কৃতি ফুটবলার জাহাঙ্গীরের মৃত্যুতে ডিএফএ’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সোনালী অতীত ক্লাবের সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। সোমবার (৫ জুন) সকাল ১০টার দিকে মোংলা বন্দর যাওয়া পথে রূপসা বাইপাস সড়কে পিকআপ এর সংঘর্ষে তিনি মৃত্যুবরণ করেন।
জাহাঙ্গীর হোসেন নগরীর গবরচাকা হাজী বাড়ির মরহুম শেখ আতিয়ার রহমান এর ছেলে। মরহুমের জানাযা নামাজ রাত সাড়ে ৯টায় পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে তাকে হাজী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ এসোসিয়েশনের কার্যনিবাহী পরিষদের সকল নেতৃবৃন্দ।
শ্রমিকদল নেতা আলম এর ভাই জাহাঙ্গীরের ইন্তেকাল : বিএনপির সাবেক নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর শ্রমিকদল নেতা শেখ আলমগীর হোসেন আলম এর মেঝ ভাই কৃতি ফুটবলার শেখ জাহাঙ্গীর হোসেন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। সোমবার (৫ জুন) সকাল ১০টার দিকে মোংলা বন্দর যাওয়া পথে রূপসা বাইপাস সড়কে পিকআপ এর সংঘর্ষে তিনি মৃত্যুবরণ করেন।
জাহাঙ্গীর হোসেন নগরীর গবরচাকা হাজী বাড়ির মরহুম শেখ আতিয়ার রহমান এর ছেলে। মরহুমের জানাযা নামাজ রাত সাড়ে ৯টায় পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে তাকে হাজী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, ইউসুফ হারুন মজনু, মুজিবর রহমান ফয়েজ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, রবিউল ইসলাম রবি, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।
তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে সদর থানা আ’লীগ ও আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার নগরীর ২৩ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ গণসংযোগ ও মতবিনিময় করেন। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি এ্যাড. রজব আলী সরদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডন, নির্বাহী সদস্য শেখ সিদ্দিকুর রহমান, অধ্যা. রুনু ইকবাল বিথার, কাউন্সিলর প্রার্থী এস এম রফিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, সমীর কৃষ্ণ হীরা, এ্যাড. খোকন রায় দিলীপ, এমরানুল হক বাবু, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. আব্দুল কুদ্দুস মিয়া, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. আতিয়ার রহমান, এ্যাড. আব্দুর রাজ্জাক, ওহিদুল ইসলাম সবুজ, হায়দার আলী, এ্যাড. মহসিন, এ্যাড. রিয়াজুল ইসলাম, এ্যাড. রওগন আরা, এ্যাড. লুৎফল কবির কামাল, এ্যাড. শাহজাহান তালুকদার, এ্যাড. সাহাবুদ্দিন দুলাল, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, এ্যাড. মুরাদ হোসেন, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. মনিরুল ইসলাম টুটুল, এ্যাড. ফয়সাল আহমেদ রানা, এ্যাড. হায়দার হোসেন রোকন, এ্যাড. রেজাউল হক, এ্যাড. টিপু সুলতান, এ্যাড. জহির রায়হান, এ্যাড. কামরুজ্জামান ইমরান, এ্যাড. রথীন্দ্র নাথ সরকার, এ্যাড. মাসুম বিল্লাহ, মহিদুল ইসলাম শান্ত, মোজাহেরুল হক বাবু, আবুল বাশার প্রমূখ নেতৃবৃন্দ।
॥ সাবেক ছাত্রলীগ ফোরাম ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর পক্ষে নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকাল সাড়ে পাঁচটা থেকে নগরীর রয়েল এর মোড় থেকে মর্ডান ফার্নিচার এর মোড়, মৌলভী পাড়া, দোলখোলা, শীতলাবাড়ি মন্দির রোড, মিস্ত্রি পাড়া, মিস্ত্রি পাড়া বাজারসহ ২৭ নং ওয়ার্ড এর বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, দোকানপাট, পথচারী ও বাড়ি বাড়ি যেয়ে নৌকা মার্কার লিফলেট তুলে দিয়ে জনসংযোগ, মতবিনিময়, পথসভা ও ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এ.এস.এম নুর আলম ময়না, শেখর রঞ্জন দেবনাথ, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃনাল কান্তি বিশ্বাস, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নুরন্নাহার এ্যানি, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ, মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, জিএম কামরুল ইসলাম, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, ওয়ালিমা জেরিন, লিটন মন্ডল প্রমুখ।
॥ মহানগর যুবলীগ মহিলা লীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকালে ২৪নং ওয়ার্ডের খালপাড় এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী আইরিন চৌধরী নিপা, চিশতী মুশতারী বানু, নাজনীন নাহার বিউটি, তারানা তাবাসুম শোভা, আফরোজা রোজী, আখি আক্তার, চিশতী মুস্তারি রিমা, শারমিন ইসলাম মিথিলা, উম্মুর রেদা, সেলিনা আক্তার বিপ্লবী, সামিরা সুলতানা, সবনম সুমি, রেহেনা পারভিন মনি, রেহেনা মোর্তজা লিপি, ফারহানা আক্তার বিথী, রাকা, মনি আক্তার, নাহার, লিনা পান্ডে, ময়না, সেতু, জোসনা, মৌটুসি, নিপা সুলতানা, রেশমা, সাহানা, মুন্নি, মিতু প্রমূখ, আন্নান মুন্নি প্রমূখ নেতৃবৃন্দ।
॥ মহানগর কৃষকলীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকালে নগরীর ১৪নং ওয়ার্ডের রায়েরমহল এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ এবং ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন কৃষকলীগ নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক মো. মোন্তাকিম লালু, সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল, কৃষক লীগ নেতা মো. সামসুদ্দোহা বাঙালী, আবু বক্কর সিদ্দিকী বাবুল, মনিরুল ইসলাম গাজী, আলমসহ ১৪নং ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ।
॥ মহানগর তাঁতীলীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার দিনব্যাপী নগরীর ২৫নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মহানগর তাঁতী লীগের আহ্বায়ক এ্যাড. শামীম আহমেদ পলাশ ও সদস্য শেখ নজিবুল ইসলাম নজিবের নেতৃত্বে নেতৃবৃন্দ নৌকা প্রতীকে পক্ষে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীলীগ নেতা জয়নাল আবেদীন, শ্যামল দত্ত, ইঞ্জি. শাহাদাত হোসেন হাওলাদার, নজরুল ইসলাম মিঠু, কে এম নাসির উদ্দিন তরু, মো. ইয়াসিন, সৈয়দ হাসানুর রহমান, ইঞ্জি. শেখ ইস্রাফিল, শেখ আসলাম, হুমায়ূন কবির, সিরাজুল ইসলাম পিন্টু, সৈয়দ শাহজাদ আলী শাম্মী, সৈয়দ হাসান, ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম রায়হান, শেখ জিয়াদ, সেলিম চৌধুরী, বিপ্লব হোসেন, সৈয়দ মনিরুল ইসলাম, মহিউদ্দিন টিক্কা, মোহাম্মদ তুহিন, বাহালুল ইসলাম কচি, কাজল দাস প্রমূখ নেতৃবৃন্দ।
