মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
ইন্দোনেশিয়া থেকে আনা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা মোংলায় পৌঁছেছে। গত ৩১মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেস ৩২হাজার ১২১মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটি রবিবার বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। এরপর বিকেল ৬টা থেকে জাহাজটি হতে আমদানীকৃত কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়। লাইটারেজে করে খালাসকৃত কয়লা নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির গোডাউনে।
এর আগে চলতি মাসের ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬হাজার ৬২০মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, গত ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত ২৬হাজার ৬২০মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে ছিলো চায়না পতাকাবাহী জাহাজ এম, ভি জে হ্যায়। আর তারও আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০হাজার মেট্টিক টন ও ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০হাজার ৫শ মেট্টিক টন কয়লা আসে এ বন্দরে। #











































