন, যেহেতু চিলায় তিন মাস আঠাশ দিন আগে কবর দেয়া লাশ হিলটনের নয়, সেটি আমার বাবা মাহে আলমের এটা এখন প্রমাণিত। প্রথমত আদালত ও প্রশাসনের মাধ্যমে লাশ উত্তোলন পূর্বক দ্রুত ইসলামী রীতি অনুযায়ি লাশ দাফন করতে চাই। একই সাথে বলতে চাই আমার বাবাকে পরিকল্পিতভাবে খুন করে লাশ গুম করার প্রক্রিয়ার সাথে যারা যুক্ত তাদের আইনের আওতায় এনে বিচার দাবী করছি।
এ প্রসঙ্গে ভুল লাশ হিসেবে কবর হওয়া সুন্দরবনে নিখোঁজ হিলটন নাথের ভাই সাগর নাথ বলেন, ডিএনএ টেস্ট’র রিপোর্ট এখনো হাতে পাই নাই। রিপোর্টের ফলাফলে যদি কবর হওয়া লাশ ব্যবসায়ী মাহে আলম’র হয় তাহলে আমরা আমাদের ভাই হিলটন নাথকে আমাদের কাছে ফিরিয়ে দেয়া হোক প্রশাসনের কাছে সেই দাবী করছি।
ডিএনএ টেস্ট’র ফলাফল ও মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন খুলনার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আদালত ও জেলা প্রশাসকের মাধ্যমে মাহে আলম’র ছেলে সুমন রানাকে লাশ বুঝিয়ে দেয়া হবে। হিলটন নাথ’র মা বিথীকা নাথ ভুল তথ্য দেয়ায় মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হবে। আর মাহে আলমকে পরিকল্পিতভাবে খুন ও লাশ গুম করার অভিযোগ থাকলে মাহে আলম’র পরিবারের পক্ষ থেকে পৃথক মামলা করতে হবে।
চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ১ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুরে মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধায়ের কাজ করছিল গঙ্গাদাসপুর গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন(২০)। এসময় একটি রড বৈদ্যুতের তারের ওপর পড়ে। এতে নির্মাণশ্রমিক রুহুল আমিন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ হাসান ঘটনাটি জানার পর পুলিশ পাঠান।
অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার-
নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে মটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে মটরসাইকেল চালক ফায়ার সার্ভিস কর্মী হান্নান হোসেন(৩৮) মারা গেছেন। তিনি গত শুক্রবার(৪/৮/২৩) আগষ্ট) সদক দুর্ঘনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার(১১/৮/২৩) গভীর রাতে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসারত অবস্থায় তিনি মারা যান। হান্নান হোসেন অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের রফিকুল ইসলাম মোল্যার ছেলে। নিহতের পিতা জানান, হান্নন হোসেন নড়াইল ফায়র স্টেশনে কর্মরত আছেন। শুক্রবার সকালে তিনি ছুটিতে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি সকাল সাতটায় নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তার মটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর বাড়ি আসেন। বাড়ি ফিরে অবস্থার অবন্নতি হতে থাকলে তাকে যশোর বেসরকারি কুইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে একদিন চিকিৎসা নিয়ে খুলনার বেসরকারি প্রিন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রিন্স হাসপাতালে অবস্থার তার অবন্নতি হতে থাকলে শুক্রবার(১১/৮/২৩) তারিখে তাকে বেসরকারি খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় হয়। সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার বিকালে তাকে ফায়ার সার্ভিস কর্মীরা গার্ড অপ অনার প্রদানের পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। হান্নান হোসেনের পরিবারে স্ত্রী ও দুইজন শিশু পুত্র রয়েছে। তার দুইটি পুত্রই মুখ বধির বলে জানা গেছে।
জাতীয় শোকদিবস উপলক্ষ্যে কেইউজের তিন দিনের কর্মসূচি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের তিনদিনের কর্মসূচির ঘোষনাকরা হয়। কর্মসূচির প্রথম দিনে ‘শোধকরো ঋণ অনন্ত ক্রন্দনে’ শীর্ষক সেমিনার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব হুমায়ন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতিরজনকের ভ্রাতুষ্পুত্র ও সংসদ সদস্য খুলনা-২ জননেতা সেখ সালাউদ্দিনজুয়েল। অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাড: সাইফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সংবাদপত্র পরিষদেও সভাপতি মোহাম্মদ আলীসনি ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাপ্রমুখ।কর্মসূচির দ্বিতীয় দিন ১৪ই আগস্ট সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবস্থ জাতির পিতার ভাষ্কর্যে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। তৃতীয় দিন ১৫ই আগস্ট বেলা ১১ টায় জাতির পিতার ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে।
