২ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুলের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল গতকাল ব্যাপক গনসংযোগ করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ীগেট , মিরেরডাঙ্গা ও সেনপাড়া এলাকাতে গনসংযোগ শেষে পথসভায় বক্তৃতা করেন। সভায় কাউন্সিলর প্রার্থী মুকুল বলেন তিনি নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডের আওতাধীন বেকার নাকরিকদের ওয়ার্ডের অভ্যন্তরে বিভিন্ন কল কারখানায়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন রাষ্ট্র পরিচালনায় ভোট একটি পবিত্র আমানত। আপনাদের এই মূল্যবান আমানতের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে আমি ওয়ার্ডের সকল নাগরিকের মৌলিক অধিকার প্রদানে বাধ্য থাকবে। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিয়ে শিক্ষার মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে, ওয়ার্ড অফিস কে দুর্নীতিমুক্ত এবং দ্রুত সেবা পৌঁছায় দেয়ার লক্ষ্যে ওয়ার্ড এর দুই প্রান্তে দুটি ওয়ার্ড কাউন্সিলর অফিস গঠন করা হবে, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, ওয়ার্ড থেকে সন্ত্রাস সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা হবে, উন্নত রাস্তাঘাট যোগাযোগ সুপ্রিয় পানি মশার বংশ বিস্তার রোধে প্রতিনিয়ত মশা নিধনের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে, নাগরিক সেবার মান উন্নত করতে সার্বক্ষণিক দুটি পৃথক মোবাইল নাম্বার চালু রাখা হবে, নিজস্ব কাউন্সিলর ভবন সহ আধুনিক অডিটোরিয়াম ও লাইবেরি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রত্যেক এলাকায় একটি করে কমিটি গঠন করা হবে, সম্পূর্ণ ওয়ার্ড কে সিসি ক্যামেরায় আওতায় এনে গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে, ওয়ার্ড বাসীর দৈনন্দিন সমস্যা জানতে নিয়মিত মাসিক মতবিনিময় সবাই আয়োজন করা হবে। জন্ম নিবন্ধন সনদ নাগরিক ও চারিত্রিক সনদ ,বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা টিসিবি কার্ড ফ্যামিলি কার্ড সহ অন্যান্য নাগরী সুবিধা ওয়ার্ড বাসিকে প্রদান করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাকিল আহম্মেদ, সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা , ডাঃ মারুফ হোসেন, হামিদ খান ভাষানি, আবুল কালাম আজাদ, নুর ইসলাম আকন, আঃ মান্নান শিয়ালী, নজরুল ইসলাম , মোঃ টুকু মিয়া, মোঃ আমির হোসেন, ফজলু, বেগ খালিদ হোসেন বাবু, মোঃ ফরিদ হোসেন ।
কয়রায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি মেলার উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, কৃষি সম্প্রারন অফিসার সুব্রত কুমার সরকার, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ, কয়রা থানার এসআই মোঃ সালাউদ্দিন,সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম নজরুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার আল মাহফুজ, আঃ হামিদ, অনুতব সরকার, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, রাজু আহমেদ, আঃ মান্নান, সাধক ঢালী, নাইমুর রহমান, কৃষক স্নেহ মুকুল, ফিরোজা আক্তার প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। এরপ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শরণখোলায় দিনব্যাপী দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ||
বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সদস্যদের এসওডি’র আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মশালা আয়োজন করে।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও সিরোর্স পার্সন ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামান।
কর্মশালায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
কর্মশালায় দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনাকে কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করনীয় ও ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।
ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকার অবরাধে দুটি ক্লিনিককে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৫ জুন) বিকেলে ফকিরহাট আহম্মদ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাগজপত্রে ত্রুটি থাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা প্রদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অপরদিকে, রোববার (৪জুন) বিকেলে অস্বাস্থ্যর পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করায় ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ##
চুলকাটিতে ভোগ দখলীয় জমি হতে জোরপূর্বক গাছ কর্তন মামলা দায়ের
