Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

12
আমনের নতুন ধান ঘরে উঠেতেই মজুদকৃত পুরনো ধান বস্তা বন্দি করে ক্রয় বিক্রয়ে ব্যবস্ত সময় পার করছে ব্যবসায়ীরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলা থেকে তোলা। বুধবার, ২ নভেম্বর। ছবি : পিবিএ

সাবেক এমপি মশিউর রহমানের দাফন সম্পন্ন : জানাযায় অংশ নিলেন খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার কণ্যাদাহ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে তাকে দাফন করা হয়।

বুধবার (২ নভেস্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাযায় অংশ নিয়েছেন খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন শেখ মোশার্রফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, আসাদুজ্জামান মুরাদ, রবিউল ইসলাম রবি, শেখ জামিল ইসলাম জামিল ও পারভেজ মোড়ল প্রমুখ।

 

বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের মৃত্যুতে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দ। বুধবার রাতে এক শোক বার্তায় নেতৃবৃন্দ নিহতের রুহের মাগফিরাত কামনা এবং গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমেবদনা জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, নজরুল ইসলাম মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, এড. বজলুর রহমান, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহাজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দীপু, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মো. শাহাজাহান, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, জালু মিয়া, মজিবুর রহমান ফয়েজ, এড. ইমদাদুল হক হাসিব, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, আবুল কালাম শিকদার, অধ্যাপক ওয়াহেদুজ্জামান, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কাউন্সিলর মাজেদা খাতুন, কাউন্সিলর শমসের আলী মিন্টু, শরিফুল ইসলাম বাবু, কাজী ফজলুল কবীর টিটো, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, আলমগীর হোসেন আলম, সায়মুন ইসলাম রাজ্জাক, মাওলানা আব্দুল গাফ্ফার, মো. আলী, শাকিল আহমেদ, শামীম খান, শামীম আশরাফ, হাবিবুর রহমান কাজল, আলামিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর, আরিফুর রহমান আরিফ, রাজিবুল আলম বাপ্পি, এম এ হাসান, আবু তালেব প্রমুখ।

 

খুলনায় ডিফেন্স ডেন্টাল কেয়ারের দ্বিতীয় শাখার উদ্বোধন

তথ্য বিবরনী

ডিফেন্স ডেন্টাল কেয়ারের দ্বিতীয় শাখার উদ্বোধন অনুষ্ঠান বুধবার রাতে খুলনার সাতরাস্তার মোড়স্থ ডিফেন্স ডেন্টাল কেয়ারে অনুষ্ঠিত হয়। খুলনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাবিবুল হক খান এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূবাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান এবং শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজসেবক মাসুদ মাহমুদ। ডিফেন্স ডেন্টাল কেয়ারের প্রোপাইটর ডেন্টিস্ট মোঃ রাসেল পারভেজ। অনুষ্ঠানে স্বাগত জানান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দাঁত হলো মূল্যবান সম্পদ। প্রতিনিয়ত দাঁতের যত্ন নিতে হবে। এ কেয়ার থেকে মানুষ স্বল্পমূল্যে চিকিৎস্যা পাবেন বলে অতিথিরা আশা করেন। তাঁরা আরও বলেন, খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় এবং ডেন্টাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

গাজী সাহাগীর হোসেন পাভেল বারাকপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেল নৌকার প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল ২রা নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত সকাল ৮টা থেকে ইভিএম মেশিন এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। প্রত্যেকটি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। এর পাশাপাশি ভোট কেন্দ্র সহ রাস্তায় ছিল র‌্যাব, বিজিবি সদস্য এবং বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নয়টি ভোট কেন্দ্রে ভোটারদের আগমন ঘটতে থাকে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ চলতে থাকে। এরই মধ্যে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে জানা যায় বারাকপুর ইউনিয়ানে জুড়ে ১৯,১২৬ প্রাপ্ত ভোটের মধ্যে ৯,১৪৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। যার মধ্যে আনারস প্রতিক নিয়ে মোঃ কামাল হোসেন বিশ্বাস ৩০১ভোট, অপর দিকে নৌকা প্রতীক নিয়ে গাজী সাহাগীর হোসেন পাভেল ৮,৮৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য বারাকপুর ইউপির উপ নির্বাচনে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র সাবমিট করে, এর মধ্য হতে শেখ আনসার আলীর মনোনয়ন পত্র ঝন খেলাপি হওয়ায় বাতিল হয় এবং অপর প্রার্থী মোঃ কামাল হোসেন ভোটের এক সপ্তাহ আগে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

 

নগর শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির এক প্রস্তুতি-সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির আহ্বানে গতকাল সংগঠনের কার্যালয়ে বাদ-মাগরিব এক প্রস্তুতি-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির যুগ্ম আহবায়ক মো: বাবুল হোসেন ও পরিচালনা করেন সদস্য সচিব কাজী আব্দুল ওহাব।

উক্ত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সদস্য রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, জয়নাল আবেদীন, মো: ইউনুস মুন্সি, মো: জামাল হোসেন, মো: শাহআলম শেখ, শেখ মো: রমজান, মো: মনিরুল ইসলাম মো: তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবি, মো: আজিম উদ্দিন, বিপ্লব কুমার দে, মো: নুর ইসলাম, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকার সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সকল কর্মসূচীতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ’সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ড, বেসিক ইউনিয়ন, সিবিএ, মহিলা শ্রমিক লীগ, পেশাজীবি শ্রমিক লীগ, যুব শ্রমিক লীগ সহ অর্ন্তভ’ক্ত সকল সংগঠন’কে সম্মেলন প্রস্তুতি গ্রহন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ’কে সহযোগিতা করে বিজয়ী করতে হবে।

অপরদিকে, ৩রা নবেম্বর, জেল-হত্যা দিবস উপলক্ষে- আগামীকাল বৃহস্পতিবার বাদ-আসর দলিয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা-সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা-সভায় খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ড, বেসিক ইউনিয়ন, সিবিএ, মহিলা শ্রমিক লীগ, পেশাজীবি শ্রমিক লীগ, যুব শ্রমিক লীগ সহ অর্ন্তভ’ক্ত সকল ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

