Home আঞ্চলিক ঈদের দিনে বজ্রপাতে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

ঈদের দিনে বজ্রপাতে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

11

নিজস্ব প্রতিনিধি।।

খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে বাবুল গাজী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল গাজী উপজেলার গোবিন্দপুর গ্রামের কাদের গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চিংড়ি ঘের থেকে বাড়ি ফিরছিলেন বাবুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান বাবুল গাজী।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান বাবুল।