খুলনা অঞ্চলে পশুর হাটে জাল টাকা সিন্ডিকেটের অপতৎপরতার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংক’র সতর্কতা
মো. জামাল হোসেন।।
খুলনা অঞ্চলে কোরবানির পশুর হাটে জাল টাকা তৈরি সিন্ডিকেটের সক্রিয় থাকার আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে জাল টাকা তৈরি সিন্ডিকেটের অপতৎপরতারোধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিভিন্ন ব্যাংক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খুলনার আদালতে জাল টাকা উদ্ধার সংক্রান্ত ৫৪৯ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পক্ষ থেকে রেঞ্জ ডিআইজির, পুলিশ কমিশনার কার্যালয়ে প্রেরিত কোরবানীর শশুর হাটে তফশিলী ব্যাংক সমূহকর্তৃক সমূহকর্তৃক জালনোট সনাক্তকরণ বুথ স্থাপন সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে সারা দেশে কোরবানীর পশুর হাটে তফশিলি ব্যাংকসমূহ জালনোট সনাক্তকরণ বুথ স্থাপন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার কারণে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিহত করা অনেকাংশেই সম্ভব হয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার প্রাক্কালে কোরবানীর পশুর হাটে নোট জালকারী চক্রের সক্রিয় থাকার আশঙ্কা রয়েছে। এ ক্ষেতে এ বছরও কোরবানীর পশুর হাটে জালনোটের লেনদেন রোধকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি তফশিলী ব্যাংকসমূহকে বিনা খরচে জালনোট সনাক্তকারী মেশিনসহ বুথ স্থাপন ও পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । এ লক্ষ্যে এ অফিসের আওতাধীন জেলাসমূহের জালনোট প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক কমিটিতে স্থানীয় সকল ব্যাংকের সহায়তায় কোরবানীর পশুর হাটে ঈদ-উল-আযহার পূর্ব পর্যন্ত জালনোট সনাক্তকরণ বুথ স্থাপনপূর্বক বুথ পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে। খুলনা ব্যতীত অন্যান্য জেলায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক লিঃ দায়িত্ব পালন করবে।চিঠিতে খুলনা রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশকে সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অনুমোদিত কোরবানীর পশুর হাটে বুথ পরিচালনাকারী ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা ও সহযোগিতা প্রদান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়।
গত ৪ জুন প্রেরিত এ চিঠিতে স্বাক্ষর করেন ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক (ব্যাংকিং) মোঃ মোজাম্মেল হক। জাল নোট সনাক্তকরণ বুথ স্থাপনের জন্য তালিকাভুক্ত ব্যাংকগুলো হচ্ছে- সোনালী ব্যাংক লিঃ খুলনা (লিড ব্যাংক), স্টান্ডার্ড ব্যাংক লিঃ, যমুনা ব্যাংক লিঃ, আই এফ আইসি ব্যাংক লিঃ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (লিড ব্যাংক), স্টেট ব্যাংক অব ইন্ডিয়া খুলনা, শাহাজালাল ব্যাংক লিঃ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ(লিড ব্যাংক), ব্যাংক এশিয়া লিঃ, এক্সিম ব্যাংক লিঃ, প্রাইম ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক (লিড ব্যাংক), সাউথ ইস্ট ব্যাংক লিঃ, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক,উত্তরা ব্যাংক লিঃ, রুপালী ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ঢাকা ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক (লিড ব্যাংক),মার্কেন্টাইল ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক লিঃ,উত্তরা ব্যাংক লিঃ, সোনালী ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ন্যাশনাল ব্যাংক লিঃ,ইউসিবিএল খুলনা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, বেসিক ব্যাংক লিঃ (লিড ব্যাংক), আইএফআইসি ব্যাংক লিঃ,উত্তরা ব্যাংক লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ (জোড়াগেট),অগ্রণী ব্যাংক লিঃ,ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ,এবি ব্যাংক লিঃ খুলনা (কৈয়া বাজার হাট), ন্যাশনাল ব্যাংক লিঃ (লিড ব্যাংক),ডাচ বাংলা ব্যাংক লিঃ, বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ (আমতলা হাট রুপসা), ইউসিবিএল ব্যাংক লিঃ (লিড ব্যাংক), এনসিসিবিএল ব্যাক, ট্রাস্ট ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ (বাসস্টান্ড হাট রুপসা), সোনালী ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ওয়ান ব্যাংক লিঃ, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ (দিঘলিয়া হাট, খুলনা), রুপালী ব্যাংক লিঃ খুলনা (লিড ব্যাংক), দি সিটি ব্যাংক লিঃ,পূবালী ব্যাংক লিঃ, সোনালী ব্যাংক লিঃ (ফুলতলা হাট, খুলনা) বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ (লিড ব্যাংক), রুপালী ব্যাংক লিঃ, পূবালী ব্যাংক লিঃ (শাহাপুর ডুমরিয়া হাট, খুলনা), ইস্টার্ণ ব্যাংক লিঃ (লিড ব্যাংক) এবং ীগ্রণী ব্যাংক লিঃ (ফুলবাড়ী হাট, খুলনা)।
এদিকে বাংলাদেশ ব্যাংক জাল টাকা নোট ডেস্ক’র একটি সূত্র জানান, খুলনায় জাল টাকা উদ্ধার সংক্রান্ত ৫৪৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।নাম প্রকাশ না শর্তে বাংলাদেশ ব্যাংক জাল নোট ডেক্সের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, আসন্ন কুরবানীর পশুর হাটে জাল নোট চেক করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে । মহানগরী ও জেলার নয় উপজেলায় সংশিষ্ট ব্যাংকগুলোকে জাল টাকা সনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
অসঙ্গত, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ জাল টাকা এবং এসব তৈরির অত্যাধুনিক সরঞ্জামসহ দুজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।আটকদের নাম মো. সাইফুল জামান (২৯) ও মো. জাহিদুল ইসলাম (৫২)।সাইফুল রূপসা ও জাহিদুল আড়ংঘাটা এলাকার বাসিন্দা। ৯ জানুয়ারি রাতে পরিচালিত অভিযানে আটকের সময় তাদের কাছে ১৪ লাখ ৮৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।এ অভিযানের পরদিন ১০ জানুয়ারি র্যাব-৬ কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল খুলনার আড়ংঘাটা ও ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালায়। জাল টাকা তৈরি চক্রের সদস্য সাইফুল জামান ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।পরে তাদের স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় পরবর্তী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় একটি ভাড়া বাড়ির ভেতরে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে ওই বাড়ি থেকে আরও ৪ লাখ ৮৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় দুটি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, সাতটি জাল টাকা তৈরির ডাইস, ফেভিকলের আঠা, হেয়ার ড্রয়ার, ৩০০ পিস জল ছাপ কাগজ, কালার ফুলের সিল ২০টি, ২০ বোতল জল রং, জাল টাকা তৈরির ২ কার্টন সাদা কাগজ উদ্ধার করা হয়।
র্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ ওই সময় বলেন, চক্রটি ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্টদের মাধ্যমে এসব নোট সরবরাহ করত। বিশেষ করে ঢাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলাসহ শীতকালীন মেলা ও কোরবানির গরুর হাটকে টার্গেট করে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়া হয়।











