 

জেলা কৃষক লীগের কৃষক সমাবেশে অশোক

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা’র সরকারের কোনো বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি

‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবস’ উপলক্ষ্যে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। প্রধান অতিথি বলেন, ‘কৃষক লীগ সংগঠন হলো বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংগঠনকে সর্বোচ্চ মূল্যয়ন করেন। এজন্য আমাদের তৃণমূলে কৃষক লীগ নেতৃবৃন্দদের মূল্যয়ন করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে, আওয়ামী লীগ শক্তিশালী হলে প্রধানমন্ত্রীর হাত আরো বেশি শক্তিশালী হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়।’

খুলনা জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমনের পরিচালনায় বক্তৃতা করেন সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. মনজিলুর রহমান, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাতেম শেখ, সাংগঠনিক সম্পাদক প্রকাশ কান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সদস্য জিএম সোহেল, জেলা কৃষক লীগের নেতা আব্দুল মান্নান খান মনা, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এড. শেখ আব্দুর রশিদ, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, তেরখাদা উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম নাজমুল ইসলাম, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শেখ আব্দুর রহমান, দাকোপ উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম হোসেন, পাইকগাছা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারি অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, তেরখাদা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, দাকোপ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুরারী মোহন মন্ডল, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ফুলতলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তুরান, আইচগাতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এসএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান হোসেন টগর, কৃষক লীগ নেতা কমলেশ গোলদার, আব্দুল কাদের, ববি পারভীন, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ রনি, লিপু বিশ্বাস, শেখ মেহেদী হাসান জনি, গাজী আব্দুল কাদের, সনজিত রায়, মোঃ তামিম, মোঃ জাফর, নিয়ামুল মোল¬া, গোবিন্দ বিশ্বাস, দূর্গাপদ সরকার, মোশারেফ কাজী, জাহিদুল মলি¬ক, খায়রুজ্জামান লেলিন, আহম্মদ আলী, রফিকুল ইসলাম, মোঃ শওকত, সজিব মলি¬ক, মোঃ হাবিব, মোঃ সোহান, কাজী বাবুল, ওয়াসিকুর রহমান, মোঃ রিপন, মোঃ আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।

 

সদর থানা আ’লীগের বর্ধিত সভায় বাবুুল রানা

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসকে রাজপথে মোকাবেলা করতে হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভবিষ্যতের জন্য বর্তমান সরকার যে সকল পরিকল্পনা নিয়েছি সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে লুটপাট, হাওয়া ভবন খুলে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হওয়া, সন্ত্রাস-জঙ্গিবাদের মদদ দেওয়া, একযোগে সারাদেশে ৬৩ জেলায় বোমাবাজি, ২১ আগস্টের গ্রেনেড হামলা, দলীয় নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন, সংখ্যালঘু সম্প্রাদায়ের বাড়ী-ঘরে হামলা, সাধারণ মানুষ খুন গুম, হত্যা ও রাহজানি এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি’।

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও মাথাচাঁড়া দিয়ে উঠেছে। তারা সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, মিথ্যাচার ও অপপ্রচার শুরু করেছে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসকে আমাদের সাংগঠনিকভাবে রাজপথে মোকাবেলা করতে হবে। সেজন্য সকল ভেদাভেদ মান অভিমান ভুলে আমাদের আবার রাজপথে নামতে হবে। সেই সাথে আমাদের তৃণমূল থেকে অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে হবে’।

গতকাল বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. অলোকা নন্দা দাস, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মিয়া, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, এ্যাড. ফারুক হোসেন, এ্যাড. মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম তালুকদার, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, মো. সিহাব উদ্দিন, মো. সেলিম মুন্সি, বিপ্লব সাহা লব প্রমূখ।

বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ১৯ নভেম্বর শনিবার ২৪, ২৭ ও ২৮নং ওয়ার্ড, ২০ নভেম্বর রবিবার ২২, ২৯ ও ৩০নং ওয়ার্ড, ২৪ নভেম্বর বৃহস্পতিবার ২১ ও ২৩নং ওয়ার্ড, ২৫ নভেম্বর শুক্রবার ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা করার সিদ্ধান্ত হয়।

 

জাতীয় চার নেতা ও জেলহত্যা দিবস আজ আ’লীগের কর্মসূচী

খবর বিজ্ঞপ্তি

আজ ৩রা নভেম্বর জাতীয় চার নেতা ও জেলহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে আজ বুধবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান। দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি, সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সকল সহযোগ্য সংগঠনের নেতাকর্মী এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের যথাসময়ে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

 

জাতীয় চার নেতা ও জেলহত্যা দিবসে জেলা আ’লীগের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

৩ নভেম্বর জাতীয় চার নেতা ও জেলহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খুলনা জেলা আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি, বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান। সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। কর্মসূচিতে আওয়ামী লীগ, সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

 

মোংলায় মৃতদের উদ্দেশ্যে পবিত্র খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও খ্রিষ্ট প্রসাদ বিতরণ 

