Home আঞ্চলিক স্বতন্ত্রের কাছে হারলেন আ.লীগ প্রার্থী

স্বতন্ত্রের কাছে হারলেন আ.লীগ প্রার্থী

6

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন সতন্ত্র প্রার্থী (আনারস) ড. এম হারুন অর রশিদ। তিনি পয়েছেন ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত (চশমা) কনক কান্তি দাস পয়েছেন ৪৬৩ ভোট। মাত্র ১৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার।

এ সময় কান্নায় ভেঙে পড়েন পরাজিত কনক সর্মথকরা। এর আগে বিজয়ী প্রার্থী হারুন অর রশিদ ভোটকেন্দ্র থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে তাকে।

২০১৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে কনক কান্তি দাস বিজয়ী হন। ওই সময় তার প্রতিপক্ষ ছিলেন ড. এম হারুন অর রশিদ।