॥ মহানগর স্বেচ্ছাসেবক লীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার দিনব্যাপী নগরীর খলিল চেম্বার মোড় থেকে শুরু করে ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম. এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ করেন স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ। গণসংযোগকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে খুলনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর নৌকা প্রতিকে ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মোজাহার হোসেন, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ কামরুল ইসলাম, এস.এম আসিফ ইকবাল সবুজ, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রূপম তালুকদার, মোঃ তাজমুল হক তাজু, মারুফ হোসেন, রবিউল ইসলাম প্রিন্স, মোঃ নাসির উদ্দিন, কবির হোসেন, দিদারুল আলম, রবিন্দ্রনাথ ধর, জি এম নাসির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হাসান, এস এম দিদার, লিটন মাহামুদ, মোঃ কবির, মোঃ নাসির উদ্দিন, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ হুমায়ূন শিকদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ আল-আমিন হাওলাদার, তানভীর ইসলাম সাব্বির, মো: শামীম হাওলাদার, মোঃ নাছির শেখ, মোঃ হানিফ, মোঃ মারুফ খান, জুবায়ের হোসেন জনি, বি এম নাসির উদ্দীন, মোঃ খান আজিম হিজল, মো: শামীম হাওলাদার, মোঃ নাছির শেখ, মোঃ হানিফ, মোহাম্মাদ ইসমাইল সুমন, ইব্রাহিম হোসাইন আরজু, মো: তারিফুল রহমান তারিক, মোঃ নূর আলম সজীব, সাব্বির আহমেদ, রানা, ইজাজুল ইসলাম, মোঃ রাজ্জাক, জয় দত্ত, নবীরুল ইসলাম নয়ন, মোঃ রাজ্জাক, হানিফ শেখ, মোঃ রাজিব, রুবেল খলিফা, হামিম, আল আমিন, ইমজামুমুল খান রাতুল, অয়ন মন্ডল, প্রমূখ।
॥ কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু’র গণসংযোগ ॥
নগরীর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু আওয়ামীলীগের মেয়র প্রার্থী¡ তালুকদার আব্দুল খালেকের পক্ষে নগরীর বয়রা মেইন রোড, ছোট বয়রা, টি এন্ড টি কলোনী এলকায় গণসংযোগ করেন। গতকাল সোমবার দিনব্যাপী গণসংযোগকালে নৌকা প্রতিকের পাশাপাশি নিজের ঠেলাগাড়ী প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময়ে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগ কালে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।
খুলনায় গণসংযোগ ও কর্মীসভায় বিএম মোজাম্মেল হক
তিলোত্তমা খুলনা বিনির্মানে তালুকদার খালেকের বিকল্প নেই
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রী সংসদের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, তিলোত্তমা খুলনা নগরী বিনির্মানে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও নির্বাচিত করতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ১২ জুনের সিটি নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, ২০১৩ সালের মেয়র নির্বাচনে বিজয়ী না হওয়ায় খুলনার উন্নয়ন ও অগ্রগতি পিছিয়ে গিয়েছিল। এবারের নির্বাচনে ভোটরা ভুল করলে খুলনার উন্নয়ন একেবারেই মুখথুবড়ে পড়বে। খুলনার উন্নয়ন কাজ সম্পন্ন ও গতিশীল করতে কর্মবীর তালুকদার খালেককে ভোট দিতে তিনি নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
সোমবার নগরীর বিকালে ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যলয়ের অডিটরিয়ামে কর্মীসভায় এবং সকালে নিউ মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগে তিনি এসব কথা বলেন। এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সরদার আবু সালেহ, ইঞ্জি. প্রেম কুমার, জেড এ মাহমুদ ডন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল, খায়রুল আলম, অধ্যা. রুনু ইকবাল বিথার, শেখ সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অসিত বরণ বিশ্বাস, এস এম আকিল উদ্দিন, মঈনুল ইসলাম নাসির, মো. আতাউর রহমান শিকদার রাজু, মানিকুজ্জামান অশোক, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, শওকাত হোসেন, জাকির হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় ও পথসভায় বাবুল রানা
জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব নগরী গড়তে তালুকদার খালেককে নৌকায় ভোট দিন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, খুলনার জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব নগরী গড়তে তালুকদার আব্দুল খালেককে নৌকায় ভোট দিন।
তিনি ইতোমধ্যে নগরীকে হেলদি সিটিতে পরিণত করেছেন। তাঁর দুরদর্শি পরিকল্পনায় আগামী ৩/৪ বছরের মধ্যে চলমান কাজ বায়োপ্লান্ট, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের কাজ শেষ হবে। যার প্রবক্তা তালুকদার আব্দুল খালেক। এছাড়া তিনি নগরীতে দর্শনীয় বহুতল বিশিষ্ট সিটি সেন্টার, আধুনিক কসাইখানা, ভৈরব নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছেন। এছাড়া নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেন ও সড়কের কাজ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন হবে। ২ মাস পরে নগরীর চেহারাই বদলে যাবে। তিনি তালুকদার আব্দুল খালেকের নৌকায় ভোট দিয়ে চলমান সকল উন্নয়ন কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানান।
গতকাল সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, ইউসুফ আলী খান প্রমুখ নেতৃবৃন্দ।
নৌকার নির্বাচনী ইশতেহার দিবে আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আজ ৬ জুন মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে এ ইশতেহার ঘোষণা করবেন প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ইশতেহার অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ও মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানানো যাচ্ছে।