মোংলা প্রতিনিধি

মোংলায় মৃত খ্রিষ্টান ব্যক্তিদের উদ্দেশ্যে খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত ও প্রসাদ বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের শেহলাবুনিয়ার এনিউপাড়ার খ্রিষ্টান কবরস্থান চত্বরে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এ অনুষ্ঠান পরিচালনা করেন শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চের পালক পুরোহিত দানিয়েল মন্ডল। বিকেল থেকে এ কবরস্থান চত্বরে মৃতদের পরিবারের সদস্যরা ফুল, মোমবাতি ও আগরবাতি দিয়ে কবর সাজাতে শুরু করেন। তারা যে যার মত কবরের মৃতদের জন্য প্রার্থণা করেন। ধর্মীয় সকল অনুষ্ঠান শেষে পালক পুরোহিত দানিয়েল মন্ডল সকল মৃত পরিবারের স্বজনদের সাথে নিয়ে প্রার্থণা করেন। এ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার খ্রিষ্ট সম্প্রদায়ের লোকজন সমবেত হন। সকলেই এ আনুষ্ঠানিকতা শেষ করে খ্রিষ্ট প্রসাদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে খ্রিষ্ট গুরু দানিয়েল মন্ডল সকলের উদ্দেশ্যে বলেন, যারা পাতালে চলে গেছেন মৃত সে সকল ব্যক্তিদের জন্য আমরা প্রার্থণা করতে এসেছি। সেই সাথে আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি নিতে হবে পাতালে ভাল থাকার জন্যই। তিনি বলেন, প্রতি বছর ২ নভেম্বর সকল মৃত লোকের পর্বদিন অর্থাৎ মৃত  খ্রিস্টান ব্যক্তিদের জন্য যাগ, বিশেষ প্রার্থণার পাশাপাশি খ্রিষ্ট প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এর আগে ১লা নভেম্বর সকল সাধু-সাধ্যিদের পর্ব পালন করা হয়েছে। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে এই দিনে মৃত খ্রিষ্টদের স্মরণে এই খৃষ্ট পর্বদিন পালিত হয়ে আসছে।

 

অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের মানব পাচারপ্রতিরোধেসচেতনতামূলক কার্যক্রম “পট গান “

ফুলবাড়ীগেট প্রতিনিধি

উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ” পট গান “খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা  ইউনিয়নের ১নং ওয়ার্ডের মশিয়ালী পাড়িয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ২ নভেম্বর  বিকালে অনুষ্ঠিত হয়। পট গানের মাধ্যমে এলাকার সাধারন মানুষকে আশ্বাস প্রকল্পের কার্যক্রম, মানবপাচার ও নিরাপদ অভিবাসন সম্পর্কে তথ্য বা ধারনা প্রদান করা হয়। পট গান প্রদর্শনীর পরে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা অঙ্গীকার করে যে, তাদের এলাকায় মানবপাচারের শিকার হয়ে কোন নারী বা পুরুষ ফিরে আসলে আশ্বাস প্রকল্পে তাদের যুক্তকরনে সহযোগিতা করার পাশাপাশি তাদের পরিচিত কেহ বিদেশ যেতে চাইলে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ অভিবাসনের সকল ধাপ মেনে তারপর বিদেশ যাবার জন্য পরামর্শ প্রদান করবে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি জনাব মোঃ আনোয়ার সরদার। এছাড়া অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের খুলনা জেলার প্রকল্প কর্মকর্তা মঈন আহমেদ, সোস্যাল মোবিলাইজার সবুজ জোদ্দার, মাসুম বিল্লাহ, সিটিপ সদস্য রত্না, আকবর, আঁখি, বিল্লাল,মেরি,মুনমুন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মো: জিয়াউল ইসলাম ।

 

ডুমুরিয়ার মাগুরখালী ঘেংরাইল নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় সোনাদানা নৌকা দল বিজয়ী

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মাগুরখালী কাত্যায়নী পূজার মহানবমীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পূজা উদযাপন কমিটির আয়োজনে খরস্রোতা ঘেংরাইল নদীতে বিভিন্ন অঞ্চল থেকে ৫টি নৌকা দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এরা হলেন পুটিমারী নৌকা দল,গৌরীঘোনা, সোনাদানা,চরগ্রাম ও তালা নৌকা দল। এতে পাইকগাছার সোনাদানা নৌকা দল বিজয়ী হন। নদীর দুধারে হাজার হাজার নারী-পুরুষ দর্শানার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকৃতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা যামিনী রঞ্জন সানা, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় সানা, গোপাল হালদার, বিশ্বজিত মন্ডল,স্বরস্বতি মন্ডল, চিত্তরঞ্জন সানা, দিপংকর রায়,উদয় মল্লিক, ইউনুস সরদার, অনিমেষ মন্ডল, সুব্রত গোলদার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে কারণ দর্শানোর নোটিশ

আদালতে মামলা চলমান থাকা জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় তোলপাড়

বাগেরহাট প্রতিনিধি

আদালতে মামলা চলমান থাকা একটি জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় বাগেরহাটের চিতলমারী উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে  মঙ্গলবার (০১ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত ।

বুধবার (০২ নভেম্বর) সংশ্লিষ্ট মামলার বাদী পক্ষের আইনজীবি সুদেব কুমার মৃধা জানান, আদালতে মামলা চলমান অবস্থায় বিরোধপূর্ণ জায়গায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার মালিকানার সাইনবোর্ড টানিয়ে অন্যায় করেছেন । বিষয়টি ০১ নভেম্বর মহামান্য আদালতে উত্থাপিত হয় । আদালত বিষয়টি আমলে নিয়ে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।

জানাযায়, নির্বাচনী বিরোধের রেশ ধরে স্থানীয় এক ইউপি সদস্য ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তা তৈরীর কথা বলে সুকৌশলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিয়ে সাইনবোর্ড টানিয়েছে । এর প্রতিবাদে এলাকার সংখ্যালঘুরা  মানববন্ধন করে।

সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  ইউপি সদস্য রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, জনগণের সেবা করতে এসে মামলার বিবাদী হয়েছি। এলাকার কারো সাথে আমার বিরোধ নেই। একজন মেম্বার হয়ে আমি কিভাবে এসিল্যান্ড মহোদয়কে প্রভাবিত করবো- সেটা বুঝিনা। সবাই শান্তিতে থাকুক সেটাই চাওয়া।