ডেঙ্গুতে ১৪ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৪৩২
ঢাকা অফিস
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৭ জনে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮২ হাজার ৫০৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪০ জন ও ঢাকার বাইরের এক হাজার ৪৯২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ হাজার ৭০৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮০২ জন।
এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৯৮১ জন এবং ঢাকার বাইরের ৩৫ হাজার ৩০৮ জন।
মার্কিন কংগ্রেসম্যান রিচার্ড ও এড ঢাকায়
ঢাকা অফিস
চার দিনের বাংলাদেশ সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস। শনিবার সকালে তারা ঢাকা পৌঁছান।
রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেস আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরের তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তারা সৌজন্য সাক্ষাৎ করবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের এই সফরে দুই কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক করবেন। শনিবার বাংলাদেশে আসার পর এদিন তারা কেনো কার্যক্রম রাখেননি।
জানা গেছে, আজ ১৩ আগস্ট কংগ্রেসম্যানরা প্রথমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি), জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরদিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরে ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
দেশে আসন্ন নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর থেকে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির নানামুখী তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই ইইউ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এবং মিশন পর্যবেক্ষক পাঠাতে শুরু করেছে। আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচনের পরিবেশ, মানবাধিকার, রাজনৈতিক পরিস্থিতি, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ নানা বিষয়ে তারা সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
ঝালাইয়ের কাজ করার সময় প্রাণ গেল যুবকের
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুল সরদার (৩৫) ওই ইউনিয়নের দয়রামপুর গ্রামের মো. মনিরউদ্দিনের ছেলে।
নিহতের চাচা শরিফুল ইসলাম বলেন, দুপুরে নিজ দোকানে ঝালাইয়ের কাজ করছিল শাহাবুল। এ সময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক মো. ইমতিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক প্রদীপ বিশ্বাস বলেন, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজের চারতলায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার (১১ আগস্ট) রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।
আসামিরা পর্নোগ্রাফি তৈরি করে তা টাকার বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মণ্ডল (৩০), আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান (২৮), আইয়ুব আলীর ছেলে অন্তর আলী (২৩), শহরের হাউজিং সি-ব্লক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল (২১), বগুড়ার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন (২৫), কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন (১৬) এবং মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার (২৩)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেফতার আট আসামিকে শনিবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হবে।
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ফায়ারম্যানের
যশোর অফিস
যশোরের অভয়নগরে দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন হান্নান মোল্যা (৩৭) নামে এক ফায়ার সার্ভিস সদস্য। শনিবার (১২ আগস্ট) সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার ধোপাদী গ্রামের রফিক মোল্যার ছেলে হান্নান মোল্যা নড়াইল সদর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পারিবার জানায়, শুক্রবার (৪ আগস্ট) নড়াইল সদর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি শেষে হান্নান বাড়ি ফিরছিলেন। নওয়াপাড়া বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামি এক মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে তিনি সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হন।
