মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
একাত্তর টিভি’র জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নৃশংসভাবে হত্যাকারী খুনিদের ফাঁসির দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের শেখ আঃ হাই সড়কের পৌর মার্কেটের সামনে মোংলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সিনিয়র সাংবাদিক এনটিভি, জাগো নিউজ ও দৈনিক বাংলা প্রতিনিধি আবু হোসাইন সুমন, একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, একাত্তর টিভি প্রতিনিধি এনামুল হক, সময় টিভি প্রতিনিধি মাহমুদ হাসান, বাংলাভিশন টিভি প্রতিনিধি জসিম উদ্দিন, আরটিভি প্রতিনিধি সোহাগ মোল্লা, এটিএন নিউজ প্রতিনিধি নিজান উদ্দিন, বাংলাটিভি প্রতিনিধি কামরুজ্জামান জসিম, আনন্দ টিভি প্রতিনিধি আলী আজিম, ডিবিসি টিভি প্রতিনিধি সুব্র ঢালী ও এখন টিভি প্রতিনিধি মাছুম বিল্লাহ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, হাসিব সরদার, এরশাদ হোসেন রনি, কাজী ওমর ফারুক, মোঃ ওমর ফারুক, ইলিয়াস হোসেন, এমরান হোসেন বাবুল, ওয়াসিম আরমান, রেজা মাসুদ, ইউসুফ সুমন, শেখ রাসেল, মোঃ রুবেল, মোঃ হাফিজুর রহমান, বায়জিদ হোসেন, মনির হোসেন, রাজু তালুকদার ও এম ইদ্রিস ইমন জজ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি ও সাগর-রুনি হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফতার ও হয়রানী, নির্যাতন বন্ধসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবী জানান বক্তারা। #











