বুধবার (০২ নভেম্বর) চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী বলেন, মহামান্য আদালতের কোন নোটিশ আমার হাতে পৌঁছায়নি। তাই কিছু বলতে পারছি না। আর আলোচিত ওই জায়গা কাগজপত্রে সরকারী জমি। উপজেলার ১৩নং কির্ত্তনখালী মৌজার এসএ ৭৩নং খতিয়ানের ২২৪০নং দাগের ৭২ শতক জমির মধ্যে ২৬ শতক জমি সরকারের পক্ষে জেলা প্রসাশকের নামে রেকর্ডভূক্ত রয়েছে। যা বিআরএস ১নং খতিয়ানের ২৯৯৪নং দাগের ২৬ শতক জমি। কোন ব্যক্তি রেকর্ডীয় সম্পত্তির উপর ডিমার্কেশন করা হয়নি।

 

৭১ ও ৭৫ এর পরাজিত শক্তিদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে কয়রায় মতবিনিময় সভায়: চৌধুরী রায়হান ফরিদ

শাহজাহান সিরাজ, কয়রা

খুলনা জেলা যুবলীগের প্রভাবশালী নেতা জেলা  পরিষদের বারবার নির্বাচিত সদস্য সাবেক প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ বলেছেন ৭১ ও ৭৫ এর পরাজিত  শক্তিরা আবারো নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে, তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি দক্ষিণবঙ্গের বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে একত্রিত হয়ে নীল নকশা কারীদের প্রতি সজাগ থেকে তাদের বিরুদ্ধে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।  আগামী ১১ ই নভেম্বর ঢাকার সোরয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসাবেশ সফল করতে  ২ নভেম্বর বুধবার বেলা  ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল উদ্দীনের দিকনির্দেশনায় সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ  সফল করার লক্ষ্যে দক্ষিণ জনপদের সকল নেতাকর্মীকে সমাবেশের স্থলে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে ও ইখতিয়ার উদ্দিন হিরোর সঞ্চালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি  জিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম,সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহউদ্দিন মাসুম, এডভোকেট আরাফাত হোসেন, সরকারি সুন্দরবন কলেজের ভিপি সুমন আহমেদ, খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সুমন, আবু দাউদ রনি, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকী হান্নান, আলামিন হোসেন খোকন, আক্তারুল ইসলাম, বাইজিদ হোসেন, পঙ্কজ, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, আশরাফুল ইসলাম লিটন, রহমত উল্লাহ উজ্জল, তরিকুল ইসলাম প্রমূখ।

 

বাগেরহাটে সহিংসতার ও নির্যাতনের শিকার নারীর রেফারেল বিষয়ক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সহিংসতার ও নির্যাতনের শিকার নারীর মতামতের ভিত্তিতে ইতিবাচক ও সমন্বিত রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভে¤॥^র) সকালে কোডেক সম্মেলন কেন্দ্রে ইউএনএফপিএ এর সহযোগীতায় আরআরএফ এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহীনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, কচুয়া উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তাসলিমা বেগম,  মোরেলগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান আজমির নাহার. বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ইউএনএফপিএ এর জেন্ডার ইউনিটের টেকনিক্যাল অফিসার রুমানা পারভিন, ডা: রেজাউর রহমান মিল্টন, আরআরএফ এর পরিচালক (ট্রেনিং) আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়া, উপ-পরিচালক মো: মকবুল আহম্মেদ, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল প্রমুখ।

বক্তারা.  সহিংসতার ও নির্যাতনের শিকার নারীর মতামতের ভিত্তিতে ইতিবাচক ও সমন্বিত রেফারেল নির্বাচনের ক্ষেত্রে করণীয় বিষয়ে নানা মতামত তুলে ধরেন।

‘মাল্টিসেক্টর রেফারেল মেকানিজম অব জিবিভি সারভাইবরস ফর জিও-এনজিও স্টেকহোল্ডার’ প্রকল্পের আওতায় এই কর্মশালায়, জেলা ও উপজেলা পর্যায়ের  বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।##

 

 

রামপালের ফয়লাহাটে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের ফয়লাহাট সিএন্ডবি মোড়ে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় আড়ৎ চত্বরে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, এ রাসেল, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো.  আবু সাইদ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, কাজী রাশেদুল ইসলাম ডালিম প্রমুখ। এ সময় স্থানীয় এক্সিম ব্যাংক কর্মকর্তা, ফয়লাহাট বাজার ব্যবসায়ী, আড়ৎদার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা এ রাসেল বলেন মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার নানান সুযোগ সুবিধা প্রদান করে আসছে। আপনাদের ব্যবসা পরিচালনায় আধুনিক পদ্ধতিতে মৎস্য ক্রয় বিক্রয়ের জন্য বহুমুখী ভবন নির্মাণ, বরফকল স্থাপনসহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হবে। বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে এ এলাকার চাষিরা এগিয়ে আছেন। আরও বেশি উতপাদন বাড়াতে আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

 

 

দেশে করোনা ভাইরাস স্তিমিত হয়ে আসলেও ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়ে কেসিসি’র সংশ্লিষ্ট বিভাগসমূহকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশে করোনা ভাইরাস স্তিমিত হয়ে আসলেও ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণে সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ জন্য স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি বিভাগের রুটিন কাজের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়তি কাজ করার নির্দেশ দেন।

সিটি মেয়র  বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে করোনা ও ডেঙ্গু প্রতিরোধকল্পে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদারকরণের লক্ষ্যে কেসিসি’র স্বাস্থ্য ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাজী তালাত হোসেন কাউট, মোঃ মনিরুজ্জামান, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, শাহিদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মোঃ আব্দুর রকিব, নূরুন্নাহার এ্যানি, মোলা মারুফ রশীদ, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সি বিভাগের সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন। এদিকে দুপুর ১২ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের জিআইজেড মিলনায়তনে নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ৪র্থ ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্পের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