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখাগাছি ইউনিয়নের দরি-রসুলপুর গ্রামে ভোগ দখলীয় জায়গা হতে বিপুল পরিমানে গাছ কেটে বিক্রয় করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় ভুক্তভোগী জেলা বাগেরহাট বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ৩০এপিল-২০২৩ রবিবার সকাল ১০টায়। মামলা বিবরনী ও ভুক্তভোগী মৃতঃ কায়েম আলী সেখ এর পুত্র শেখ আমীর আলী জানান, ঘটনার দিন রবিবার সকালে তিনি বাড়ীতে না থাকার সুবাদে বিরোধপূর্ণ ঐ জমিতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ বিবাদী একই গ্রামের মৃতঃ শেখ সাহেব আলীর পুত্র শেখ আনিছুর রহমান ও তার ভাই আশ্বাফ আলী শেখ সহ আরো অজ্ঞাত ৭/৮জনে ৭টি বড় মেহগনী গাছ মূল্য ১লক্ষ ৫হাজার টাকা, ৫টি আম গাছ মূল্য ৫০হাজার টাকা ও ১টি সিরিস গাছ যার মূল্য ২০হাজার টাকা সহ প্রায় ১লক্ষ ৭৫হাজার টাকা মূল্যের গাছ কাটিয়া নিয়ে যায়। এসময় বাদীর স্ত্রী ও পুত্র রুবেল শেখ গাছ কাটার কারন জিজ্ঞাসা করলে তাঁকে বেধড়ক মারপিট সহ জীবন নাশের হুমকি প্রদান করে বলেও মামলার অভিযোগে প্রকাশ। এ ঘটনায় আমীর আলী শেখ বাদী হয়ে গত ১১ই মে-২০২৩ইং তারিখে বিজ্ঞ আদালতে ১৪৩/৪৪৮/৩৭৯/৩০৭/৩২৩/১১৪/৫০৬ দঃ বি ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার পিঃ ৫৯/২০২৩। এর আগেও বাদী আমীর আলী শেখকে নানাপ্রকার হুমকি প্রদান করায় তিনি নিরুপায় হয়ে থানায় একাধিক সাধারন ডাইরী করেছেন। ##
ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী কথিত কবিরাজ কাইয়ুম শেখ (৪৫)কে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার (৫ জুন) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃত আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী কাইয়ুম শেখ উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের মতলেব শেখের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বাদশা বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জুন) ভোর রাতে থানা পুলিশের একটি দল চিতলমারী উপজেলার কলাতলা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গত সোমবার (২৯ মে) বিকেল ৩টার দিকে ওই শিক্ষার্থীর হাতের আঁচিল তুলতে তার এক বান্ধবীকে সাথে নিয়ে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামে কথিত কবিরাজ কাইয়ুম শেখের বাড়িতে যায়। সেখানে কবিরাজ আঁচিল উঠানোর চিকিৎসার সময় রোগীর সাথে অন্য কেউ থাকা যাবেনা বলে তার বান্ধবীকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। পরে ঘরের দরজা লাগিয়ে মেয়েটিকে একটা বাতাসা খেতে দেয়। এরপর মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১লা জুন) রাতে অভিযুক্ত কাইয়ুম শেখের বিরুদ্ধে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী কাইয়ুম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। তিনি আরো জানান, এছাড়াও রোববার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ক আরো ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকেও আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।
দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিষয়ভিত্তিক ডায়ালগের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে উক্ত র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে উপজেলায় প্লাস্টিক সংগ্রহের ডেমো করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে বিষয়ভিত্তিক ডায়ালগে বক্তব্য রাখেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার ও উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর। অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিকের বিভিন্ন ব্যাবহার ও ভুল পদ্ধতিতে ব্যাবহারের ফলে সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেন এবং তা রি-সাইকেলিং এর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এসময় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, সাধারন জনগন এবং সুশীলনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ান টাইম পণ্যের ব্যবহার বেড়েছে দাকোপে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ছাড়াছড়ি
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে বিভিন্ন হাট বাজরসহ যত্রতত্র ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে রমরমা ব্যবহৃত হচ্ছে এই পলিব্যাগ ও একবার ব্যবহার্য প্লাস্টিক (ওয়ান টাইম) পণ্য। বছরের পর বছর পরিবেশে টিকে থেকে এসব প্লাস্টিক পণ্য জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে চলেছে। প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাবও পড়ছে সামগ্রিক জীববৈচিত্র্যের উপর। ফলে দিন দিন পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ২০০২ সালে সরকার সকল প্রকার পলিথিন শপিং ব্যাগ ব্যবহার সম্পর্ণ নিষিদ্ধ ঘোষনা করেন। এছাড়া উচ্চ আদালতও পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করেন। একই সাথে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলিব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলেন। এই প্রজ্ঞাপন জারির পর কিছুদিন পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার থমকে পড়লেও পূনরায় আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে। পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোন কার্যকারি পদক্ষেপ পরিলক্ষিত হয় না। ফলে দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার সর্বত্র পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন হোটেল, মুদি দোকানসহ রাস্তার পাশে ও পাড়া মহল্লায় গড়ে ওঠা সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সাথে