Home আঞ্চলিক যশোরের যুবতীকের গণধর্ষণ, আটক ৩

যশোরের যুবতীকের গণধর্ষণ, আটক ৩

11

শহিদুল ইসলাম দইচ যশোর।।

যশোর, যশোরে যুবতীকে (২০) প্রেমের ফাঁদে ফেলে চারজনে মিলে গণধর্ষণ করেছে। তিন ধর্ষককে এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে ডাটা খেতের ভিতরে। আটককৃতরা হল, জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮),একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২),ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বাত।
গণধর্ষণের শিকার ভুক্তভোগী যুবতী অভিযোগ করে বলেন, শাকিবের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাই তাকে। বিভিন্ন জায়গায় ঘুরার পর সন্ধ্যার পর থেকে সারারাত তাকে চারজনে মিলে ধর্ষণ করে। পরে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে এসে নিয়ে আসে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, যুবতীকে গণধর্ষণের ঘটনায়,, শাকিব, বাচ্চু ও মহাব্বত নামের তিনজনকে আটক করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার যুবতী থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল করানোর জন্য পাঠানো হয়েছে। জানতে চাইলে হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুস সামাদ বলেন, ওই যুবতীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।