মোঃ ফয়েজুল ইসলাম টিটোর ঠেলাগাড়ী মার্কার গনসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ীর পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর জন্য ২৩নং ওয়ার্ডের ধর্মসভা ক্রস রোড, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, কাকলীবাগ, রামচন্দ্র দাস লেন, লোহার যশোর রোড সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যপক গনসংযোগ করেন। এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর সাথে উপস্থিত ছিলেন দেব দুলাল বাড়ৈই বাপ্পি রাজিব সাহা,কাজু রহমান,জাকারিয়া সিয়াম,কাজী জুবায়ের,রানা রহমান, সইফ,মঈন ,আশিষ সাহা, গোবিন্দ দত্ত, খান জহিদ রিগ্যান, আব্দুল জব্বার, বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, শেখ সমশের আলী, আশিষ সাহা, মানিক শীল, বাবু শীল, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায়, আবু ইসহাক আল মামুন ঝন্টু, অসীম শীল, দেব্রত কুমার শীল ছোটন, আব্দুল জলিল, মদন দাস, নীলকান্ত ঘোষ, খোকন চন্দ্র চন্দ, অলোক সাহা, শ্যামল দত্ত, মোঃ রাজেশ, তরুন সাহা, বায়েজিত সিন্হা, শাহিদুল ইসলাম ও ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ আজ বিকালে ঠেলাগাড়ী মার্কার পক্ষে ওয়্াের্ড নর-নারীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা চালান।
মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে
খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের প্রচারণা ও জনসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা তালুকদার আব্দুল খালেকের পক্ষে সোমবার প্রচারণা ও জনসংযোগ করেছে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) ও সংলগ্ন ফুলবাড়ি গেট এলাকা এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ ও সংলগ্ন শিববাড়ী মোড় এলাকায় জনসংযোগ ও প্রচারণায় অংশ নেন
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ, প্রফেসর ডঃ সোবাহান মিয়া ও প্রফেসর রুনুরেজা বিথার, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সাধোন রঞ্জন ঘোষ,অধ্যাপক ড. রাফিজুল ইসলাম, প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ডাঃ বিষ্ণু পদ দেবনাথ, যুগ্ন-সাধারণ সম্পাদক, প্রতাপ কুমার বিশ্বাস, সম্পাদক মন্ডলির সদস্য:, ডাক্তার নিরুপম মন্ডল, মামুনুল আবেদিন, প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রকৌশলী মাহমুদুল হাসান রানা, আজহারুল ইসলাম খান, গৌতম ঘোষ, আফরোজা জেসমিন বিথি, লুৎফুন নাহার পলাসী, অধ্যাপক তারেক আরাফাত শাওন প্রমুখ।
প্রচারণাকালে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্ত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন এবং তাকে পুনরায় নির্বাচিত করেন পরিকল্পিত,পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও স্মার্ট খুলনা গঠনে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
রূপসায় শোকাহত আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এর পিতা মোঃ আকবর আলী শেখ (৯০) গতকাল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুর খবর শুনে রূপসায় শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, চেয়ারম্যান মিজানুর রহমান, নোমান ্ওসমানী রিচি, তারেক আজিজ, মোঃ আলামিন এহসান, কাজী নাজিব, আরিফুর রহমান কাজল, শেখ সাগর, ওয়েজকুরুনী বাবু, কবিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আক্তার, নাজমুল হুদা অঞ্জন, হুমায়ুন কবীর, শাকিব আল হাসান মিলন, রাকিবুল ইসলাম সুমন, রবিউল ইসলাম রবি প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দিন ব্যাপী যুবলীগের নৌকা মার্কার ভোট প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
সোমবার দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছে কেন্দ্রীয় ও খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার সকালে নগরীর আলীশান মোড়, গোবর চাঁকা, শিববাড়ীসহ কে ডি এভিনিউএ প্রচারনা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জি: মৃণাল কান্তি জোয়ার্দারআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো: রায়হান ফরীদ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা চৈতালী বিশ্বাষ প্রমুখ।
এরপর সন্ধ্যায় মাগরিব নগরীর শেওে এ বাংলা রোড, সন্ধ্যা বাজার, ডাল মিল মোড়, খলিল চেম্বার সহ বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করেন নগর যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কিিমটর আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল আমীন উকিল, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, অভিজিৎ পাল, নগর যুবলীগ নেতা কবীর পাঠান, শওকত হাসান, বিপুল মজুমদার, রিপন কবীর, পলাশ মন্ডল, সবুজ হাজরা, পলাশ সাহা দেবু, চিস্তি মারুফ হাসান সবুজ, মেহেদী হাসান রাসেল, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাষ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক, সোহান হোসেন শাওন, নিশাত ফেরদাউস অনি, জনি বসু, যুবলীগ নেতা মাসুদুর রহমান আকাশ, মোঃ মুরাদ, রাসেল সৈকত, পলাশ সাহা দেবু, সাদ আহমেদ খান, বিদ্যুৎ নন্দী প্রমুখ।
শহীদ হাদিস পার্কে পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা
প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
বিশ^ পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করার প্রতি গুরুত্বারোপ করে বক্তারা বলেন, এটা করা গেলে মানুষই প্লাস্টিক পণ্যের পরিবর্তে অন্য পণ্য ব্যবহার করবেন।
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর শহীদ হাদিস পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আমেরিকান কর্নার এবং রূপান্তর।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মোঃ আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এবং আমেরিকান কর্নারের এ্যাডভাইজার ফারজানা রহমান। বক্তৃতা করেন নাগরিক নেতা সাবির খান। এতে সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