এই পলি ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানেও ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়ে চলেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, চালনা বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য মজুদ করেন। পরে বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীদের নিকট পাইকারী দরে বিক্রি করছেন। পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহারের ফলে রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে আবর্জনায় ছড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতের লোক দেখানো অভিযানে দুই একজন কথিত নিষিদ্ধ এই পলিব্যাগ মজুদ বা ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় এর ব্যবহার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ ছাড়াও বাজারে নাইলন নেটের যে ব্যাগও ব্যবহার হচ্ছে তাও পলি ব্যাগেরমত পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, থার্মোকলে থাকে থার্মোপ্লাস্টিক যৌগ পলিস্টাইরিন। পলিস্টাইরিন ও ফেনিলিথিন পলিমারাইজেশনে পলিস্টাইরিন যৌগ তৈরি হয়। এটি হচ্ছে বিষ। পাশাপাশি ‘ওয়ান টাইম’ পণ্য তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ ও নানা রাসায়নিক। আর এসব রাসায়নিক খাবারের সঙ্গে প্রবেশ করে শরীরের ভারসাম্য নষ্টের পাশাপাশি কারণ হতে পারে ক্যান্সারেরও। এ অবস্থায় ‘ওয়ান টাইম’ এর বিকল্প হিসেবে কাগজের তৈরি পণ্য ব্যবহারের কথা বলছেন পরিবেশবিদরা।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় নেটওয়ার্ক কমিটির ও ওয়ার্কাস পাটির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় জানান, আইনের সঠিক প্রয়োগ না থাকায় এবং প্রশাসনের গাফিলতির কারনে প্রকাশ্যে এভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার হচ্ছে। উপজেলা প্রশাসনের মাসিক সভায় কঠোর সিদ্ধান্ত নিলে অতিদ্রুত পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্দ করা সম্ভব। আসলে পলিথিন বা প্লাস্টিক একটি অপচনশীল বস্তু। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। এটি বন্দে প্রশাসনের পাশাপাশি এলাকার সচেতন ব্যাক্তিদেরও এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, ওয়ান টাইম পণ্য তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ ও নানা রাসায়নিক। আর পণ্যে ঠান্ডা খাবার রাখলে তেমন একটা ক্ষতি না হলেও গরম খাবার সংরক্ষণ করা ভয়ংকর। এসব রাসায়নিক খাবারের সঙ্গে প্রবেশ করে শরীরের ভারসাম্য ধীরে ধীরে নষ্টের পাশাপাশি কারণ হতে পারে ক্যান্সারেরও।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা এ প্রতিবেদকে জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মুলে ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় এক প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায় কৃষকের জমি জবর দখলের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায় কৃষকের দীর্ঘ ৪ যুগেরও বেশি ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা এলাকায়। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুন মন্ডলের স্ত্রী কাকলী মন্ডল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা এলাকার তরুণ মন্ডল গংরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত তলতলা মৌজার সি এস খতিয়ান নং- ৩৯, ৪০ দাগ নং- ৯, ১১, ১২, ১৯, ২২, ২৭ জমি- ৬.৪৯ একর এর মধ্যে ৩.২৪ একর জায়গা জমি নিয়ে প্রতিপক্ষ সুদর্শন মন্ডলদের সাথে পূর্ব হতে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রভাবশালী সুদর্শন মন্ডল (৫৫), আদিত্য মন্ডল (৪৫),মনোরঞ্জন মন্ডলের বিরুদ্ধে জেলা জজ আদালত,খুলনা রিভিশন মামলা নং- ৯৫/২০২৩ সিভিল রিভিশন মামলা নং- ১৫/২০২৩সহ যুগ্ম জেলা জজ ৪র্থ আদালত,খুলনা ২১৪/২০১৩ মামলা দায়ের করেন। উক্ত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কিš‘ বিবাদীগন সম্প্রতি উক্ত জমি জবরদখল করতে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয় ভীতি হুমকী দিয়ে আসছিল। একপর্যায়ে গত (২৮ মে) সকাল ১০ টার দিকে বিবাদীগন কতিপয় বহিরাগত লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাদীর উক্ত সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করে সীমানা নির্ধারণের খুটি দেওয়াসহ সম্পত্তিতে থাকা গাছ পালা কেটে ক্ষতি সাধন ও ভেকু দিয়ে মাটি খনন করতে থাকে।এসময় বাদী ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে বিবাদীগন বাদী পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উ˜দ্যত হয়। এমনকি বিবাদীদের কাজে বাঁধা না দেওয়ার জন্য বাদী পক্ষকে জীবন নাশসহ বিভিন্ন ধরনের ভয় ভীতির হুমকী দেয়া হয়। উপায়ন্ত না পেয়ে কাকলী মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরি জানান,সংঘাত এড়াতে উভয় পক্ষকে পূর্বের স্ব স্ব অব¯’ানে থেকে ¯ি’তিব¯’া বজায় রাখতে বলা হয়েছে । উভয় পক্ষকে তর্কিত জমিতে নতুন করে কোন প্রকার দখল থেকে বিরত থাকতে বলেছেন। যেহেতু আদালতে মামলা চলমান রয়েছে।
