Home আঞ্চলিক সিটি নির্বাচন: নেতাকর্মীদের সতর্ক করলেন মহানগর বিএনপি

সিটি নির্বাচন: নেতাকর্মীদের সতর্ক করলেন মহানগর বিএনপি

26

 

।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সিটি নির্বাচনী কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (৫ জুন) থানা বিএনপির আহবায়ক,সদস্য সচিব, ওয়ার্ড আহবায়ক, সদস্য সচিবসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সর্তক করে এ চিঠি দিয়েছে দলটি। মহানগর বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৯জন কাউন্সিলর প্রার্থীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে আপনি দলীয় সিদ্ধান্তকে অমান্য করে এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন, আপনাকে বিশ্বাসঘাতক বেইমান এবং মীর জাফর হিসেবে উল্লেখ করবে। চিঠিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী কর্মকান্ড থেকে বিরত থাকতে আহ্বান জানানো যাচ্ছে। যদি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে বিএনপি অফিসের দপ্তরে তাদের নাম, সংগঠনের নামসহ প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।