বক্তারা পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষনিধন বন্ধ, সুন্দরবন সুরক্ষা এবং অধিক হারে সামাজিক বনায়ন সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নাগরিক নেতা, যুব সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ পরিবেশের পটগান পরিবেশন করেন।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
৫ জুন ২০২৩ তারিখ সোমবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, লিডার্স, কারিতাস, সুশীলন এবং সিএনআরএস এর সমন্বিত উদ্যোগে, আকাশলীনা ইকোপার্কের সামনে সচেতনতামূলক আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্যামনগর উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদুজ্জামান সাঈদ, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ট্যুরিস্ট পুলিশের ওসি শেখ হেলাল উদ্দিন, সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাসের প্রোগ্রাম অফিসার ডঃ সুমন কুমার মালাকার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক সামগ্রী বর্জনের স্বপক্ষে জোরালো বক্তব্য রাখেন, যুক্তি স্থাপন করেন এবং সচেতন হওয়ার জন্য আহবান করেন। প্রোগ্রাম শেষে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ট্রলারের মাঝিদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিবেশের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালুকদার খালেকের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সোমবার (৫ জুন) সন্ধ্যায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা ট্রাফিক মোড়, মরিয়মপাড়া, কলাগাছিয়া, কলেজিয়েট স্কুল মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, শেখ মাহমুদুন্নবী মিল্টন, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, গাজী কামরুল ইসলাম, শেখ হেলাল বাবু, মোঃ আব্দুর রব,
স্বপন কুমার রায়, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, শিশির বর, সোহাগ জামাদ্দার, ইউসুফ শেখ, ছাত্রনেতা সাইফুল ইসলাম, শেখ রাসেল প্রমুখ।
নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পিতার দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসায় নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের পিতা মোঃ আকবর আলী শেখের (৯৫) নামাজের জানাজা গত ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব -রূপসা বাজারস্থ দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবজ স্থানে তাকে দাফন করা হয়। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে খুলনা নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১ টা ১০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ,৪ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ম -সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল ,রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ. ম. আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান , জেলা বিএনপি’র সহ-সভাপতি মোল্লা খাইরুল ইসলাম, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগ নেতা এমডি রকিব উদ্দিন, আক্তার ফারুক, আব্দুল গফুর খান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ,সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম, মোঃ নাসির হোসেন সজল, খান সাইদুজ্জামান, শেখ আব্দুল মান্নান, রুহুল আমিন রবি, আবু আহাদ হাফিজ বাবু, আবু সালে বাবু, মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান শেখ, মোঃ রবিউল ইসলাম লিটু, দিদারুল ইসলাম, ইসমাইল সেখ, ইলিয়াছুর রহমান ,ওলিয়ার রহমান, মোজাফফর হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ শাহরিয়ার হোসেন মানিক প্রমুখ। তার মৃত্যুর খবরে ছুটে আসেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনাসহ অসংখ্য নেতৃবৃন্দ।
অভয়নগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানে যশোরের অভয়নগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসন র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় নারীদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
দিঘলিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দিঘলিয়া প্রতিনিধিঃ
”প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে ” সবাই মিলে করি পন বন্ধ হবে প্লাস্টিক দূষণ ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল বেলা ১১ টার র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না,উপজেলা প্রকৌশলী আবু তালেব সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবুল আলম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আজগার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম গোলামুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , শেখ আনসার আলী, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান গন, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, পলিথিন ব্যবহারের পর সংরক্ষণ করে সেটি বিনষ্ট করা হবে পরিবেশের জন্য শোভনীয় , পাট পণ্য ব্যবহারে সকলকে উৎসাহিত করতে হবে । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বজলুল করিমের পাটের তৈরি ক্যালেন্ডার সকলের দৃষ্টি আকর্ষণ করে । জনসচেতনতা ও বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালিগঞ্জে অসামাজিক কার্যকলাপের কপোত কপোতী স্থানীয় জনতার হাতে আটক
কালিগঞ্জ প্রতিনিধিঃ
পরকীয়ার সূত্র ধরে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় হারান শীল ও ময়না খাতুন নামের ২ কপোত কপোতীকে আটক করে স্থানীয় জনতা। সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে সোমবার (৫ জুন) সকাল ৫ টার সময়ে।