ডুমুরিয়ায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে যায়যায়দিন উপজেলা ফ্রেন্ডস ফোরামের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহসিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কাজি আবদুল্লাহ, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, অধ্যক্ষ শেখ আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, শিক্ষক দিলারা বেগম, আওয়ামীলীগ নেতা শেখ ইকবাল হোসেন প্রমুখ।
রূপসায় এ্যাডোলসেন্ট হেলথ বিষয়ক অরিয়েনটেশন অব গেইট কিপার অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় এ্যাডোলসেন্ট হেলথ বিষয়ক অরিয়েনটেশন অব গেইট কিপার ৬ জুন বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের এ্যাডোলসেন্ট এন্ড হেলথ প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, ইউপি চেয়ারমূান ইসহাক সরদার।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পিকিং সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুল বিষয়ের উপর আলোচনা করেন সহকারি সার্জন ডাঃ মেহেনাজ শবনম, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কো অর্ডিনেটর মোঃ শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোমান ওসমানি রিচি, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, আহসান উল্লাহ, কৃষ্ণ পদ রায়, আব্দুল্লাহ হেল বাকী, আজিজা সুলতানা, শ্যামল কুমার কুন্ডু, সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য সরদার কামরুল ইসলাম, জাহিদ হাসান বাদশা, জাহাঙ্গীর আলম, মাসুম সরদার, শিরিন আক্তার, রাবেয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে অরিয়েনটেশনে কৈশোরকাল এবং শারীরিক ও মানষিক পরিবর্তন, কৈশোরকালে সমস্যা ও সংকট, পুষ্টি ও অপুষ্টি, বাল্যবিবাহ, কিশোরীদের নিরাপদ মাতৃত্ব, কৈশোরকালীন গর্ভরোধে পরিবার পরিকল্পনা, জেন্ডার বৈষম্য ও নির্যাতন, মাদকাসক্তি, প্রজননতন্ত্রের ও যৌনবাহিত সংক্রমণ এবং এইচআইভি/এইডস ও কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করা হয়।
রূপসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ২ থানায় মামলা দায়ের
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় ২ যুবক আহত হয়েছে। এব্যাপারে আহত তুরাণ মুন্সির পিতা রেজাউল মুন্সি বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছে যার নং ৫ । ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সুত্রে জানাযায় গত ২ মে রাত ৯ ঘটিকার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মল্লিকের নেতৃত্বে দেয়াড়া পশ্চিমপাড়ায় হামলা চালিয়ে এলাকায় ভীতি প্রদর্শন ও দুই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। তাছাড়া এলাকার কয়েকজন যুবক নিখোঁজ রয়েছে। নিখোঁজ থাকা দুই যুবকের মাতা মীনা বেগম বলেন, ধূমপান করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য মিরাজ মল্লিক (২জুন) রাত ৯ ঘটিকার সময় ২০/২৫ জনের সঙ্গবদ্ধ একটি দল নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে আক্রমণ চালায়। এসময় ঘরের মধ্যে থাকা মহিলা ও শিশুরা ভয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদেরকেও মারপিট করে নীলা ফুলা জখম করে। এ ব্যাপারে ইউপি সদস্য মিরাজ মল্লিক জানান, ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত জায়গা থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় আমার উপর একটি চক্র হামলা করলে এলাকার লোকজন সঙ্গবদ্ধ হয়ে প্রতিহত করে।
কালিগঞ্জ পল্লীতে চলছে জুয়ার আড্ডার মহোৎসব: দেখবে কে?
কালিগঞ্জ প্রতিনিধিঃ
থানা প্রশাসনের নাম ভাঙিয়ে মৎস ঘেরের বাসা, নির্জন বাগানের মধ্যেসহ একাধিক স্পটে মাসব্যাপী চলছে জুয়ার রমরমা আসর। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের মৃত দাউদ আলির পুত্র দুধর্ষ ডাকাত মইনুদ্দিন ওরফে ময়না ডাকাত ওরপে হাত কাটা ময়না ও তার পুত্র মনিরুল ইসলাম খোকন এবং রওশন আলীর নেতৃত্বে সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মাসব্যাপী এ জুয়ার উৎসব চালালেও দেখার কেউ নাই।
গত (৪ জুন) বেলা ১২টায় সরেজমিনে বন্ধকাটি গ্রামে গেলে দেখা যায় বন্ধকাটি গ্রামের মৃত ওমেদ আলীর পুত্র আব্দুস সালামের বাড়ির পশ্চিম পাশে ঘের মালিক শহীদের মৎস্য খামারের বাসায় ও মুকুন্দ মধুসূদনপুর গ্রামের আকবর আলী ঢালীর (বড়নুনু) মৎস্য খামারের বাসায় ৪ জন করে মোট ১৬ জন পৃথক ৪ গ্রুপে বিভক্ত হয়ে জুয়ার আসর জমিয়ে তুলেছে।
ওই সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে যে যার মতো ঘেরে ঝাঁপ দিয়ে পানি ঝাপটাইয়ে ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে দুইজনকে খেলা পাহারাদার বাসায় পালিয়ে থাকতে দেখা যায় বন্ধকাটি গ্রামের মৃত দাউদ আলী সানার পুত্র শহীদ সানা ও কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের (বন্ধকাটির জামাই) শাহাজান তাদের কাছে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের বলেন”
মইনুদ্দিন ওরফে ময়না ডাকাত ওরপে হাত কাটা ময়না ও তার পুত্র মনিরুল ইসলাম খোকন এবং রওশন ও রাজুর নেতৃত্বে রওশান ঘোরামীর পুত্র মধু ঘোরামী, আনসার কাগজীর পুত্র অহিদুল কাগজী আরো অনেকজন।ওই সময় অন্য আরেকটা স্পটে ময়না ডাকাতের বাড়ির পাশের রওশনের ঘেরের বাসায় একইভাবে অন্য একটা গ্রুপ জুয়া চালিয়ে যাচ্ছে।সেখানেও ঘেরের ভেড়ি দিয়ে সাংবাদিকদের আসতে দেখে তারাও দৌড় দিয়ে পালিয়ে যায়। এইভাবে একাধিক স্পটে ময়না ডাকাত ও তার পুত্র খোকন এবং রওশনের নেতৃত্বে মাশব্যাপী জুয়ার আসর চালিয়ে গেলেও দেখার কেউ নাই।
