সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী নৃত্যশিল্পীকে।
অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকেন বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী। কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে আহ্বান করে আকাশ। পরে তার কথা মত ঘটনাস্থলে গেলে আকাশসহ এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে এবং ভিডিওচিত্র ধারণ করে রাখে। অপমান সইতে না পেরে বুধবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে আকাশের বিরুদ্ধে ধর্ষণও পর্নগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, মামলা নং-৮। এ মামলায় বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।











































