Home আঞ্চলিক খুলনার তারুণ্যের সমাবেশ হবে হাসিনা সরকার যবনিকার ইতিহাস: এজাজ

খুলনার তারুণ্যের সমাবেশ হবে হাসিনা সরকার যবনিকার ইতিহাস: এজাজ

22

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থ ভোটডাকাত লুটেরা আওয়ামী লীগ বাংলাদেশকেই একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছে। দেশের রিজার্ভ এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে; দিন-দিন আরও অধঃপতন হচ্ছে। অন্যদিকে, দেশকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামীলীগের হাতে আর একটি দিনও প্রিয় স্বদেশ নিরাপদ নয়। তাই আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদফায় শেখ হাসিনা পতন আন্দোলনের ডাক দিয়েছেন। আর ঘরে ফিরে যাবার সময় নাই। আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ থেকেই শুরু হোক শেখ হাসিনা সরকারের যবনিকার ইতিহাস।”
খুলনায় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) জেলা শ্রমিক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে সদস্য সচিব খান ইসমাইল হোসেনর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
প্রধান বক্তার বক্তৃতায় জননেতা এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, “সারাদেশের ন্যায় খুলনার তৃণমূল নেতাকর্মীরা ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার পতনে ‘ডু অর ডাই’ আন্দোলনের জন্য প্রস্তুত। খুলনা জেলার ৬৭টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করবেন। নতুন প্রজন্মের ভোটারাধিকার প্রতিষ্ঠার আন্দোলনই হোক হাসিনা সরকারের পতন।”
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা সাবেক সংসদ অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও আশরাফুল আলম নান্নু, চৌধুরী কওসার আলী, মোল্লা জালাল উদ্দীন, এফএম হাবিবুর রহমান হাবিব, একে আজাদ, সরদার ফারুক হোসেন, খায়রুল ইসলাম মল্লিক, শাহাবুদ্দিন লাবু, মোল্লা এনামুল করিব, ইউনুস আলী, সেকেন্দার আলী শেখ, জামাল বিশ্বাস, লিটন তালুকদার, আব্দুর রাজ্জাক, আজিম হাওলাদার, মশিউর রহমান মিলন, মোঃ লাভলু শেখ, ফরহাদ হোসেন, আব্দুল বারিক, আব্দুস সালাম, নাজমুল হাসান, রাসেল শেখ, সাইফুল ইসলাম, ইবাদুল সরদার, সেলিম মোড়ল, আরিফ হোসেন, সেলিম শেখ ও মোঃ আমির হোসেন প্রমুখ।।