ইয়াসিন আহমেদ জীবু।।
খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচন সঠিক ভাবে করতে পারবে না নির্বাচন কমিশন বলেছেন জাতীয় পার্টির প্রার্থী মধু। মঙ্গলবার (৬ জুন) সকালে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি। আরেক মেয়র প্রার্থী আব্দুল আওয়ালের অভিযোগ, নির্বাচনী আচরণ লঙ্ঘন করছেন প্রভাবশালী দলের প্রার্থী।
মঙ্গলবার (৬ জুন) নগরীর ১৮ নং ওয়ার্ড ও দৌলতপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান জাতীয় পার্টির মেয়র শফিকুল ইসলাম মধু। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন কতোটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারা সঠিক নির্বাচন করতে পারবে না, এখানে ক্ষমতার শক্তি, টাকার শক্তি ও অনেক কিছু কাজ করছে। তারা ক্ষমতায় ছিলো ১৫ বছর শক্তি তো তাদের থাকবেই।
এসময়ে তিনি আরো বলেন, ভোটারদের ভয়ভীতি আছে ভোটকেন্দ্রে যাবে কিনা। এর কারন হলো, এর আগে নির্বাচন যা হয়েছে দিনের ভোট সব রাতে হয়ে গেছে। আর এক দলের শাসনের কারণে আজকের এই পরিস্থিতি। আমি অনেক জনগণের সাথে কথা বলেছি, তারা আমাকে জিজ্ঞাসা করে ভাই ভোটকেন্দ্রে কি যাইতে পারবো?
এদিকে প্রতিপক্ষ প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল। নগরীর পিকচার প্যালেস মোড়ে গনসংযোগকালে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আছে ৫টি থানায় ৫টি অফিস করতে পারবে প্রার্থীরা। কিন্তু প্রভাবশালী দলের ওয়ার্ডের শুরুতে ১টা, শেষে ১টা আবার মাঝেও ১টা অফিস। অফিস নিয়ে এসব যা হচ্ছে তা নির্বাচন আচরনবীধি লঙ্ঘন। এ বিষয়ে নির্বাচন অফিসের ব্যবস্থা গ্রহণ অরা উচিৎ।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনে মেয়র প্রার্থী সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা ব্যয় করার নিয়ম থাকলেও দেখা যাচ্ছে কোটি কোটি টাকার ছড়াছড়ি হচ্ছে। নির্বাচনে এর একটা প্রভাব পড়বে। তারপরও ভোটের মাঠকে লেভেল প্লেয়িং ফিল্ড মনে হচ্ছে। প্রশাসন খুব কঠোর অবস্থান গ্রহণ করছে কিন্তু কিছু কিছু বিষয়ে তারা শিথিল।
এদিকে খুলনা প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। পরিবেশ বান্ধব খুলনা, জলাবদ্ধতা দূর, বৃক্ষ সংরক্ষণ, সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা সহ ৪০ দফা ইশতেহার দেন নৌকার প্রার্থী খালেক। এসময় তিনি বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে আগের মতো প্রথমেই খুলনাকে দার্শনিক ভিত্তির ওপর দাঁড় করানোর প্রয়াস নেবো। শহর বিনির্মাণে আমাদের দর্শন হচ্ছে গরীব-ধনী সকলের জন্য মানবিক এক খুলনা।
১২ জুন আসন্ন কেসিসি নির্বাচনের বাকি মাত্র ৫ দিন। সকল প্রার্থীর বিশেষ চাওয়া যেন ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। জয় নিশ্চিত করতে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর সুষ্ঠু, সফল ও উৎসবমুখর নির্বাচন করতে কঠিন অবস্থানে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনের শৃংখলা রক্ষার্থে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নির কর্মকর্তা মোঃ আলাউদ্দীন।











