জুয়ার আসর থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, খোঁজ নিয়ে দেখা যায় ফোনের মালিক বন্ধকাটি গ্রামের মোসলেম মোড়লের পুত্র রায়হান মোড়ল। ফোনটি পরে তার কাছে হস্তান্তর করা হয়।
তবে এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার সত্বে তারা সাংবাদিকদের জানান, থানার সাথে চুক্তি করে তারা খেলা পরিচালনা করছে। যে কারণে তাদের খেলা চালাতে নিষেধ করলেও তারা প্রশাসনের ভয় দেখায়।
এবিষয়ে কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ এবাদ আলীর সাথে কথা হলে তিনি জানান জুয়ার আসরের খবর জানা নেই। তবে তদন্ত করে সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাগুরা জেলা শিল্পকলা একাডেমি ১৫ জন সাংস্কৃতিক কর্মীকে দিয়েছে গুণীজন সম্মাননা
নওয়াব আলী মাগুরাঃ
৫ জুন সোমবার সন্ধ্যা ছয়টায় মাগুরা আসাদুজ্জামান অডিটোরিয়ামে জেলার ১৫ জন সাংস্কৃতিক কর্মীকে গুণীজন সম্মাননা দেয় জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী,মাগুরার পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার),মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু,মাগুরা পৌরসভার মেয়র মো: খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।
জেলা পুলিশের উদ্যোগে তাপদহে পথচারীদের মাজে শরবত, স্যালাইন ওবোতলজাত পানি বিতরণ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারনে গরম থেকে সামান্ন তৃপ্তি দিতে জেলা পুলিশের উদ্যোগে গরমে অতিষ্ঠ পথচারীদের জেলা পুলিশ সুপার নিজ হাতে নিজ দায়িত্বে লেবুর শরবত পান করালেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা হতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন চুয়াডাঙ্গার বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে তীব্র গরমে অতিষ্ঠ পথচারী সর্বসাধারণকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত পানের ব্যবস্থা করান। এসময় পুলিশ সুপার সকলকে তীব্র গরমে সুস্থ থাকতে নিয়মিত ভাবে প্রচুর পানি, খাবার স্যালাইন ও লেবুর শরবত পান করার পরামর্শ দেন।তিনি আরও বলেন, জেলা পুলিশের আয়োজনে তীব্র তাপদাহে লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি পথচারীদের খাওয়ানোর এ ব্যবস্থা চলমান থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূপ্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আরও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজল,অফিসার ইনচার্জ, ডিআইও-১ ডিএসবি মোঃ আলমগীর কবীর, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ , মোহাম্মদ আবদুল আলীম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
দাকোপে প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারনে চার্জার ফ্যানের বিক্রি বেড়েছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সারা বাংলাদেশের ন্যায় খুলনার দাকোপ সহ সকল উপজেলায় প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারনে চার্জার ফ্যানের বিক্রি বাড়ার খবর পাওয়া গেছে। প্রচন্ড গরমের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ের দুর্ভোগ লাঘবে বেড়েছে চার্জার ফ্যান বিক্রি। ছোট-বড় নানা ধরনের চার্জার ফ্যান দেদারসে বিক্রি হচ্ছে। তবে দাম তুলনামূলক বেড়েছে। ০৬ জুন মঙ্গলবার সরেজমিনে বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়েই লোডশেডিং বৃদ্ধির কারনে চার্জার ফ্যানের বিক্রি বেড়ে গিয়েছে। গভীর রাতেও নিয়ম করে ৩/৪ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে গরমের কারণে অনেকেরই নির্ঘুম রাত কাটাচ্ছে।
এছাড়া দিনের বেলায়ও বিদ্যুৎ যাচ্ছে বার বার। লোডশেডিং এর কারনে রাতে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। গরমের মধ্যে লোডশেডিং থেকে কিছুটা স্বস্তি পেতে বিকল্প হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছে মানুষ। আজ সরেজমিনে ঘুরে দেখা গেছে দোকানগুলোতে বেড়েছে চার্জার ফ্যানের বিক্রি ও বিক্রয় মূল্য। দোকানিরা জানান, গত এক সপ্তাহ ধরে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। দামও একটু বেশি। চাহিদা অনুযায়ী সরবরাহ কম রয়েছে ফ্যানের। প্রতিদিনই অনেক ফ্যান বিক্রি হচ্ছে। চায়না মিনি ফ্যানগুলো বেশি চলছে। স্কুলছাত্ররা এ ফ্যানগুলো বেশি কিনছে। ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে মিনি ফ্যানগুলো এক থেকে দেড় ঘণ্টা চলে এক চার্জে। এছাড়া মান ও আকার অনুযায়ী ৪ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে ফ্যান বেশি বিক্রি হচ্ছে। বাজুয়া বাধের বাজারের জীবন মন্ডল নামে এক দোকানি বলেন, গরম এবং লোডশেডিং বাড়ায় চার্জার ফ্যান বেশি বিক্রি হচ্ছে। আগের তুলনায় প্রতিদিন দ্বিগুণ ফ্যান বিক্রি হচ্ছে তবে দামও বেড়েছে। চায়না ফ্যানগুলোর। এছাড়া মিনি ফ্যান বিক্রি হচ্ছে প্রচুর। অনেকে ফ্যানের ব্যাটারিও কিনে নিচ্ছেন। ফ্যান কিনতে আসা নাইম পাটোয়ারী নামে এক ব্যক্তি বলেন, লোডশেডিং যে হারে বেড়েছে তাতে চার্জার ফ্যানের বিকল্প নেই। বিদ্যুৎ চলে গেলে বাচ্চারা পড়তে পারে না গরমের কারণে। এজন্য চার্জার ফ্যান নিচ্ছি। বাজারে ফ্যানের দাম বেড়েছে। আলাপকালে সাধারণ মানুষেরা জানান, প্রায় দিনই রাত ১২টার আগে পরে বিদ্যুৎ চলে যায়। দেড় দুই ঘণ্টা পর এসে ঘণ্টা খানেক থাকে আবার চলে যায়। এরপর ফজরের আগে চলে যায়। ভোর ৬টার দিকে আসে। রাতে ঘুমানো যায় না। বাচ্চাদের নিয়ে আরও সমস্যা হচ্ছে। হাত পাখা দিয়ে বাতাস করতে জেগে থাকতে হচ্ছে। ঘরে দুই/একটা চার্জার ফ্যান দিয়েও সবার চাহিদা মেটানো যায় না। খুবই দুর্ভোগ হয়। তাই কষ্ট হলেও চার্জার ফ্যান কিনতে হচ্ছে।
