কর্মসূচি বানচালে চক্রান্ত হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে : মনা
খবর বিজ্ঞপ্তি
১৪ বছরের অপশাসন, দুঃশাসন ও লুটপাটের অর্থনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে অভিযোগ করে শফিকুল আলম মনা বলেছেন, নিষ্পেষিত মানুষ বিএনপির ডাকা কর্মসূচিতে রাজপথে নেমে আসতে শুরু করেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ যখন অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামে তখন আর সেই ফ্যাসিবাদী শাসকের পক্ষে মসনদে টিকে থাকা সম্ভব হয়না। যে কোন মূল্য ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ নেই। কর্মসূচিতে বাঁধা দেয়া হলে সেখানেই কঠোর জবাব দেয়া হবে। বাঁশের লাঠির আগায় জাতীয় পতাকা বেঁধে কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে আসবেন। তাদের আসা যাওয়ার পথের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
২২ অক্টোবর নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচি সফল করতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
বিকেলে নগরীর ২ নং ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়ন বিএনপির এবং বাদ মাগরিব আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু। বিশেষ অথিতি ছিলেন যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান পিয়ারু, শ্রমিক দল সভাপতি শেখ মুজিবুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, আলমগীর হোসেন, এমদাদুল হক, ইকবাল হোসেন মিজান, এনামুল হক ডায়মন্ড,গাজী মনতাজুর রহমান, ফকির রবিউল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, মোঃ মোসলেম, হেলাল শরীফ মীর মনিরুল ইসলাম, শাহ্আলম সিকদার, শওকত হোসেন, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল সরদার, শরিফুল ইসলাম , জাহাঙ্গীর হোসেন খোকা, মুক্তার হোসেন বিশ্বাস জাকারিয়া মাহমুদ পিটু, ফরহাদ হোসেন আনোয়ার হোসেন, মিম সাগর, আজমল হোসেন, সোহাগ মোল্লা, জাকির হোসেন, মনির হোসেন, জুয়েল, চয়ন শরীফ, আবুল কালাম হিট্টু, সৌরভ হোসেন, মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেন, বিপ্লব, বেল্লাল হোসেন, সোহেল, সবুজ বিশ্বাস, বাচ্চু নাসির উদ্দিন, সেলিম হোসেন, লিমন মোল্লা, ইউনুস হোসেন, পিয়ার আলী, এমদাদ মোড়ল প্রমুখ।
কর্মী সভা শেষে স্থানীয় ফুলবাড়িগেট ও শিরোমনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানী তেল, চাল, ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে, যশোরে আব্দুল আলিমকে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণ সমাবেশ করবে বিএনপি। খুলনায় কর্মসূচি পালিত হবে ডাকবাংলা মোড় ও ফেরীঘাট মোড়ের মধ্যবর্তী সোনালী ব্যাংক চত্বরে।
খুলনার গণসমাবেশে তৃণমূলের অরাজনৈতিক সাধারণ মানুষের জনসমূদ্রে পরিণত হবে : আমীর এজাজ খান
খবর বিজ্ঞপ্তি||
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, স্বৈরাচার আওয়ামী নিশিরাতের ভোটডাকাত সরকারের জুলুম-নির্যাতনে দেশের প্রতিটি মানুষ নিষ্পেষিত। তাই খুলনা বিভাগীয় গণসমাবেশে অরাজনৈতিক গণমানুষের জনসমূদ্রে পরিণত হবে। গণতন্ত্র পুনঃরুদ্ধার করে ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে আহুত এই গণসমাবেশে তৃণমূলের সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে জেলার প্রত্যন্ত অঞ্চলে আগামীর দেশনায়ক তারেক রহমানের সালামসহ লিফলেট পৌঁছে দেয়া হচ্ছে। ইতোমধ্যে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের প্রধান করে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। উপজেলাপর্যায়ে প্রস্তুতি সভা চলছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের পাশাপাশি এসব কর্মীসভায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহন বাড়ছে।