উল্লেখ্য, নগরীতে বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দক্ষ ও কার্যকর পুষ্টি পরিসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পুষ্টি পরিসেবা প্রদানকারী এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং জাতীয় পুষ্টি নির্দেশিকা অনুসরণ করে জাতীয় পুষ্টি পরিসেবার অপরিহার্য প্যাকেজগুলিকে মূলধারায় আনতে সহায়তা করার লক্ষ্যে ২০২১ সালের মার্চ মাসে মাল্টি সেক্টোরাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে বহুখাত ভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সম্পর্কিত খসড়া তৈরী করা হয়েছে। সভায় সিটি মেয়র গৃহীত কর্ম-পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম ও সচিব মোঃ আজমুল হক। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনাহেনা, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা পরিবার-পকিল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাশেদুল বসির খান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রানা কুমার বিশ্বাস, জেলা প্রণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. সামছুল আরফিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

 

ফকিরহাটে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট ডাকবাংলো মোড় থেকে মুলঘর সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার সকাল থেকে এ অভিযান শুরু করা হয়। খুলনা সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব অনিন্দিতা রায়ের উপস্থিতিতে এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অনেক দোকান মালিকেরা জানান, দীর্ঘদিন থেকে এখানে ক্ষুদ্র ব্যবসার উপর নির্ভরশীল ছিল তাদের পরিবার গুলো। এই উচ্ছেদের ফলে তাদের পরিবার পরিজন নিয়ে রান্তায় বসতে হবে। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান, ফকিরহাট ডাকবাংলো মোড় থেকে মূলঘর সেতু পর্যন্ত প্রায় পৌনে ১ কিমি. সড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু মানুষ। নিরাপদ সড়ক গড়তে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে শতাধীক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

খুলনা সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব অনিন্দিতা রায় বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দুইবার জমি মাপা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব দোকান মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া দু দফা মাইকিং করা হয়েছে। রাস্তার দুই পাশের শুধুমাত্র অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি মালিকানার ঘর ক্ষতিগ্রস্থ করা হয়নি। উচ্ছেদ অভিযানের সময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারাসহ ফকিরহাট মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিল।

 

বটিয়াঘাটা দলিল লেখক সমিতির কার্যক্রম চলছে নানা অনিয়ম মধ্যে দিয়ে

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা দলিল লেখক সমিতির কার্যক্রম চলছে মেয়াদোত্তীর্ণ কমিটির নানা অনিয়ম ও দুর্নীতির মধ্যে দিয়ে।  এতে দীর্ঘ কয়েক মাস ধরে সমিতির সাধারণ সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কারণে সমিতির বর্তমান কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উঠেছে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে বর্তমান সাব-রেজিষ্ট্রার সৎ ও নিষ্টাবান হলেও তার অজান্তেই তার নাম ভাঙিয়ে রেষ্ট্রি অফিসের সহকারী উদয় শংকর ও তার সহযোগীরা মিলে প্রতিটা দলিল সম্পন্ন করার পুর্বে অফিস খরচ বাবদ প্রতি লাখে ৪০০/৫০০ টাকা আদায় করছে। কোন ক্ষেত্রে দলিলের সমান্য ত্রুটি দেখা অফিস খরচের কথা বলে আরো বেশি টাকা আদায় করছে। অপরদিকে অনেকের অভিযোগ, দলিল লেখক সমিতির মেয়াদ উত্তীর্ণ অনিয়মিত কমিটি দ্বারা পরিচালিত হওয়ায় অন্যায়, অপরাধ ও অনিয়মগুলি, নিয়মে পরিনত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দলিল লেখক বলেন, বর্তমানে আমরা “শ্যালক” আতঙ্কে আছি। জানাগেছে, জেলার বটিয়াঘাটার ঐতিহ্যবাহী দলিল লেখক সমিতি দ্বিবার্ষিক নির্বাচন হয় ২০২০ সালের ১৪ মার্চ। সে মোতাবেক চলতি বছরের ২১ মে উক্ত কমিটির মেয়াদ শেষ হয়েছে। নিয়ম রয়েছে কমিটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ সভা ডেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে উক্ত কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচন পরিচালনা কমিটি তফসিল ঘোষণা পূর্বক নতুন কমিটির গঠনের জন্য নির্বাচনের আয়োজন করবে। কিন্তু ৭/৮ মাস আগে কমিটির মেয়াদ শেষ হলেও ঐ কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা করা এবং নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন না করায় সিনিয়র দলিল লেখক বোরহান আকতার, বীর মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, মাহাবুর রহমান, দুলাল মহালদার সহ বেশির ভাগ দলিল লেখকের সঙ্গে আলাপ কালে তারা ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান কমিটির সহ-সভাপতি খান মোঃ জামির হোসেন বলেন, আমি চাই গনতান্ত্রিক ভাবে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হোক এবং নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি সমিতির কার্যক্রম পরিচালনা করুক। সাবেক তত্ত্বাবধায়ক প্রধান মোঃ আলমগীর হোসেন ও জি এম ইউনুস আলী বলেন, আমরা ৮৪ জন সদস্য প্রায় সবাই চাই নির্বাচন এবং গনতান্ত্রিক পন্থায় পরিচালনা পরিষদ গঠন হোক। সমিতির সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুছা বলেন, নিয়ম আছে কমিটির মেয়াদ শেষ হবার সঙ্গে সঙ্গে মিটিং ডেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা, তারপরে তারা নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু বর্তমান কমিটির মেয়াদ ৭/৮ আগে শেষ হলেও এখন পর্যন্ত নির্বাচন পরিচালনার জন্য কোন কমিটি গঠন না হওয়ায় সাধারণ সদস্যদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। অন্যদিকে বর্তমান কমিটির কর্মকর্তারা দুই বছর যাবৎ সমিতির আয়ের প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এব্যাপারে দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান লালন এ প্রতিবেদককে বলেন, সমিতি গণতান্ত্রিক পদ্ধতিতে চলা উচিত। সেখানে আমাদের সমিতি চলছে একনায়কতন্ত্র ভাবে। সমিতির মেয়াদ উত্তীর্ণ হলেও কোন নির্বাচন না হওয়ায় সাধারণ সদস্যদের পড়তে হচ্ছে নানা বিড়াম্বনায়, তারা বলছেন বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নির্বাচন দেয়া উচিৎ। বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রার মোঃ মনিরুল ইসলাম এর নিকট সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলিল লেখক সমিতির নির্বাচন কেন হচ্ছে না! এ বিষয়টি সম্পুর্ন সমিতির সদস্যদের। এখানে আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।

