Home আঞ্চলিক বাকি মাত্র ৪দিন: খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে

বাকি মাত্র ৪দিন: খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে

40

খবর বিজ্ঞপ্তি।।
আর চার তিনদিন পরেই ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ এ স্লোগানে ১৭ জুলাই খুলনা বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। প্রায় ৪ কোটি নতুন ভোটার গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেননি, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। বেকারত্ব বেড়েছে। সরকারের দ্বারা নির্যাতিত, নিপীড়নে রিকশাচালক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক, পেশাজীবী সকলেই। সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জিনিসপত্রের সীমাহীন দাম বেড়েছে। এসবের প্রতিবাদে জেগে উঠেছে তরুণ প্রজন্ম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, তারুণ্যের সমাবেশের মুল লক্ষ্য হচ্ছে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দলমত নির্বিশেষে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুক্ত করা ও আগামীতে সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে উজ্জীবিত করা হচ্ছে। এই সমাবেশ তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গত ১৫ বছর নতুন ভোটারেরা ভোট দিতে পারেনি। সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করেছে। মানুষের উপর নির্যাতন নিপিড়ন চালিয়ে দেশের জনগণের অধিকার ভূলুন্ঠিত করেছে। তারুণ্যের সমাবেশ সম্পর্কে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, গণতন্ত্রের জন্য লড়াই চলছে।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। যাতে সকলেই ভোট দিতে পারে। মেধা দিয়ে নয় এখন দলের পরিচয়ে চাকরী হয়। এ কারণে প্রশাসন মেধা শূন্য হয়ে যাচ্ছে। আমরা মেধাবী প্রশাসনের দাবিতে ১৭ জুলাই খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে। তিনি বলেন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশকে সফল করতে দিনকাজ কাজ করছেন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকলেই। তুহিন বলেন, বর্তমান অবৈধ সরকারকে বিদায় করতে একদফা ডাক দেয়া হয়েছে। ‘তারুণ্যের সমাবেশ’ একদফার আন্দোলনকে আরো বেগবান করতে। খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রুপ নেবে। এদিকে বৃহস্পতিবার প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।

সোনাডাঙ্গা থানা বিএনপি: ১৭ জুলাই খুলনা বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে প্রস্তুতি সভা করছে সোনাডাঙ্গা থানা বিএনপি। বুধবার রাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জালাল শরীফ, মজিবর রহমান, একরামুল কবির মিল্টন, জামাল উদ্দিন, শাহাজালাল, আসাদুজ্জামান আসাদ, মুসা খান, নজরুল ইসলাম, বাবু মোড়ল, মোস্তফা কামাল, হাবীবুর রহমান, আব্দুল জলিল, কাজী মিজান, ওহিদ হাওলাদার, জাহিদ খোকন, আরিফুর রহমান বিপ্লব, আবুল ওয়ারা, তরিকুল ইসলাম বাকার, মনিরুজ্জামান মনি প্রমূখ।