গতকাল রবিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা জেলা বিএনপির জরুরি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, এসএ রহমান বাবুল, মোল¬া খায়রুল ইসলাম, মোঃ রকিব মলি¬ক, মোস্তফাউল বারী লাভলু, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল, সদস্য খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মলি¬ক, শেখ আজগর আলী, মোল¬া এনামুল কবির, মোঃ হাফিজুর রহমান, মোঃ আনিছুর রহমান, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আবদুল মালেক, মনির হাসান টিটু, হাবিবুর রহমান রিটু, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন ও ছাত্রদলের গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
ফটো সাংবাদিক মালেকের সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার ফটো সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অসুস্থ আব্দুল মালেক এর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সহ সভাপতি ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, ডা সৈয়দ ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু. ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মো.আব্দুল হামিদ ও নিয়াজ আহমেদ তুহিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর খোকন, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আলি,এম এ জলিল ও জি এম মঈন উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, সহ-সাংগাঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, আরিফ, মনির, মাসুদ রানা, জিসান, সাজিদ, আলাউদ্দিন, রবিউল ইসলাম মিঠু, রুহুল কুদ্দুস, আবুল, রকিব, আবু বক্কার, আজমল প্রমুখ।
মানবিক খুলনা’র বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রবিবার সকাল ১০ঃ৩০ মিনিট সময় সরকারি খুলনা মডেল স্কুল এন্ড কলেজে মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থা (রেজি নংঃ খুলনা-৩৭/২০২১) উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান।মানবিক খুলনা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের দপ্তর স¤পাদক সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমীন খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, শেখ জাহিদ খোকন, ইব্রাহিম হোসেন আরজু, মোঃ আসিফ মাহমুদ,রায়হান তামিম,রায়হান আমিন রিফাত,আকাশ মল্লিক,রাকিবুল ইসলাম,রফিকুল ইসলাম,সুজন আকন,সিয়ামুল ইসলাম সাজিদ প্রমুখ।
রূপসায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় এর সম্মুখে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে । এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বিকাল পৌনে পাঁচটার দিকে জাকির হোসেনের পুত্র বিল্লাল হোসেন ( ৬) নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে রাস্তা পার হচ্ছিল । এ সময় কাজদিয়া থেকে ছেড়ে আসা মাল বোঝায় ইজিভ্যান তাকে সজরে ধাক্কা দেয় এবং শিশুটি ভ্যানের নিচে পড়ে মারাত্মক জখম হয় । তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । এলাকাবাসী ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম । এ রিপোর্ট লেখা পর্যন্ত রূপসা থানায় থানায় মামলা হয়নি
বিএফএফ ও ম্যানসিটির জয় : মুক্ত বাংলা ও বিকেএসপি’র ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে বিএফএফ একাদশ ও ম্যানসিটি ক্লাব। মুক্ত বাংলা সংস্থা ও বিকেএসপির ম্যাচ অমিমাংসীত ভাবে শেষ হয়েছে।
দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নিউ একতা ক্লাব বনাম বিএফএফ একাদশ। খেলায় বিএফএফ একাদশ ১-০ গোলে নিউ একতা ক্লাবকে পরাজিত করে। ২১ মিনিটের সময় দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় আকন। খেলায় রেফারী ছিলেন সুমন রাজু, কামরুল আযম বাবু, বিপ্লব ও আহাদ আলী।
দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুক্ত বাংলা সংস্থা ও বিকেএসপি। খেলাটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলার ৬ মিনিটের সময় বিকেএসপির ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ১২ মিনিটের সময় মুক্ত বাংলার ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় লিখন গোল করে খেলায় সমতা আনে। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। তবে আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে উভয় দলকে। উভয় দলের ৩ খেলায় সমান ৫ পয়েন্ট। খেলায় রেফারী ছিলেন বাশির আহমেদ লালু, কামাল হোসেন, সুমন রাজু ও নিলয় বেগ।
বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করে শক্তিশালী ম্যানসিটি ক্লাব এবং মিজান স্মৃতি সংসদ। খেলায় ম্যানসিটি ক্লাব ২-১ গোলে মিজান স্মৃতি সংসদকে পরাজিত করে। খেলার ৫ মিনিটে ম্যানসিটি রাশেদের গোলে এগিয়ে যায়। ২৫ মিনিটের সময় মিজান স্মৃতির লিখন গোল করে খেলায় সমতা আনে। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। খেলায় ৫৭ মিনিটে
ম্যানসিটির শাওন দলের পক্ষে ২য় গোল করেন। খেলায় রেফারী ছিলেন পার্থ প্রতীম কুণ্ডু, আলী আকবর, আজিবর রহমান ও অসীম বিশ্বাস।
সোমবার (১৭ অক্টোবর) বিকেএসপি মাঠে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে সুর্যমুখী ক্রীড়া চক্র বনাম রেডসান ক্লাব। দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ও ইয়ং ব্রাদার্স ইউনিয়ন। বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করবে শক্তিশালী বয়রা সবুজ সংঘ এবং এজাজ ফুটবল একাডেমি। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
কালিগঞ্জ মথুরেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিদস্যু রাহান গ্রুপের সন্ত্রাসী বাহিনীরা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুধলি গ্রামে মৃত শেখ মহাতাব উদ্দিনের পুত্র শেখ মাহবুবুর রহমান ও শেখ আব্দুর রব এর জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিদস্যু রাহান গ্রুপের সন্ত্রাসী বাহিনীরা। রবিবার (১৬ই অক্টোবর) সকাল৭ টায় দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শেখ মাহবুবুর রহমান,শেখ আব্দুর রব সাংবাদিকদের জানান ৬৬ শতাংশ জমি নিয়ে আমাদের সঙ্গে রহমান শেখ,রাহান শেখ,
সৈয়দ মাহমুদ হাসান (বড়বাবু),আব্দুর রহিম শেখ এর দীর্ঘদিন জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।গত কয়েক দিন আগে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি আরো অনেকে ঘটনা স্থলে পরিদর্শন করেন।বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন উভয় পক্ষে কিন্তু তাদের কথা অমান্য করে।
বিরোধী পক্ষ সম্পূর্ণ গায়ের জোরে সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য পূর্ব পরিকল্পিতভাবে রবিবার সকালে আনুমানিক ৭টার সময় রাহান শেখ, রহমান শেখ এবং ভূমিদস্যু সন্ত্রাসী আতিয়ার রহমানের নেতৃত্বে সন্ত্রাসী মামুন, আলামিন, রহিম, আমিনুর সহ অজ্ঞাত ২০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ নিয়ে জমি দখলের চেষ্টা করে। ঘটনার সূত্রে জানা গেছে শেখ মাহবুবুর রহমান, শেখ আব্দুর রব সহ পরিবারের সকলকে নিয়ে,আমরা পরিবারের সকল সদস্যরা সাতক্ষীরা বিজ্ঞ আদালতে যাওয়ার পরে সেই সুযোগ কাজে লাগিয়ে এই ঘটনা ঘটায়।
বিবাদী রহমান শেখ, রাহান শেখ,সৈয়দ মাহমুদ হাসান (বড়বাবু), আব্দুর রহিম এর কাছে সাংবাদিকরা জানতে চাইলে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। বিষয়টি বাদী পক্ষ ৯৯৯ এ ফোন দিলে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান ঘটনা স্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করে দেন।বিষয়টি নিয়ে এলাকার সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করেছে তারা সকলেই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বটিয়াঘাটায় মারপিটে গর্ভবতীর পেটের সন্তান নষ্ট, আদালতে মামলা, আটক ৪