লোডশেডিং সম্পর্কে জানতে চাইলে দাকোপ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে। রাতে এবং দিনের বিভিন্ন সময়ে লোডশেডিং হচ্ছে।
মাগুরায় হত্যা মামলায় তিনজনের ফাঁসি
মাগুরা প্রতিনিধি
মাগুরা শালিখা উপজেলায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- শালিখা উপজেলার কোটভাগ গ্রামের শামসুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুস সবুর, গহর মুন্সীর ছেলে হাবিবুর ও ইমান উদ্দিনের ছেলে বুলু মিয়া।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের বাসিন্দা সাহেব আলী মাঠে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। তিনি কোটভাগ কমিউনিটি প্রাইমারী স্কুলের সামনে পৌঁছালে দণ্ডপ্রাপ্ত তিনজনসহ অন্যরা তাকে রামদা, বল্লম, রড় ও বাঁশ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ওইদিনই নিহত সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামিদের উপস্থিতে তিনজনকে ফাঁসির আদেশ দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্যদের খালাস দেন আদালত।
আমদানি শুরু হতেই কমল পেঁয়াজের দাম: ভোমরা স্থলবন্দরে এসেছে ২৮৭ মেট্রিক টন
সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। কয়েক দিন আগেও যে পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ মঙ্গলবার ৭৫ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে।
সোমবার বিকেলে ১১টি পেঁয়াজ ভর্তি ট্রাক ভোমরা বন্দর দিয়ে আমদানি হয়েছে যার পরিমাণ ২৮৭ মেট্রিক টন।
মঙ্গলবার সকালে আরও ১০টির মতো পেঁয়াজ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকালে ভোমরা স্থলবন্দরের সুপার ইফতেখারুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেলে ভোমরা বন্দর দিয়ে ১১ ট্রাকে ২৮৭ মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে। মঙ্গলবার সকালে আরও ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হতে পারে। অর্থাৎ ২১ ট্রাক পেঁয়াজ ইতোমধ্যে ভারতের ঘোজডাঙ্গা বন্দর দিয়ে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে।
ইফতেখারুদ্দিন বলেন, পুরাতন এলসি যাদের করা ছিল তারা এলসি পরিবর্তন করে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন। এটি একটি চলমান প্রক্রিয়া।
পেঁয়াজের দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরও কমে আসবে। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল বারী জানান, রোববার পর্যন্ত পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি ছিল। সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার থেকে দাম কমে এসেছে। পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করছেন এই ব্যবসায়ী।
সীমান্তে এলএসডি-হেরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চার বোতল ভারতীয় এলএসডি মাদক ও এককেজি হেরোইনসহ হাসানুজ্জামান (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ জুন) ভোরে উপজেলার মাদরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। হাসানুজ্জামান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদে বিজিবির একটি টহলদল মাদরা সীমান্তের চান্দা গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০০ মিলিগ্রামের চারটি বোতল ভারতীয় এলএসডি ও এককেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে জানান, তিনি একজন সাবেক ইউপি সদস্য। বর্তমানে এলাকায় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
তালুকদার খালেকের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মঙ্গলবার (৬ জুন) বিকালে নগরীর পিকচার প্যালেস, ডাকবাংলা, ফেরিঘাট, রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, থানার মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, মো মঈনউদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, জিএম আরাফাত হোসেন, সুরজিৎ মন্ডল, মোঃ মিজানুর রহমান মিজান, প্রভাষক এম এম ইমরান হোসেন, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, গাজী কামরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, মোঃ রফিকুল ইসলাম রুবেল, শেখ ওয়াসিয়া রহমান সেতু, মোঃ আব্দুর রব, স্বপন কুমার রায়, আবুল হাসান পলাশ, এস এম মুশফিকুর আহমেদ সুজা, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, চিন্ময় রায় মোঃ উজ্জ্বল হাওলাদার, নিপা লস্কর, রাজীব দাস টাল্টু, মোঃ ইদ্রিস আলী, খান ফরহাদুজ্জামান সুমন, স ম কবিরুল ইসলাম, হামিম কবির রুবেল, সোহেল আহমেদ লিটন, শিশির বর, সুজল সেন, সোহাগ জামাদ্দার, মোঃ শিমুল হোসেন, মোহাম্মদ রুবেল রানা, এড. দুর্গা বাউল, চৌধুরী শাইদুল ইসলাম, মোঃ হোসাইন কবির সজল প্রমুখ।
