Home আঞ্চলিক রূপসায় শিশু সন্তানকে অপহরণে ব্যর্থ হয়ে মাকে পিটিয়ে জখম

রূপসায় শিশু সন্তানকে অপহরণে ব্যর্থ হয়ে মাকে পিটিয়ে জখম

10

রূপসা প্রতিনিধি।।
পূর্ব শত্রুতার জের ধরে রূপসায় শিশু সন্তানকে অপহরণে ব্যর্থ হয়ে শিরিন আক্তার (৩২) নামে এক নারীকে বেধড়ক মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ২৪ জুন বেলা ১১ টায় উপজেলার যুগিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিরিন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে ওই গ্রামের মোঃ সবুজ ফকিরের স্ত্রী।
আহত শিরিন আক্তার জানায়, ২৪ জুন বেলা ১১টার দিকে দুপুরের রান্নার জন্য ঘরে কাজ করছিলো সে। এসময় প্রতিবেশী মৃত সেবাহান হাওলাদারের ছেলে আলামীন, তার স্ত্রী তানজিলা, বিল্লাল হোসেনের মেয়ে সুরাইয়া ও অপর প্রতিবেশী মনোয়ারা বাড়ির সামনে থেকে শিরিনের একমাত্র ছেলে নুর আলম ইশানকে (০৫) অপহরণের চেষ্টা চালায়। তখন ছেলের ডাক-চিৎকারে বাইরে এসে শিরিন তার ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে ছেলেকে ছেড়ে দিয়ে অপহরণকারীরা তাকে লাঠি, শাবল ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে শিরিনের মা ও বোন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত শিরিন আক্তার আরো জানায়, তার স্বামী সবুজ ফকির জাহাজে চাকুরী করার কারণে বাইরে থাকেন। তার অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী দুস্কৃতিকারীচক্র শিরিনাকে বাড়ি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অত্যাচার-নির্যাতন করে আসছে। এমনকি ২০২১ সালের ১৫ আগস্ট আলামীনসহ একদল দুর্বৃত্ব শিরিনের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় দায়েরকৃত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার ২নং আসামী রয়েছে আলামীন। এছাড়া গত ১৪ মে দুপুরে শিরিনা বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় আলামীন গংয়ের সদস্য আবুল হোসেনের ছেলে সাগর পাশর্^বর্তী বিল্ডিংয়ের ছাদ থেকে ভিডিও করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে শিরিন আক্তার হাতেনাতে ধরে ফেলে মোবাইল কেড়ে নেয়। এসময় সাগরের মা-বোনের উপস্থিতিতে সাগর পুনরায় শিরিন এর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার প্রচেষ্টা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় থানায় জিডি করার পর তা তদন্তপুর্বক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্গনিজেন্স কোর্ট “ক” অঞ্চল আদালত, খুলনায় প্রেরণ করা হয়। এ বিষয়ে আগামী ৩ জুলাই আদালতে শুনানী রয়েছে।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে হাসপাতালে গিয়ে আহত শিরিনের খোজ-খবর নিয়েছি। তার চিকিৎসার ব্যাপারেও চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তিনি বলেন, এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।