বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে ফেনসিডিলসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী লালবানুকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে উপজেলার শিবনগর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় তৈরী ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক লালবানু শিবনগর এলাকার সায়েদ আলীর স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মাদক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবনগর এলাকায় এক অভিযান চালানো হয়। এ সময় ফেনসিডিলসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী লালবানুকে হাতে নাতে আটক করে পুলিশ। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে লালবানুর নামে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।











