দৌলতপুরে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচারনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কার প্রচারনা করেছে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি। মঙ্গলবার নগরীর দৌলতপুর এলাকার মহসিন মোড়, দৌলতপুর বেবী ষ্ট্যান্ড, বিএল কলেজ গেট, নতুন রাস্তার মোড় সহ বিভিন্ন এলাকায় প্রচারনা চালান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, দৌলতপুর থানা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বন্দ, নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক অভিজিৎ চক্রবর্তী দেবু, মেহেদী হাসান মোড়ল, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, আসাদুজ্জামান আসাদ, ইসরাফিল জনি, মেহেদী হাসান রাসেল, আসিফ ইকবাল টনি, রাসেল বাবু, ইবাদ মোড়ল, রিপন হালদার, মাসুদ প্রধান, সুমন দাস, মহিউদ্দিন রাজু, জাফরি বিশ্বাস, মাহফুজ, আসিব, গাজী মেহেদী হাসান উথান, ওলিদ শেখ, আমিন মুন্সি, হাসান শেখ, সেলিম মোড়ল, সোহাগ শেখ, লোটাস রেজা, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, রাকিব মোড়ল, নিশাত ফেরদৌস অনি, রিপন মোড়ল, রেজওয়ান মোড়ল, মামুনুর রশীদ মামুন, আবু তালেব বন্দ, লিপু মোড়ল, শান্ত শেখ, আল আমিন প্রমুখ।
টিআরপি ও সর্বনিম্ন কর বাতিলের দাবীতে আয়কর আইনজীবীদের মানববন্ধন আজ
খবর বিজ্ঞপ্তি
অর্থ আইন ২০২৩ এর প্রস্তাবিত ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারক (টিআরপি) বিধি ও সর্বনিম্ন কর বাতিলের দাবীতে খুলনা আয়কর আইনজীবীদের মানববন্ধন আজ বুধবার অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ১০টায় বয়রা কর কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেছে খুলনা কর আইনজীবী সমিতি। এ উপলক্ষে এক জরুরী সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বয়রাস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি এ্যাড. গোলাম রসুল গাজীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রোকনুজ্জামান। সভায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক টিআরপি (এস.আর.ও-১৬৮/২৩) বিধি এবং সর্বনিম্ন দুই হাজার টাকা কর বাতিলের দাবীতে ৭ জুন মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানববন্ধনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। উক্ত সভায় বক্তৃতা করেন কর আইনজীবী বিমল সাহা, এ্যাড. সুলতান আহমেদ টুলু, শেখ আবুল কাশেম, এ্যাড. মোঃ মজিবর রহমান, এ্যাড. মহসিন কবির দুলু, এ্যাড. মোঃ আমির হামজা, এ্যাড. মোঃ নজরুল ইসলাম হাওলাদার, এ্যাড. মোঃ আমিনুর রহমান, হারুন-অর-রশিদ (হেলাল), এ্যাড. মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
১ নং ওয়ার্ডে নৌকা প্রতিকের পক্ষে বেগ লিয়াকত আলীর গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আঃ খালেকের নৌকা প্রতিকের পক্ষে গতকাল সন্ধায় ১ নং ওয়ার্ডের উত্তর বনিকপাড়া, মহেশ^রপাশা পশ্চিমপাড়া, বনিকপাড়া মন্দির সংলগ্ন এলাকা সহ বিভিন্নস্থানে গনসংযোগ খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সাথে ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, আবুল কালাম আজাদ, মোল্লা লোকমান হোসেন, চৈতন্য কুন্ডু, অসিম কুমার, মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের নৌকা মার্কার গনসংযোগ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকা সময় নগরীর ২০ নং ওয়ার্ডে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা’র নেতৃত্বে বিভিন্ন স্থানে গনসংযোগ করেন থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন, মোঃ রুহুল আমীন খান, আলী আকবর ,এডঃ সোহেল পারভেজ, তোতা মিয়া ব্যাপারী,শাহাদত হোসেন, মেহজাবিন খান, সোহেল চৌধুরী, সিদ্দিকুল হক, মীর মোঃ লিটন, ইদ্রিস মোল্লা, কবীর পাঠান, ইস্রাফিল সরদার, মোঃ মিরান, এস এম মুক্তা সরদার, ছাত্রনেতা জাহিদ খোকন, আসিফ মাহমুদ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ওয়ার্ডবাসীর কাছে ছেলের ঘুড়ি প্রতীকে শেষবারের মতো ভোট চাইলেন ছাত্তার বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬নং ওয়ার্ডবাসীর কাছে কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাসের ‘ঘুড়ি’ প্রতীকে জীবনে শেষবারের মতো ভোট চাইলেন তার পিতা অধুনালুপ্ত মোহাম্মদ নগর ইউনিয়নের প্রাক্তন কমিশনার মোঃ আব্দুস ছাত্তার বিশ্বাস। তিনি বলেছেন, অত্যন্ত দক্ষতার সাথে গেল ২২ বছর ১৬নং ওয়ার্ড পরিচালনা করছে। আমিও এতো সুন্দরভাবে ওয়ার্ডপরিচালনা করতে পারতাম না; অকল্পনীয় উন্নয়ন করেছে সে। এইবার বিজয়ের পর হয়তো সে আর কাউন্সিলর পদে দাঁড়াবে না; আর আগামী নির্বাচন পর্যন্ত আমিও হয়তো বাঁচবো না। তাই জীবনে শেষবারের মতো আমার সুযোগ্য সন্তান আনিসুর রহমান বিশ্বাসের ‘ঘুড়ি’ মার্কায় ভোট চাই। প্রত্যেকেই ‘ঘুড়ি’ মার্কায় ভোট দিন।
