Home আঞ্চলিক মোরেলগঞ্জে দুই যুগ ধরে ভাড়া ভবনে চলছে সাব-রেজিষ্ট্রি অফিস

মোরেলগঞ্জে দুই যুগ ধরে ভাড়া ভবনে চলছে সাব-রেজিষ্ট্রি অফিস

21

 

এজাজ কায়েস ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই যুগ ধরে উপজেলা সাব-রেজিষ্টার অফিসের কার্যক্রম চলছে ভাড়া ভবনে । নিজস্ব জমির মালিক থেকেও সিদ্ধান্ত হীনতা ও নানান টানাপোড়নে সরকারিভাবে বরাদ্দ পেয়েও হচ্ছে না নতুন ভবন। এলাকাবাসির দীর্ঘদিনের দাবি পুরাতন সাব-রেজিষ্টার অফিসে তাদের নিজস্ব জমিতে নতুন ভবন নির্মাণের। এ বিষয়ে জেলা রেজিষ্টার বরাবর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সর্বসাধারনের পক্ষে একটি লিখিত আবেদন করেছেন।

 

খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার প্রায় ৪ লাখ মানুষের জমিজমা ক্রয় বিক্রয়ের সাব-রেজিষ্টার অফিসটি পৌর শহরের লঞ্চঘাট এলাকায় নিজ ভবনে চলমান থাকে দীর্ঘদিন ধরে। ১৯৫৬ সাল থেকে ১১৬ নং মোরেলগঞ্জ মৌজায় ২ নং খতিয়ানে এস.এ রেকর্ড অনুযায়ী সাব-রেজিষ্টি অফিসের নামে রেকর্ড ভূক্ত হয়। যাহা বর্তমানে ১০০ শতকের বেশী জমি বিদ্যমান আছে।

 

পূর্বের অফিস ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় পরিত্যাক্ত ঘোষণা করে টেন্ডারের মাধ্যমে ভবনটি নিলাম হয়। পরে ১৯৯৫ সালে অফিসটি স্থানান্তরিত করে একটি ভাড়া ভবনে সল্প জায়গায় চলে আসছে সাব-রেজিষ্টার অফিসের কার্যক্রম।

 

সপ্তাহে দু’দিন জমি রেজিষ্ট্রি হয়ে থাকে ভুমি মালিকদের। ভাড়া ভবনের ছোট রুমে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে অনেক কষ্টে জমি রেজিষ্ট্রি করতে হয় সাধারণ মানুষের। অথচ তাদের নিজ নামীয় জমি রয়েছে পড়ে। জমির একটি অংশে দলিল লেখকদের ছোট বড় ৪০টি ঘর ও ‘উপজেলা সাব-রেজিষ্ট্রার জামে মসজিদ’। এক সময়ে নতুন ভবন নির্মানের বরাদ্দ যে কারনে থমকে গিয়েছিলো। এখন আর সেই পরিস্থিতি নেই। নদীতে পড়েছে চর। সরকারিভাবে স্থায়ী ভেড়িবাঁধের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রেজিষ্ট্রি অফিসের ওই জমির সংলগ্ন সরকারি অর্থ বরাদ্দে একাধিক প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে। মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার নির্মাণাধীন ৪র্থ তলা ভবনের কাজ চলমান রয়েছে। বারইখালী পুরাতন থানা সংলগ্ন নদী থেকে ১০ ফুট দূরাত্বে নির্মিত হয়েছে ৩য় তলা বিশিষ্ট সার্কেল অফিস ভবন, কেন্দ্রীয় জামে মসজিদসহ সরকারি অর্থ বরাদ্দে একাধিক প্রতিষ্ঠান। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সাব-রেজিষ্টি অফিসের নিজস্ব জমিতে নতুন ভবন নির্মাণের।

 

এ সর্ম্পকে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. নূরুল ইসলাম খান, বলেন, সাব-রেজিষ্ট্রি অফিসের নিজ জমিতে নতুন ভবন নির্মাণ হলে কোটি কোটি টাকার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সম্পত্তি বেহাত হবে না । অন্যদিকে সরকারের টাকাও অপচয় হবে না। সাব রেজিষ্ট্রি অফিসে কাজের স্বার্থে সোনালী ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সুবিধা বহন করে। অন্যত্র অফিস হলে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ন হয়ে দাড়াবে। কতিপয় লোক ব্যক্তি স্বার্থে লাভবান হওয়ার জন্য নিজস্ব জমি রেখে অন্যত্র অফিস ভবনের চেষ্টা করছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আমাদের জোর দাবি নিজস্ব জমিতেই নতুন ভবন নির্মাণের।

 

এ বিষয়ে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসার তন্ময় কুমার মন্ডল বলেন, স্থানীয় দলিল লেখক সমিতি ও সর্বসাধারনের দাবির বিষয়টি স্থানীয় সংসদ সদস্য’র ডিওলেটারসহ আবেদনের কপি জেলা রেজিষ্ট্রার অফিসার বরাবর পাঠানো হয়েছে। ইতোমধ্যে পানিউন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে ওই স্থানে নতুন ভবন নিমানের উপযোগী পরিবেশ রয়েছে বলে একটি প্রতিবেদন দিয়েছেন।