আটককৃতরা হলো আশাশুনি উপজেলার মহিষকুড় গ্ৰামের ইন্দ্রজিৎ শীলের পুত্র হারান শীল (২৯) এবং পরকীয়া প্রেমিকা দুই সন্তানের জননী উপজেলার চান্দুলিয়া গ্রামের মৃত মোসলেম সরদারের মেয়ে ময়না খাতুন (৪৪) স্থানীয় কয়েকজন সাংবাদিকদের জানান আটকৃত দুইজনের মধ্যে দীর্ঘদিন যাবত পরকীয়া সম্পর্ক চলে আসছিল গতকাল রবিবার আনুমানিক রাত ১০টার সময় হারান শীল ময়না খাতুন এর রুমে প্রবেশ করলে স্থানীয় জনতা রাতভর ডিউটি শেষে গভীর রাতে পরকীয়া প্রেমিক প্রেমিকা তাদের ২ জনকে আটক করে স্থানীয় এলাকাবাসী।
দুই সন্তানের জননী ময়না খাতুন শারীরিক সম্পর্কে প্রভাবিত করে সনাতন ধর্মীয় হারান শীলকে মুসলিম করার প্রটোকলের বর্ণনা ব্যক্ত করে বলেন। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে কিন্তু শারীরিকভাবে না। আমি তাকে মুসলমান হওয়ার জন্য সর্বাধিকভাবে বলেছি এবং চেষ্টা করে যাচ্ছি। সে মুসলমান হওয়ার জন্য সদাই প্রস্তুত আছে পারিবারিক চাপে আপাতত অস্বীকার করেছে পরবর্তীতে মুসলমান হয়ে আমার সাথে বিবাহ করবে।
পরে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম গাজী কে খবর দেন।ছেলে এবং মেয়ে দুইজন দুই ধর্মের হওয়ায় মেম্বার ও স্থানীয় মাতব্বরগন বিয়ে দেয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে, লক্ষ টাকা দেন দরবারের মাধ্যমে মীমাংসা করেন ইউপি সদস্য আবুল কালাম গাজী।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম গাজী জানান,আমি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের মাধ্যমে বিষয়টি কিছু টাকা জরিমানা করে মীমাংসা করে হারান শীল ও ময়না খাতুন কে ছেড়ে দেয়া হয়েছে। ইউপি সদস্য নিউজটা না করার জন্য অনুরোধ করেন।
ইউজিসির নবনিযুক্ত দুই সদস্যকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য পদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর ড. সাজ্জাদ হোসেনকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পৃথক পৃথক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর ড. সাজ্জাদ হোসেন গত চার বছর দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নতুন দিক-নির্দেশনা প্রদান এবং উচ্চশিক্ষার অগ্রযাত্রায় সবিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছেন। যা উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাঁরা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে বলিষ্ঠ ও গতিশীল ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণার প্রসার ও গুণগত মানোন্নয়নে অতীতের ন্যায় সার্বিক সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। বিবৃতিতে উপাচার্য তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
কারাতে ৫ম ড্যান ব্লাকব্লেট অর্জন করায় মোহাম্মাদ আলীকে আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ফাইটার কারাত ক্লাবের খুলনা বিভাগীয় প্রধান কোচ শেখ মোহাম্মাদ আলী কারাতে ৫ম ড্যান ব্লাক ব্লেট অর্জনে বাংলাদেশ কারাত ফেডারেশনের সভাপতি ডা. মোজাম্মেল হক খানের নিকট থেকে সার্টিফিকেট ও ক্রেষ্ট গ্রহন করায় শুভেচ্ছাও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, আরিফ আহমেদ, জিসান রহমান, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ও সাপ্তাহিক খুলনার দর্পণের সম্পাদক মিনা অছিকুর রহমান দোলনের পিতা কবি মিনা আব্দুল হালিম (৭৩) রবিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা মিনা পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে সাংবাদিক মিনা অছিকুর রহমান দোলনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
ডুমুরিয়ায় খর্ণিয়া মৎস্য আড়ত দ্বন্দে মারপিটের শিকার-১
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার খর্ণিয়া মৎস্য আড়তের জমি মালিক ও ব্যবসায়ী সমিতির মধ্যে সৃষ্ট দ্বন্দ নিয়ে বিধান বিশ্বাস (৪২) নামের এক যুবক মারপিটের শিকার হয়েছেন।আজ সোমবার দুপুরে আড়ৎ অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে উপজেলার খর্ণিয়া মৎস্য আড়ৎ নিয়ে জমি মালিক পঞ্চানন কুন্ডুর সঙ্গে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মহিতোষ মন্ডল ও আলহাজ্ব আব্দুল গফুর বিশ্বাসের দ্বন্দ চলছিল। বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের কার্যালয়ে শুনানি চলমান ছিল। দু’দফা শুনানি শেষে উপজেলা নির্বাহী অফিসার একটি তদন্ত টীম গঠন করেন। ৩ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির কর্মকর্তারা হলেন উপজেলা প্রকৌশলী মোহা. রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক ও উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই তদন্ত টীম সরেজমিনে পরিদর্শনে যান এবং দুপুর ১টার দিকে ফিরে আসেন। এরপর ব্যবসায়ী সমিতির পক্ষ্যে থাকার অপরাধে বিধান বিশ্বাস ওই আড়তে মাছ বিক্রি করতে গেলে সে মারপিটের শিকার হয়। এ বিষয়ে মারপিটের শিকার বিধান বিশ্বাস জানান, ঘটনার সময় আমি আড়তের মধ্যে বসে মাছ বিক্রির জন্য ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি রবিউল আলম ও সোহাগসহ ৫/৬ আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি-গালাজ করছে। এক পর্যায়ে রবিউল আলম ও সোহাগ আমার ওপর চড়াও হয়ে এলাপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। এ সময় আমি মেঝেতে পড়ে যাই এবং পরে উঠে দেখি আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও পকেটের টাকা-পয়সা কিছুই নেই। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) জানান, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, দু’পক্ষ্যের মধ্যে সৃষ্ট দ্বন্দ নিরসনে একটি তদন্ত টীম সেখানে গিয়েছিল। এরই মধ্যে মারপিটের ঘটনাটি বে-আইনি। এতে জটিলতা আরও বেড়ে গেল।
আশাশুনিতে গভীর রাতে কোলা বেড়িবাঁধে কাজের আগেই চাঁদাবাজির অভিযোগ
স্টাফ রিপোর্টার
