Home আঞ্চলিক ষষ্ঠ দিনের মত বিএনপি নেতা বকুলে ঈদ উপহার সামগ্রী প্রদান

ষষ্ঠ দিনের মত বিএনপি নেতা বকুলে ঈদ উপহার সামগ্রী প্রদান

8

খবর বিজ্ঞপ্তি।।
টানা ষষ্ঠ দিনের ন্যায় খালিশপুর ও দৌলতপুর থানার কারাবন্দী নেতৃবৃন্দের পরিবারের মাঝে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ঈদ উপহার সামগ্রী প্রেরণ অব্যাহত।
খুলনা-৩ সংসদীয় আসনের নিম্ন আয়ের মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এবং দেশের ১৮কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সরকারের রোষানলের স্বীকার কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মহৎ উদ্দেশ্যে টানা ষষ্ঠ দিনের মতো এসকল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শনিবার ১৫এপ্রিল ষষ্ঠ দিনের ন্যায় খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানার কারাবন্দী মৃত ও অসুস্থ নাইম, আফসার, কালাম, জিয়া, কুদ্দুস, খালেক বাদশাহ, বক্কার মোল্লা, মনি, সাত্তার, মুন্নি, মঞ্জু, রুবিনা, কামরুল, মাহমুদ, উজ্জ্বল, আব্দুর রহমান, তৈয়ব আলী, বাবলু, বাবুল, জালাল, শহীদুল, আলম প্রমুখের বাড়িতে বাড়িতে দিনভর খালিশপুর ও দৌলতপুর থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত ঈদ উপহার সামগ্রী পৌছে দেন। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহবানে এই ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা আন্দোলনে দলের সকল স্থরের নেতৃবৃন্দকে অনুপ্রেরণা যোগাতে ঈদুল ফিতর পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এসকল কর্মসূচি চলমান রাখবেন বলে এসময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া শনিবার ১৫এপ্রিল বাদ যোহর কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় দৌলতপুর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় খেটে খাওয়া মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শেখ ইমাম হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম, আহবায়ক কমিটির সদস্যঃ মুর্শিদ কামাল, আনসার আলী, আবু সাঈদ হাওলাদার আব্বাস, জাসাস খুলনা মহানগর আহবায়ক ইঞ্জি নুর ইসলাম বাচ্চু, মতলুবুর রহমান মিতুল, লাভলু, আঃ ওহাব, খবির উদ্দিন, মাজেদ হাওলাদার, মিজানুর রহমান, আঃ রাজ্জাক, শেখ মোঃ নাজিম, মিলু খান, এম এম জসিম, মহিদুল ইসলাম, আলামিন সরদার রতন, মোঃ আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, মোঃ রবিউল ইসলাম, মাহবুবুর রহমান, নাছির হাওলাদার, জাকির হোসেন, ইকবাল খন্দকার, সিরাজ দেওয়ান, সোনা মিয়া, শফিক, সানি, বাপ্পি প্রমুখ।