 

বটিয়াঘাটায় আসিক বিন আজাদ খুলনা বিভাগের ইউআরসির শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ জেলা ও বিভাগীয় পর্যায়ে ইউআরসি শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন বটিয়াঘাটার আসিক বিন আজাদ। উল্লেখ্য তিনি, ২০১৯ সালেও জেলা পর্যায়ে ইউআরসি শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছিলেন। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১১৫ টি বিদ্যালয়ের সকল বিদ্যালয় ৪ মাসের মধ্যে পরিদর্শন করতে সক্ষম হয়েছেন। যে কাজটা অনেক কষ্টের ও পরিশ্রমের হলেও তা করে এবং শিক্ষায় অসান্য অবদান রাখায় উক্ত পদকে ভূষিত হয়েছেন। অন্যদিকে বটিয়াঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে সহকারী ইন্সট্রাক্টর আসিক বিন আজাদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এ জেলা ও বিভাগীয় পর্যায়ে ইউআরসি শ্রেষ্ট সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি সমীর কুমার রায়, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক প্রভাষ গাইন, আরতি রাণী গোলদার ,নির্মলা, চক্রাখালী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যুগোল কিশোর গোলদার প্রমূখ।

 

শরণখোলায় ১০ পিস ইয়াবা সহ আটক-১

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় ১০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের হোটেল আল মদিনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শরণখোলা থানা পুলিশ সূত্র জানায়, রায়েন্দা বাজারের হোটেল আল মদিনা ও রেষ্টুরেন্টে মালিক সিদ্দিকুর রহমানের তার ছেলে আলাউদ্দিন (২৬) ইয়াবা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশী করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটক আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শরণখোলায় গোয়াল ঘরে জবাই করে দুটি ছাগল চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় গোয়াল ঘরে জবাই করে দুটি ছাগল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর  তাফালবাড়ী গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে।

ছাগলের মালিক আবুল হাসান হাওলাদার বলেন,  প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১ নভেম্বর) রাতে আমার  বসতবাড়ি সংলগ্ন  গোয়াল ঘরে দুটি গরু ও ৩টি ছাগল বেঁধে রেখে ঘুমাতে যাই। বুধবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখা যায় তার দুটি ছাগল কে বা কারা গোয়াল ঘরের মধ্যে জবাই করে নিয়ে গেছে। অপরদিকে, ৩দিন পূর্বে তাফালবাড়ী গ্রাম থেকে অনুরূপ ভাবে একটি ছাগল চুরি হয়েছে বলে জানা গেছে।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, দুটি ছাগল চুরির অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

শরণখোলায় জলবায়ু প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় জলবায়ু পরিবর্তনের ঝুকি নিরসনে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন বিষয়ক (ক্লাইমব) প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা রূপান্তর ও কেয়ার বাংলাদেশ এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেব্রত সরকার, সমবায় কর্মকর্তা আঃ হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার সরকার, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা তৈয়ব আলী পরামানিক, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু প্রমুখ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুকি নিরসনে শরণখোলার পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে দিক নির্দেশনামূলক মতামত তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ: মা ও বাবাকে অপহরণ করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামে অসহায় পিতা মাতাকে অপহরণ করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ভিটেবাড়ি লিখে নেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মাইলবাড়িয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে দেলোয়ার হোসেন বলেন, তার গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে নাজমুল হাসান খসরুর যশোর শহরের পুরাতন কসবার বাড়িতে দীর্ঘ ৮ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কাজ করেন। নাজমুল হাসান দীর্ঘ ৮ বছরের মধ্যে তাকে মাত্র ৪দিন ছুটি দিয়েছে। তার ১৮ মাস বয়সী মেয়ের অসুস্থাতার সংবাদ পেয়ে গত ১ আগস্ট নাজমুলের কাছে ছুটি চায়। নাজমুল কোনভাবেই তাকে ছুটি দিতে রাজি হয়নি। একপর্যায়ে তিনি পিড়াপিড়ী করলে নাজমুল তাকে ধরে বেদম মারপিট করে এবং চুরির অপবাদ দিয়ে মা ও পিতার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে বলে হুমকি দেয়। এরপর তার মোবাইল ফোন দিয়ে পিতা মাতাকে আসতে বললে তারা রাজি হয়নি। নাজমুল একটি মাইক্রোবাস নিয়ে তার গ্রামের বাড়ি যেয়ে তার মা মিনারা বেগম ও  পিতা আক্তারুজ্জামানকে ধরে নিয়ে এসে নাজমুলের বাসার তিনতলার ছাদের উপর স্টোর রুমে আটকে রেখে জোর করে ৩শ টাকার দুইসেট সাদা স্ট্যাম্পে পিতা মাতাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর তাদের ছেড়ে দিয়ে মামলা করলে খুন জখমের হুমকি দেয়। নাজমুল ও তার সহযোগীরা ফাঁকা স্বাক্ষরিত দুই সেট স্ট্যাম্পে ২১ লাখ টাকা দেলোয়ারের নিকট পাবে বলে লিখে নিয়ে নোটারী পাবলিক দিয়ে রেজিস্ট্রি করে নেয়।

তিনি আরো জানান, নাজমুল হাসান খসরু তার ভিটেবাড়ি লিখে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। ইতিমধ্যে তার মা বাবাকে এনে জোরপূর্বক মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করার চেষ্টাকালে থানায় ফোন দিলে মহেশপুর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে এসে। ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মিনারা বেগম বাদি হয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার এএসআই আরিফুল ইসলাম জানান, তারা অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছে। ওসি(তদন্ত) ইসমাইল হোসেন বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসার কমিটি গঠন সম্মাননা প্রদান