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা বেড়িবাঁধে কাজের আগেই চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে কাইফু শ্যামনগর থানার বিভিন্ন এলাকার একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত বেড়িবাঁধে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। সরেজমিনে গেলে বেড়িবাাঁধের কাজের দায়িত্বরত ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম, নাজির উদ্দিন ও ভাঙ্গন কবলিত অসংখ্য গ্রামবাসী জানান, বিগত ঘূর্ণিঝড় আমফানে প্রতাপনগর সহ কয়েকটি ইউনিয়ন এক বছরের অধিক সময় প্লাবিত থাকে। জানমাল রক্ষার্থে এমপি রুহুল হকের ওই কান্তিক প্রচেষ্টায় সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণে জাইকার অর্থায়নে ১কোটি ৩০ লক্ষ টাকার ৩ কিলোমিটার বাঁধ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়। গত ৩দিন যাবত অফিস বাসা এবং নির্মাণাধীন কাজের কার্যক্রম শুরু হয়। তারা আরো বলেন কাজ শুরুর আগেই শ্যামনগর উপজেলার আব্দুর রহমান ওরফে (বালু বাবু), নওবেকি বাজারের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের রমজান আলী সানার ছেলে শ্রেষ্ঠ চাঁদাবাজ তৌশিকী কাইফু সহ আরো অনেকে। দীর্ঘদিন ২ লক্ষ টাকা চাঁদার দাবি করে আসছে। এর অংশ হিসাবে ৪ জুন রোববার গভীর রাতে ২ লক্ষ দাবীকৃত চাঁদার টাকা কোলা বেড়িবাঁধে আনতে যায়। এরপর বেড়িবাঁধের দায়িত্বরত ব্যক্তিরা চাঁদা দিতে অস্বীকার করলে নির্মাণাধীন কাজের পাইপ ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে শতাধিক গ্রামবাসীর রোশনালে পড়ে কাইফু পায়ের জুতা ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে। আব্দুর রহমান, শাহাদাত সহ আরো অনেকেই গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে ওই রাতেই এ যাত্রার মত রেহাই পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আশাশুনিতে চলতি মাসে বড়দল কলেজে ৭ পদে নিয়োগ না দিলে ১ কোটি টাকা ফেরত দিতে হবে
জ্বলেমিন হোসেন, আশাশুনি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে চলতি মাসে ৭ পদে নিয়োগ না দিতে পারলে বিদায়ী অধ্যক্ষ শিহাবুদ্দীনকে এক কোটি টাকা ফেরত দিতে হবে। এমন অভিযোগ অত্র বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, সুধী সমাজ এবং সাধারণ মানুষের মুখে মুখে। অধ্যক্ষ শিহাবুদ্দিন নিয়মবহির্ভূতভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৫ সালে যোগদান করেন। যোগদানের পর হতে তার মেয়াদকালে অসংখ্য অনিয়ম-দুর্নীতির আশ্রয় গ্রহণ করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। তার বিদায় লগ্নে অধ্যক্ষ আয়া, অফিস সহকারী, কম্পিউটার ল্যাব সহ ৭ পদে নিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ সকল টাকা জায়েজ করার জন্য তার পছন্দের সভাপতি সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিদিন সকাল হতে অফিস, বাড়িতে গভীর রাত পর্যন্ত কড়া নাড়ছে। এরমধ্যে বিদায়ী অধ্যক্ষের পাতানো নিয়োগ বন্ধের দাবিতে এলাকাবাসী দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে। জানা গেছে সংশ্লিষ্ট স্কুল এন্ড কলেজে ইংরেজি প্রভাষক বাবলুর রহমান গত ২৭/১২/২০২২ তারিখে ভার প্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গ্রহণের পর হতে অধ্যবধি বিদায় অধ্যক্ষ ম্যানেজিং কমিটির সভাপতি নিয়মবহির্ভূত নিয়োগ বোর্ড গঠনের লক্ষ্যে একের পর এক চাপ অব্যাহত রেখেছে। এমন কি তাদের পছন্দের প্রার্থী নিয়োগ না দিলে যে কোন মুহূর্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদটি শূন্য হতে পারে। এছাড়া বিদায়ী অধ্যক্ষ শিহাবুদ্দিন তার অধ্যক্ষ পদটি নিয়মবহির্ভূতভাবে গ্রহণ করেছে। সরকারি নীতিমালা অনুযায়ী ১ বছর ২৬ দিন বয়স সীমা কম থাকার পরেও পিছনের দরজা দিয়ে অধ্যক্ষ পদটি পেয়েছে। সব মিলে চলতি মাসের মধ্যে তার অবৈধ নিয়োগ না দিতে পারলে এক কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে বলে জানা গেছে। এ ব্যাপারে বিদায়ী অধ্যক্ষ শিহাবুদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি বড় দল স্কুল এন্ড কলেজের সকল বিষয়ে সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, তারা কোনভাবে কাকে নিয়োগ দেবেন এটা তাদের ব্যাপার।
তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
“প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে” এই স্লোগানকে সামনে রেখে তালায় যথাযথ মর্যদায় বিশ্ব পরিবেশ পালিত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচি এবং এসইপি প্রকল্পের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ম্যানেজার এস এম নাহিদ হাসান, কৈশোর কর্মসূচির মো ফারুক হোসেন, পরিবেশ কর্মকর্তা মো ইরফান, ডকুমেনটেশন কর্মকর্তা শেখ পারভেজ আল মামুন, উন্নয়ন প্রচেষ্টার ফয়সাল হোসেন, মাসুদ রানা, সব্যসাচী বাপিসহ কিশোর কিশোরী ক্লাবের শতাধিক দুই শতাধিক সদস্য অংশ নেয়। র্যালী শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এসইপি (ডেইরী) প্রকল্পের ম্যানেজার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তরা উপস্থিত সকলকে পরিবেশ সুরক্ষায় তরুণদের এগিয়ে আসার কথা বলেন। পাশাপাশি পরিবেশ দূষণ বন্ধে সব শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেন। আলোচনা সভা শেষ উপস্থিত দুইশতাধিক কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ এবং শিল্পকলা একাডেমী চত্বরে গাছের চারা রোপন করা হয়।
রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জোরপূর্বক মৎস্যঘের দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোরন্জন ঢালী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা মৌজায় মৃত অশোক মন্ডলের একটি সাড়ে ৫ একর মৎস্যঘের রয়েছে। ওই জমি বর্গা (হারী) দিয়ে সদরের ওড়াবুনিয়া গ্রামের মনোরন্জন ঢালী দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। সেই জমি প্রতিপক্ষ অমিত সাহা দাবী করে সোমবার (৫ জুন) সকাল ৬ টায় ৩০/৪০ জন লোক নিয়ে দখল করেন। ওই সময় তারা ঘেরে থাকা মালামাল ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘেরের বাসাটিও পুড়িয়ে দেয়। এতে মনোরন্জনের ৪০ হাজার টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে অভিযুক্ত অমিত সাহার সাথে তার মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের জায়গা জোরপূর্বক মনোরন্জন দখল করে রেখেছিল। আমি আমার ঘের বুঝে নিয়েছি। লুটপাট ও বাসা পোড়ানোর ঘটনা সঠিক নয়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পত্র পাওয়ার বিষটি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#
