Home আঞ্চলিক খুলনা জজ আদালত ভবনে ককটেল নিক্ষেপ, পুলিশ বলছে ‘বিস্ফোরিত হয়নি’

খুলনা জজ আদালত ভবনে ককটেল নিক্ষেপ, পুলিশ বলছে ‘বিস্ফোরিত হয়নি’

5

স্টাফ রিপোর্টার।।

খুলনা জেলা জজ আদলত ভবনের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আদালত পাড়ার আশপাশের লোকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুজন যুবক ককটেল নিয়ে আদালতের নিচতলায় নিক্ষেপ করে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বাংলা ট্রিবিউনকে বলেন,‌ ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রাতের আঁধারে ককটেল নিক্ষেপকারীদের চেহারাও কেউ দেখতে পায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’