Home আঞ্চলিক যশোরের র‍্যাবের অভিযান তিনটি ক্লিনিকে ১’ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

যশোরের র‍্যাবের অভিযান তিনটি ক্লিনিকে ১’ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

84

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে র্্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে যশোর সদরের সিটি হাসপাতাল ও মনিরামপুরে মনিরামপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মনোয়ারা ক্লিনিকে এই অভিযান চালানো হয়।
যশোর র্্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, র‍্যাবের কাছে গোপন খবর ছিল যশোর এবং মনিরামপুর উপজেলায় বিভিন্ন ক্লিনিকে নিম্ন মানে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুর একটার দিকে মনিরামপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা মেলায় এ সময় প্রতিষ্ঠানটিকে ১৯৮২ সালের মেডিকেল প্রাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাব নিয়ন্ত্রণ আইনের ৯ ধারায় এক লাখ তিরিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এরপরে ভ্রাম্যমান আদালত মনোয়ারা ক্লিনিকে অভিযান পরিচালনা করে একই অপরাধ দেখে এই সময় মনোয়ারা ক্লিনিকের মালিক কে একই আইনের একই ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এরপরে যশোর শহরের সিটি হাসপাতালে একই অপরাধ চোখে পড়ে প্রতিষ্ঠানের মালিক কে একই আইনের একই ধারায় দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
মেজর শাকিব বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ও জেলাস সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার ইফাত জেরিন নূরানী উপস্থিত ছিলেন।