বিশ্ব পরিবেশ দিবসে মাগুরাতে তালগাছ রোপন করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ
নওয়াব আলী মাগুরাঃ
বিশ্ব পরিবেশ দিবসে মাগুরার শালিখা উপজেলা সহ মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুর তালগাছ রোপন করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ। তিনি
৫ জুন শালিখার জুনারী দক্ষিণ পাড়া মাঠে নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি তালগাছ রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন তালগাছ বড় হলে ফল,রস ও ছায়াদেবে।সবচেয়ে বড়কথা বজ্রপাত নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা রাখে।কৃষকের জীবন বাচাতে বড় ভামিকা রাখে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,উপজেলা সহকারী কমিশনার ভূমি উন্মে তহমিনা মিতু,পিআইও মোঃ বাজিবুল ইসলাম,আড়পাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,ইউপি সদস্য সায়েদ হাসান লিটন প্রমুখ।
প্রথম পর্যায়ে শালিখাতে পাঁচ শত তালগাছ রোপন করা হবে।জেলার চার উপজেলাতে রোপন করা হবে মোট ২৫০০ তালগাছ।
উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি:
“প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধে আলোচনাসভা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বুড়গোয়ালিনি ও আটুলিয়া পরিবেশষ উন্নয়ন ক্লাবের আয়োজনে বিশিষ্ঠ পরিবেশবীদ খালেদ শামস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন গণমুখী ফাউন্ডেশনের পরিচালক আলমগীর কবীর, সাংবাদিক এমএ হালিম, উৎপল মন্ডল, পরিবেশ কর্মী মারুফ হোসেন প্রমুখ।
বক্তারা উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, প্লাস্টিক দূষণের ভয়াবহতার ফলে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি ও সবুৃজ ধ্বংস ছাড়াও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। দূষিত হচ্ছে পরিবেশ। প্রযুক্তিগত ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে একতাবদ্ধ হয়ে আমাদের এর প্রতিকার করতে হবে।
আলোচনাসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লাস্টিকের বোতল, সিপি ককশিট, কলম ও সুতা দিয়ে গ্যাসের চুলা, কলমদানি বাড়িসহ সুইমিং পুল, ডিম ফোটানো মেশিন, ফুলদানি, ওয়েট পেপার, ঝাড়বাতিসহ বিভিন্ন জিনিপত্র তৈরি করে প্লাস্টিককে কিভাবে ব্যবহার করা যায় তা তুলে ধরেন। শেষে তিনটি প্রতিষ্ঠানকে চারাগাছ পুরষ্কৃত করা হয়। এ ছাড়া প্রযুক্তিগত ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার বাঁকড়া খাতের উদ্যোগকে শক্তিশালীকরণ এর লক্ষ্যে কাঁকড়া খামারীদের সনদপত্র বিতরণ করা হয়।
বিভিন্ন সংগঠণ দিবসটি নানান কর্মসুচির মধ্য দিয়ে পালন
সংবাদ বিজ্ঞপ্তি
‘‘পাবলিক হেলথ ডেটা ম্যানেজমেন্ট এন্ড রেকর্ড কিপিং সিস্টেম ফর সিটি কর্পোরেশন’’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। সিডিসি ও সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় প্রস্তাবিত ‘এসট্রেনদিং আরবান পাবলিক হেলথ সিস্টেম’ প্রজেক্টের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পীড়িতদের সঠিক চিকিৎসা প্রদানসহ নাগরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য রোগ সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তথ্যগত ভুলের কারণে অনেককেই ক্ষতির সম্মুখীন হতে হয়। তিনি বলেন, নানা কারণে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। সে কারণে পরিবেশের সুরক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পরিবেশ ভাল থাকলে আমরাও ভাল থাকবো বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, সেভ দ্যা চিলড্রেন-এর পাবলিক হেলথ এপিডেমিওলজিস্ট ডা. মো: সাইমন, সিডিসি’র সিনিয়র ম্যানেজার উজ্জ্বল কুমার রায়, টেকনিক্যাল স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। কর্মশালায় কেসিসি’র স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন।
কয়রায় প্রশাসনের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধি
কয়রায শিশুদের সাথে উপজেলা প্রশাসনের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল ৫ জুন দুপুর ২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রানের সার্বিক তত্ববধানে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা ন্যাশনাল টাক্স ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি শিউলি মুন্ডার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। এতে আরও বক্তব্য রাখেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন,মোঃ রিয়াছাদ আলী, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, এনসিটিফের সদস্য সুবজিত মুন্ডা, স্বপ্না মুন্ডা, দিপানিতা মুন্ডা, রত্না মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে এনটিএফের সদস্যদের দাবির মুখে অতিথিরা কয়রার ৬নং কয়রায় শিশুদের জন্য খেলার মাঠের ব্যবস্থা, শিশুদের দ্বারা পরিবহন চালানো বন্ধ করে সড়ক দুর্ঘনা প্রতিরোধ, যৌন হয়রানী বন্ধে কঠোর ব্যবস্থা, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করা সহ বিভিন্ন বিষয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এ ছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রত্যায় ব্যক্ত করেন।
মহেশপুরে বিশ^ পরিবেশ দিবস পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন” এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে র্যালী, বৃক্ষবিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে ও শিশু নিলয় ফাউন্ডেশসের বাস্থবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষি অফিস চত্তরে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাত্তার,শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষন রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে পৃথিবী সুন্দর থাকবে। বিশেষ করে প্লাস্টিক বর্জনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান তারা।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় বৃক্ষবিতরণ করা হয়।
খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
তথ্য বিবরণী
‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (সোমবার) খুলনায় বিশ^ পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ আমাদের বন্ধু, একে ধ্বংস না করে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ বিপর্যয় ঘটলে মানুষ তার সভ্যতাকে হারাবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নির্দিষ্টস্থানে ফেলতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাতসহ পঁচনশীল পণ্য ব্যবহার করতে হবে। এই পণ্য ব্যবহারে সকলকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পলিথিন বর্জনে বদ্ধপরিকর। রূপসা নদীসহ ময়ূর নদ দূষণমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত শর্মা ও সিভিল সার্জন অফিসের ডাঃ সাদিয়া মনোয়ারা উষা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে কুয়েট ভাইস-চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১০/৭৩) এবং সংশোধিত আইন ১৯৯৮ এর ২(বি) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ আলমগীকে ইউজিসি’র সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ১৫ জুন, ২০১৯ খ্রিঃ তারিখে প্রথম মেয়াদে ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন। এরপূর্বে, ২১শে জুলাই ২০১০ থেকে ০২ আগস্ট ২০১৮ পর্যন্ত পরপর দুই মেয়াদে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন মেয়াদে কুয়েটের সিন্ডিকেট সদস্য, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর আলমগীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৬ সালে ১ম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ও ১৯৮৯ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে পিএইচডি ও ১৯৯৮ সালে পোস্ট ডক্টরেল ফেলোশিপ সম্পন্ন করেন।
শিক্ষকতার পাশাপাশি, শুরু থেকে প্রফেসর আলমগীর গবেষণায় সক্রিয় ছিলেন, ইতোমধ্যে তাঁর ২৫৩টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও সেমিনার/ কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে। তিনি ২০১০ সাল থেকে কুয়েট থেকে নিয়মিতভাবে প্রকাশিত আন্তর্জাতিক জার্নাল ‘ঔড়ঁৎহধষ ড়ভ ঊহমরহববৎরহম ঝপরবহপব’-এর ঊফরঃড়ৎ-রহ-ঈযরবভ হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রতি দুই বছর অন্তর ‘ডধংঃবংধভব’ নামক আন্তর্জাতিক কনফারেন্স খুলনায় আয়োজন করে আসছেন। বর্তমানে এষড়নধষ ঝধহরঃধঃরড়হ এৎধফঁধঃব ঝপযড়ড়ষ (এঝএঝ) কুয়েটের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রফেসর আলমগীরের তত্ত্বাবধায়নে গবেষণা কাজ সম্পন্ন করে ইতোমধ্যে ২৫ জন ছাত্র এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ও ২ জন ছাত্র পিএইচডি অর্জন করেছেন। তিনি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে বিশ্বের ২৬টি দেশে বিভিন্ন মেয়াদে অবস্থান করেন।
প্রফেসর আলমগীর কুয়েট শিক্ষক সমিতির তিনবার নির্বাচিত সভাপতি ও একবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আইইবি খুলনা কেন্দ্রের নিবাচিত ভাইস-চেয়ারম্যান ছিলেন। প্রফেসর আলমগীর ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’ এর ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। তিনি ২০১৩ সাল থেকে পেশাজীবী সমন্বয় পরিষদ খুলনার আহবায়ক এবং দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা ও বঙ্গবন্ধু পরিষদ, খুলনার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। প্রফেসর আলমগীর ১৯৬৩ সালে চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার নাছিরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।
ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কুয়েট ভাইস-চ্যান্সেলর এক অভিনন্দন বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সৎ, যোগ্য ও প্রগতিশীল ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় বিশ^বিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা, গবেষণাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ও সমৃদ্ধি ঘটবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় প্লাস্টিক দূষণ সমাধানে আলোচনা সভা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক পৃথক আলোচনা সভা ও রালি অনুস্টিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রমাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক , বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কবির হোসেন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নাজমুল হামিদ রেজা.এসময়
বন বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুস্টান শেষে আগত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।অন্যদিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে রালী বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। রালী শেষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন করেন।
চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় প্লাস্টিক দূষণ সমাধানে আলোচনা সভা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক পৃথক আলোচনা সভা ও রালি অনুস্টিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে
বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রমাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক , বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কবির হোসেন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নাজমুল হামিদ রেজা.এসময়
বন বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুস্টান শেষে আগত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।অন্যদিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে রালী বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। রালী শেষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন করেন।











