গতকাল মঙ্গলবার (০৬ জুন) বিকেলে নগরীর বয়রা বাজারে সংক্ষিপ্ত পথসভায় আবেগ-আপ¬ুত কণ্ঠে এসব কথা বলেন তিনি। পরে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের ‘ নৌকা’ ও নিজের ‘ঘুড়ি’ মার্কায় ভোট চেয়ে বক্তৃতা করেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস। আরও বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুজ্জামান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলমগীর ইসলাম লাভলু এবং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার বাহাউদ্দিন প্রমুখ। ১৬নং ওয়ার্ডের মার্কেট রোড হয়ে ভাঙ্গাপোল, শশ্মানঘাট, আনিছনগর, আইজের মোড়, রোকেয়া ওয়েল মিল, ফারুকিয়া মসজিদ রোড ঘুরে ঘুড়ি প্রতীকের কর্মী-সমার্থকদের মৌন পথযাত্রা শেষে বয়রা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
নগরীর ২৩নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আব্দুল খালেকের পক্ষে মোঃ ফয়েজুল ইসলাম টিটোর গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর পদপ্রর্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটোর । আজ সকাল ও বিকেলে নিজের ঠেলাগাড়ী মার্কা’র পাশাপাশি নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ভোট প্রার্থনা করেন । ২৩নং ওয়ার্ডের কাকলি বাগ, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, শামসুর রহমান রোড, স্যার ইকবাল রোড, ছোট মির্জাপুর, ইউসুফ বড় মির্জাপুর, বাবু খান রোড, ঘড়ি মঞ্জিল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যপক গনসংযোগ করেন। এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর সাথে উপস্থিত ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল্লা, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিঃ হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. তরিক মাহমুদ তারা, বিপ্লব সাহা লব, নূরে আলম সিদ্দিক, বায়েজিত সিনা, রিশাদ, মোহাম্মদ নাজমুল মোল্লা, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, ওয়াহিদা পারভীন, তরুণ সাহা, অলোক সাহা, রাজেশ রহমান, ডাঃ সবুজ সাহা, ডাঃ সিয়াম, ডাঃ অমিতাভ, ডাঃ সাইফুর রহমান,ডাঃ মাইনুল, কাজল সাহা, নীলকান্ত ঘোষ, দেলোয়ার রহমান, এ্যাডঃ সাজ্জাদ, এ্যাডঃ সাজ্জাদ, এ্যাডঃ রামপ্রসাদ ঘোষ, এ্যাডঃ আলামিন উকিল, এ্যাডঃ গঙ্গা চরণ মালাকার ও ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ আজ বিকালে ঠেলাগাড়ী মার্কার পক্ষে ওয়্াের্ড ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা চালান ও ভোট প্রার্থনা করেন ।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল সচেতন সমাজ কল্যাণ যুব সংস্থা
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় থেকে খুলনা-৬৬/২৩ নিবন্ধন সনদ পেল স্বেচ্ছাসেবী সংগঠন “সচেতন সমাজ কল্যাণ যুব সংস্থা”। গত রবিবার দুপুরে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজ এর হাতে নিবন্ধন সনদ তুলে দেন ডুমুরিয়া উপজেলার সদ্য বিদায়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক হাওলাদার। ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া গ্রামের “সচেতন সমাজ কল্যাণ যুব সংস্থা” কে (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়।
যশোরে সোনা চোরাচালান মামলায় তিন পাচারকারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে সোনা চোরাচালান মামলায় তিন পাচারকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, ঢাকা সুত্রাপুরের ৪১/৭ এর বানিয়া নগর কাঠেরপুল লেনের বাসিন্দা মৃত সুবল দত্তের ছেলে ও একই এলাকার ২৯ নম্বর কালীচরন রোডের মৃত যোগেশ চন্দ্র সাহার বাড়ির ভাড়াটিয়া পংকজ দত্ত, ব্রাক্ষ্মনবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়ারা গ্রামের মৃত মিন্টু লাল সাহার ছেলে প্রদীপ সাহা ও মুন্সিগঞ্জ সদরের গোলাপ রায়ের দিঘীরপাড় এলাকার গোষ্ঠ বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্তি পিপি আসাদুজ্জামান জানিয়েছেন, রাষ্টপক্ষ সাক্ষীদের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই বিচারক এ মামলার রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন। রায়ে আসামিদের কাছ থেকে উদ্ধার সোনা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। সাজাপ্রাপ্ত সকল আসামি কারাগারে আটক আছে বলেও তিনি জানিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী আবু মোর্ত্তজা ছোট জানিয়েছেন, আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। উচ্চ আদালতে আপিল করে ন্যায় বিচারের মাধ্যমে আসামিরা খালাস পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের ৪৯ বিজিবি ২০২০ সালের ৩০ অক্টোবর দুপুরে যশোর-মাগুরা সড়াকের বাহাদুপরে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। পৌনে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে এসে পৌঁছালে বিজিবির সদস্যরা তল্লাশি করে ওই তিনজনকে সন্দেহজনক ভাবে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ পিচ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৪৯৫ গ্রাম। এ ঘটনায় যশোর ৪৯ বিজিবির হাবিলদার সাহিবুর রহমান বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম আনোয়ার হোসেন ২০২১ সালের ২৪ মার্চ ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন।











































