।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার সভাপতি মাহাবুব হাসান পিয়ারু খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনোনিত হওয়ায় তাকে অব্যহতি দিয়ে খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়েছে। সোমবার ( ৪ জুন) যুবদলের কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক এড. আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত চিঠিতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন। এদিকে সোমবার দায়িত্ব পাওয়ার পর মহানগর বিএনপির নেতৃবৃন্দকে তিনি ফুলেল শুভেচ্ছা জানান।











