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার ত্রি-বার্ষিক সম্মেলন, কমিটির পরিচিতি এবং সম্মাননা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টায় রামপাল সদরে মাদ্রাসা কক্ষে সাবেক অধ্যক্ষ মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম , বিশেষ অতিথির বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আসিফ ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজ সেবা কর্মকর্তা মো.শাহিনুর রহমান, ওসি মো. সামসুদ্দিন , সদর ইউপি চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, মাদ্রাসা কমিটির সম্পাদক মো. আলমগীর ফকির প্রমুখ। আগামী ৩ বছরের জন্য খৈয়াম হোসেন খিজিরকে সভাপতি ও ইউপি সদস্য মো.আলমগীর ফকিরকে সাধারণ সম্পাদক এবং মো.শাহজালাল গাজীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । অনুষ্ঠান শেষে অথিতিদের মাঝে সম্মাননা স্বারক প্রধান করা হয়।

 

ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সকালে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা একটি বর্নাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি মধুপুর চৌরাস্তা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক সাইফুর রহমান, কলেজ অধ্যক্ষ ফিরোজ খন্দকার, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, কামিরুল ইসলাম, মোকসেদুল আলম, প্রভাষক ইয়াসমিন নাহার শিলা,আব্দুল্লাহ আল মামুন, ফাহাদ মাহমুদসহ শিক্ষকবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য-২০১৮ সালের ১ নভেম্বর প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্ধোধন করেন। বর্তমানে কলেজটিতে ৬শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত।

 

ঝিনাইদহে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসচীর আওতায় ২০২২-২৩ ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীর শ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৬টি উপজেলার খেলোয়াড়রা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি  আহসানুজ্জামান ঝন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। প্রতিয়োগিতায় সদর উপজেলা ৩-২ গোলে কোটচাঁদপুর উপজেলাকে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

 

 “আমন ধান নির্বিঘ্নে ঘরে তুলতে” ফকিরহাটের বেতাগা কৃষক মাঠে আলোক ফাঁদ স্থাপন শুরু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শতাধিক কৃষক/কৃষাণীদের সচেতন করতে ক্ষতিকারক পুকার উপস্থিতি মনিটরিং করতে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। রোপা আমন ধান নির্বিঘ্নে ঘরে তোলার জন্য কৃষি অফিস মহতী এই আয়োজন করেছেন। এতে এলাকার শতশত কৃষক/কৃষাণী উপকৃত হবেন। জানা গেছে, চলতি রোপা আমন ধানে ক্ষতিকর পোকা বিপিএইচ ও ব্লাস্ট রোগের সংক্রমন হতে পারে তাই কৃষকদের নিয়মিত ধানের ক্ষেত পরির্দশন করা ও ক্ষতিকর পোকা-মাকড়ের উপস্থিতি মনিটরিং করার জন্য আলোক ফাঁদ স্থাপন করার পরামর্শও প্রদান করা হয়। বেতাগা ইউনিয়ন পরিষদের কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির উদ্যোগে এ সংক্রান্ত এক আলোচনা সভা মঙ্গলবার (০১লা নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান তুহিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোক ফাঁদের উপকারিতা সম্পর্কে বক্তৃতা করেন, উপ-সহকারী উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও মোঃ সোলায়মান মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, কৃষক মহেন্দ্রনাথ দাশ, অঞ্জু রানী দেবনাথ, অনন্ত হালদার, মোঃ রবিউল ইসলাম, কবির শেখ, আরিফুল ইসলাম, নুর আলী ও মোস্তফা শেখ প্রমুখ। সভা শেষে মাসাকাটা কৃষক মাঠে রোপা-আমন ধানের মাঠে কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে ক্ষতিকর পোকা-মাকড় এর উপস্থিতি মনিটরিং ও আগাম পূর্বাভাস প্রদানের জন্য স্থায়ী আলোক ফাঁদ স্থাপন ও ক্ষতিকর পোকা-মাকড়ের বর্তমান পরিস্থিতি ও করনীয় শীর্ষক দলীয় আলোচনা তথা মতবিনিময় এবং রোপা আমন ধানে বালাই দমনে করনীয় শীর্ষক লিফলেটও বিতরণ করা হয়।

 

 

নগর যুবলীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ

সন্ত্রাসী, মাদক সেবক ও ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের নিয়ে দল ভারী করছে বিএনপি, যুবদল ও ছাত্রদল

খবর বিজ্ঞপ্তি

সন্ত্রাসী, মাদক সেবক ও ব্যবসায়ী, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের নিয়ে দল ভারী করছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। এতিমের টাকা চুরি করা মামলার আসামী খালেদা জিয়া ও তারেক রহমান এর দলের এটাই আদর্শ বলেছেন খুলনা মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ। ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের বর্ধিত সভায় এ কথা বলছেন নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় আগামী ০৩ নভেম্বর’২২ইং জেল হত্যা দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসুচীতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ০৪ নভেম্বর খুলনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভা সফলে নগর যুবলীগের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও আয়োজক জেলা হিসেবে সর্বোচ্চ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালন। ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত যুব মহাসমাবেশ সফলে খুলনা মহানগর যুবলীগের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড ও থানায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে সর্বোচ্চ অংশগ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগের নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল-আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, কাজী ইব্রাহিম মার্সাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, অভিজিৎ পাল, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন,  আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, কাঞ্চন সিকদার, ইকবাল কবির লিটন, ইমরুল ইসলাম রিপন, সোহাগ দেওয়ান, এজাজ আহম্মেদ, আনিসুর রহমান, রাকিবুল ইসলাম, মোঃ জুলহাস, ইনছান আলী, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, জামিল আহমেদ সোহাগ, মোঃ আঃ রব,অলক শীল,তাজদিকুর রহমান জয়, লাবু আহমেদ, জিহাদুর রহমান জিহাদ, ইউসুফ মোল্লা, কামাল হোসেন মন্ডল,আলম খান,কামরুল মুন্সী, লিটন, শাহাবুদ্দিন সাবু, মিজানুর রহমান, মোঃ ছগীর, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম মুন,  শাহীন আলোম সেন্টু, নুর এ হেলাল, ইকবাল হোসেন, মোঃ মাসুম হোসেন, সাকিব হাওলাদার প্রমুখ।

