ঢাকা অফিস।।
কূটনীতিতে ব্যর্থ হয়ে পাগলের প্রলাপ বকছে সরকার। দেশে ও বিদেশে সরকারের কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচির শুরুতে উত্তর বাড্ডায় আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। তিনি জানান, সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না বিএনপি নেতা-কর্মীরা।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, দেশের মানুষ গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে সরকার পতনে শপথ গ্রহণ করেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৭ মে) বিকাল তিনটায় রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালির সামনে থেকে শুরু হয়ে মেরুল বাড্ডা, রামপুরা হয়ে আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী এ পদযাত্রায় অংশ নেন।











