আহত হান্নানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্য হান্নান মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা’ পর্যটনবান্ধব করা হচ্ছে
নড়াইল সংবাদদাতা
এরই মধ্যে দৃষ্টিনন্দন করা হয়েছে শিল্পীর ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ তথা দ্বিতলা নৌকাটি।শান্ত-স্বচ্ছ প্রকৃতিঘেরা চিত্রা নদীর পাড়ে ভ্রাম্যমাণ শিশুস্বর্গের ঘাটটিও সংস্কার করা হয়েছে। দ্বিতলা নৌকার পাশ থেকে চিত্রা নদী পর্যন্ত বাঁশের সাঁকো তৈরি করে দৃষ্টিনন্দন করা হয়েছে ‘এস এম সুলতান ঘাট’।এ ছাড়া নৌকাটির চারপাশে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।মাটি, ইট ও টাইলস দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে এমনটিই দেখা গেছে।
এদিকে, সুলতান স্মৃতি সংগ্রহশালার প্রবেশ পথটি প্রশস্তকরণের দাবি উঠেছে।পথটি অপ্রশস্ত থাকায় দেশি-বিদেশি পর্যটকরা প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াতে বাধাপ্রাপ্ত হন। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের বেশ সমস্যায় পড়তে হয়।
লোহাগড়া থেকে আগত কলেজ শিক্ষার্থী মারজান ইসলাম, আবদুল্লাহ-আল তাফসির, সিফাত ইসলামসহ অনেক দর্শনার্থী জানান, চিত্রা নদীর পাশে সুলতান সংগ্রহশালাটি বেশ সুন্দর। এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। তবে অপ্রশস্ত রাস্তার কারণে যাতায়াতে সমস্যা হয়। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় শিক্ষা সফর বা এক সঙ্গে অনেক লোক এখানে আসতে পারেন না। আমাদের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী বলেন, ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান’। তার জীবনদ্দশায় নির্মিত হয়েছে-‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’। দ্বিতলা এ নৌকাটি চিত্রা নদীর পাশে সংরক্ষিত। চিত্রা নদী থেকে ভ্রাম্যমাণ শিশুস্বর্গ পর্যন্ত বাঁশের সাঁকো তৈরি করে দৃষ্টিনন্দন করা হয়েছে।
১৯৯২ সালের ৭ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এস এম সুলতানের সাক্ষাতকার থেকে ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এ সাক্ষাতকারে এস এম সুলতান জানান, তিনি নৌকা নির্মাণের কাজে হাত দেন ৯০ দশকের শুরুতে। ৬০ ফুট দৈর্ঘ্য এবং ১৫ ফুট প্রস্থের নৌকাটি সুন্দরী কাঠ দিয়ে নির্মিত। প্রায় ৬০০ লোকের ধারণ ক্ষমতা রয়েছে। এখানে ছবি আঁকার কক্ষসহ রয়েছে থাকা ও খাবার ঘর। এ ছাড়া গোসলসহ বাথরুমের ব্যবস্থা। শিশুরা নৌকায় ভেসে ভেসে ছবি আঁকবে, সুন্দরবনে গিয়ে যেমন করে অরণ্য, জীবজন্তু, নদী ও প্রকৃতি দেখবে; তেমনি ছবি আঁকবে।এ ছাড়া এস এম সুলতান এ নৌকায় চড়ে ভারতে গিয়ে ছবি প্রদর্শনী করবেন বলে সাক্ষাতকারে জানিয়েছিলেন।তবে তার জীবনদ্দশায় সব ইচ্ছে পূরণ হয়নি।
এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি জানান, এস এম সুলতান ঘাট, শিশুস্বর্গ ও সংগ্রহশালার বেশকিছু সংস্কার কাজ হয়েছে। এ ছাড়া বিশ্বমানের সংগ্রহশালা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।এখানে ‘এস এম সুলতান গবেষণা ইনিস্টিটিউট’ হবে। এ ছাড়া রাস্তা প্রশাস্তকরণের জন্যও উধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংরক্ষণে অনেক আগেই কমপ্লেক্স নির্মিত হয়েছে। পাশাপাশি সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাটি চিত্রা নদীর পাড়ে সংরক্ষিত আছে। দেড় লাখ টাকা ব্যয়ে ইতোমধ্যে ঘাটটি সংস্কার করা হয়েছে।এ ছাড়া সুলতান কমপ্লেক্স আরো আকর্ষণীয় ও পর্যটনবান্ধব করে তুলতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের কাছে বিভিন্ন প্রস্তাবনা পাঠানো হয়েছে।
চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।
২১নং ওয়ার্ড কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার লক্ষে ২১নং ওয়ার্ড কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২১নং ওয়ার্ডের জোড়াগেট কাঁচা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষকলীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল। ২১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা লুৎফর রহমান, মো. শামসুদ্দোহা বাঙালী, মো. জালাল হোসেন, মোল্লা মো. সেলিম, রাঙ্গা মিয়া, কবির আলম, মো. জমির আকন, কামাল ব্যাপারী, ইউনুছ হাওলাদার, জামাল হোসেন, আলী হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা,মশা নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান খুলনা নাগরিক সমাজের