 

খোকসায় ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কুষ্টিয়ার খোকসা ছাত্রলীগ সভাপতি শিমুল খানের ভাই আব্দুল আওয়াল কনক খান (২৫)।

আহত কনক জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশিলিয়া গ্রামের বক্কার খানের ছেলে। মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ি ফেরার সময় মাশিলিয়া গ্রামের গোরস্থানের নিকট থেকে এ ছাত্রলীগ নেতার ছোট ভাইকে গুলি ছুড়ে প্রতিপক্ষরা।

এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ সভাপতি দাবি করেছেন, কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে আক্রমণ চালিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ করেছে। ছোট ভাইয়ের জীবন এখন সংকটাপন্ন।

ছাত্রলীগ সভাপতি শিমুল জানান, রাত ৯ টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফেরার সময় মাশিলিয়া গোরস্থানের নিকট পৌঁছালে বাবুল আক্তারের পোষা গুন্ডাবাহিনী রাজন, মুকুল, টিপু, টুটুল, রশিদ, শাফি, সবুজ, মদন, আইনাল ও ইয়াকুব তাদেরকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় তার ছোট ভাই কনক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। তার ভাইয়ের ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে ছোট ভাই কনকের অবস্থা আশংকাজনক।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুনেছি মুকুল নামের একজন গুলি করেছে। ছাত্রলীগ সভাপতি শিমুলের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। আসামিদের আটকের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

 

শ্বশুরবাড়িতে জামাইকে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ২

যশোর অফিস

যশোরে শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে (২২) পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে সবুজ হোসেন (২৫) ও মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে রুপালী বেগম (৪৮)। সম্পর্কে এরা ভিকটিমের ভায়রাভাই ও শাশুড়ি।

সোমবার মধ্যরাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান,  র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যশোরের বাঘারপাড়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামে দাইতলা গ্রামের আমজাদ আলীর ছেলে রায়হানকে (২২) শ্বশুড়বাড়ির লোকজন অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টা করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর ভিকটিম রায়হানকে তার স্ত্রী ফোন করে শ্বশুরবাড়িতে আসতে বলে। এদিন রাত সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়িতে যান রায়হান। শ্বশুরবাড়ির লোকজন তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান জোরদার করে এবং ঘটনার প্রধান দুই আসামি সবুজ হোসেন (২৫) ও রূপালী বেগমকে (৪৮) গ্রেফতার  করতে সক্ষম হয়। তাদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শস্য রপ্তানির চুক্তিতে ফিরল রাশিয়া

খুলনাঞ্চল ডেস্ক

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণে সম্মত হয়েছে রাশিয়া। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য রপ্তানি চুক্তিতে ফের যোগ দিতে রাজি হয়েছে দেশটি।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের শস্য করিডোর ব্যবহার করা হবে না বলে কিয়েভের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পেয়েছে মস্কো। বুধবার দুপুর থেকে পুনরায় খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে রাশিয়া অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রুশ ফেডারেশন মনে করছে এই মুহূর্তে প্রাপ্ত নিশ্চয়তা যথেষ্ট এবং চুক্তির বাস্তবায়ন পুনরায় শুরু করছে।

রুশ নৌবহরে হামলার পর মস্কো শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, কৃষ্ণ সাগর দিয়ে বেসামরিক নৌযানের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। কারণ সেখানে নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়া শস্য রপ্তানি চুক্তি স্থগিত করায় গত রোববার থেকে ইউক্রেনের বন্ধরগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আরও চরম খাদ্যঝুঁকিতে পড়তে পারে বিশ্ব।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত গত ২২ জুলাইয়ের খাদ্যশস্য চুক্তিতে রাশিয়ার পুনরায় অংশগ্রহণ বুধবার দুপুর থেকে শুরু হবে বলে জানিয়েছেন।

এরদোগান বলেছেন, রাশিয়ার সম্মতি অনুযায়ী বুধবার দুপুর ১২টার আগে শস্য পরিবহন শুরু হবে। এই ঘোষণার পর বিশ্ববাজারে গম, সয়াবিন, ভুট্টা এবং সরিষার দাম ব্যাপক কমে গেছে।

 

 

যুগ্মসচিব পদে ১৭৯ জনের পদোন্নতি

ঢাকা অফিস

যুগ্মসচিব পদোন্নতি পেলেন ১৭৯ কর্মকর্তা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্মসচিব পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ১৬৫ জন কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যোগদানের পর তাদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে। অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য ৪ কর্মকর্তা লিয়েনে থাকায় তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান সাপেক্ষে তাদের পদোন্নতি কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইমেইলের মাধ্যমে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উন্নীত পদে যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্নিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

 

বাগানে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ঝলসে গেলো দিনমজুরের শরীর

বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি

যশোরের শার্শায় বাগান পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দাউদ হোসেন (৪৫) নামে এক দিনমজুরের শরীর ঝলসে গেছে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শ্যামলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দাউদ হোসেন উপজেলার আমড়াখালি গ্রামের মুস্তাক আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দাউদ পেশায় একজন দিনমজুর। বুধবার সকাল থেকে তিনি শ্যামলাগাছী গ্রামে একটি বাগান পরিষ্কার করছিলেন। দুপরের দিকে ফেলে রাখা একটি ককটেল বিস্ফোরণ ঘটলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, আহত ব্যক্তির কান ও পিঠ ককটেলে ঝলসে গেছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কীভাবে ককটেল এলো তা খতিয়ে দেখা হচ্ছে।