Home আঞ্চলিক খুলনায় স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সভায় তালুকদার আব্দুল খালেক

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী সভায় তালুকদার আব্দুল খালেক

20

খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনার সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীদের নৌকা প্রতীককে জেতাতে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্ধুদ্ধ করাসহ ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে নেতা-কর্মীদের ভোটারদের কাছে যেয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে হবে। নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের মাঠে থেকে প্রচার প্রচারনার শেষ দিন পর্যন্ত কাজ করার আহবান জানান তিনি। বুধবার (৭ জুন) বিকালে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল রুমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত গণসংযোগ পূর্বক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুলনা মহানগরীর উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা খুলনাঞ্চলের উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। এই জোয়ারের ধারায় খুলনায় আরো একটি মেগা প্রকল্প আসবে বলে আমরা সুখবর পেয়েছি। এ প্রকল্পের আওতায় খুলনায় পনের তলা বিশিষ্ট সিটি সেন্টার ও কেসিসি সুপার মার্কেট ভেঙ্গে নতুন ১০তলা মার্কেট নির্মাণ করা হবে। জলাবদ্ধতা নিরসনে ৮শ কোটি টাকার প্রকল্প নেওয়া রয়েছে। কিছু প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে আর কিছু পরিকল্পনায় রয়েছে। এসব কাজ শেষ হলে আর জলাবদ্ধতা থাকবে না। বিগত সময়ে করোনায় কাজে বেশ বিঘ্নিত হয়েছিল। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, সদস্য সুবোল ঘোষ, এস কে দাশ, বক্তৃতা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। সভায় খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলার বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী সভা শেষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব এলাকা, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, ফেরিঘাট মোড়, বড় বাজার, থানার মোড়সহ নগরীর বিভিন্ন স্থানে মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতিকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।#