খবর বিজ্ঞপ্তি
ক্রমবর্ধমানহারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু প্রতিরোধে ময়লা আবর্জনা, ঝোঁপ-ঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন করা, এডিস মশা নিধন ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সারা দেশের ন্যায় খুলনায়ও ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। ডেঙ্গু থেকে রেহাই পাওয়ার প্রধান উপায় এডিস মশা প্রতিরোধ করা। এডিস মশা প্রতিরোধ করতে হলে যেকোনো উপায়ে এর বংশবৃদ্ধি ঠেকাতে হবে। সেজন্য প্রয়োজন এর প্রজননস্থল ধ্বংস করা। আর তা সম্ভব ময়লা-আবর্জনা, ঝোঁপ-ঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন করা, পানি জমতে না দেয়া, এর প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ওষুধ ছিটানো যাতে লার্বা তৈরী হতে না পারে। সর্বোপরি এসব বাস্তবায়নে নাগরিকদের সচেতন করা। এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে কেসিসি, স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় প্রশাসনকে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানানো হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে আরও বলেন, সামগ্রিক কাজটি হতে হবে পরিকল্পিত অন্যথায় একদিকে যেমন রাষ্ট্রের অর্থ অপচয় হবে, অন্যদিকে এ রোগটি প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে। নেতৃদ্বয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনসাধারণকেও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
রূপসায় ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী নিহতের ঘটনায় মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবার
রূপসা প্রতিরিধি
রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী আশোক রায় নিহত হওয়ার ঘটনায় আজও আতংক কাটেনি ব্যবসায়ীদের। ওভারলোডিং থাকার কারণে ব্রীজে উঠতে পারেনি ট্রাকটি। একজনকে চাপাদিয়ে হত্যা ও তিনটি পরিবারকে অর্থনৈতিক পঙ্গু বানানোর পরও আইনি ফাকপোকর খোজার চেষ্টা করছে ট্রাকের চালক ও মালিক এদিকে আর্থিক সংকটে দিনাতিপাত করছে আশোক ও স্বপনের পরিবার। উপার্জনের একমাত্র অবলম্বন দোকান ঘরটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে স্বপন। তাছাড়া আশোকের পরিবারে একমাত্র অর্থ উপার্জনকারি ব্যক্তি ছিল আশোক ও উপার্জনের অবলম্বন ছিল দোকান ঘরটি। পরিবারের কর্তা এবং দোকান ঘর হারিয়ে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে আশোকের পরিবার। উল্লেখ্য গত ৭ আগস্ট রাত্রে রূপসা উপজেলার আলাইপুর বাজারে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানীকে চাপাদিয়ে নিহতও ৩টি দোকান সম্পুর্ণ ভেঙ্গে গুড়িয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। পুলিশ ও প্রতাক্ষদর্শী সুত্রে জানাযায় গতকাল রাত আনুমানিক ১০ টা পনের মিনিটের সময় বালু ভর্তি ট্রাকটি আলাইপুর ব্রীজে উঠার চেষ্টা কালে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের উপর দিয়ে অতিক্রম করে
এ ঘটনায় মুদি ব্যবসায়ী অশোক রায় নিহত হয় ও অশোক রায়ের মুদি দোকান সম্পুর্ণ ভেঙ্গে গুড়িয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। তাছাড়া মোঃ আলাল শেখের ওয়াল্টনের ইলেকট্রনিকস মালা মালের শো-রুম ভেঙ্গে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। অপরদিকে ফল ব্যবসায়ী স্বপন পাল প্রাণে বেঁচে গেলেও একমাত্র জিবীকার উপার্জনের অবলম্বন দোকান ঘরটি ভেঙ্গে গুড়িয়ে ৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়। তাছাড়া বাজারের অন্য ব্যবসায়ীদের ৮ টি দোকানে ট্রাকের ধাক্কায় ফাটল ধরাসহ নানাবিধ ক্ষতি সাধিত হয়েছে। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে দেয়। ট্রাকটির নম্বর-কুষ্টিয়া ট- ১১-২৫৭৭। তাছাড়া বাজারের ব্যবসায়ীরা বার বার সড়ক দুর্ঘটনার কারণে নিরাপত্তা হীনতায় ভুগছে। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতি পুরণের দাবীতে দোকানপাট বন্ধ ঘোশনা করলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ক্ষতি পুরণের মানবিক সিদ্ধান্ত নিলে ব্যবসায়ীরা দোকান পাঠ খুলে দেয়।








