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটায় অন্তস্বত্বা মহিলাকে শারীরিক নির্যাতন চালিয়ে সন্তান নষ্ট করায় ভূক্তভোগী সীমা মল্লিক (২৭) বিচার দাবি করে বাদি হয়ে বিজ্ঞ আদালতে সিআর ১৩৭/২২ নং মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসমীদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানা পুলিশকে ঘটনা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। থানা গত ৭ জুলাই তারিখে ১১৬০ নং স্মারকে ৩১৩/৩২৩/৩৩৪ ধারায় পেনাল কোডে ঘটনার তদন্ত কর্মকর্তা উপজেলার গোন্ধামারী এলাকার আসামি ব্রজেন রায়(৫৫)কে মামলা থেকে বাদ দিয়ে আসমি শিবু রায়(৩৫), সুজিত(৫০), নিউটন রায়(৩০) ও মহাদেব রায়(৪২) এর ঘটনার সাথে সম্পৃক্তা মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত মামলাটি শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৫ জনের মধ্যে ১ নং আসামি শিবু রায়কে আটক করতে না পারলেও বাকি ৪ আসামিদের গ্রেফতার পূর্বক গত শুক্রবার জেল হাজতে প্রেরণ করে। অন্যদিকে ১ নং আসামি শিবু রায় আটক না হওয়ায় ভূক্তভোগী ও তার পরিবার জানমালসহ জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে। এব্যাপারে ভূক্তভোগীর স্বামী গোন্ধামারী এলাকার পার্থ সারথী নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যার নম্বর ১১২ ,তাং ইং ৩/০৮/২০২২। এব্যাপারে তদন্তকারী আইও এসআই মোঃ আব্দুল আজিজ এ প্রতিবেদককে বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেছি এবং আদালতের নির্দেশ আসামিদের গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করেছি। পলাতক আসামিদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে ।
নগরীর খালিশপুরে চার রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন ১০নং ওয়ার্ড বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে নুর মোহাম্মাদ জনি(২৮) নামের এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সে বঙ্গবাসী বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোয়ার্টারের বাসিন্দা দিন মোহাম্মাদের ছেলে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীর ফেরিঘাট মাদক প্রতিরোধ কমিটির নেতা ওলি হামলা-মামলা থেকে বাঁচতে আদালতে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার
নগরীর ফেরিঘাট মাদক প্রতিরোধ কমিটির নেতা মোঃ ওলিয়ার রহমান ওলি হামলা-মামলায় নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারই প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। ৬ জনকে আসামী করে খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-ক অঞ্চলে এ মামলা দায়ের করা হয়। যার নং-৩৭১/২২। তাং-২৩,১০,২২ইং। ধারা-১০৭/১১৭দঃ বিঃ। শুনানী শেষে আদালত মামলাটি তদন্ত শেষে ওসি সোনাডাঙ্গাকে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়েছে বলে বাদী আইনজীবী এড. ইশ্বরচন্দ্র সানা জানান। আসামীরা হলো-বটিয়াঘাটার সাচিবুনিয়ার বাসিন্দা মৃতঃ মনিরের স্ত্রী রুকসানা(৩০), ফেরিঘাট টিনাবস্তির শেখ মনির উদ্দীনের স্ত্রী মোসাঃ রোজি (২৫) ও মোঃ মিঠু(৪০)। অজ্ঞাতনামা ২/৩ জন।
এজহারে উল্লেখ করা হয়, আসামীরা সন্ত্রাসী প্রকৃতির, ভূমিদস্যু, দাঙ্গাবাজ। আসামীদের সাথে দীর্ঘ দিন বিরোধ চলছে। তারই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামীরা লাঠি সোটাসহ বাদীর বাড়ির সামনে এসে লোকদের অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। তারা বাদীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এক পর্যায়ে আক্রমণ করতে এগিয়ে আসে। এ সময় বাদী ভীত সন্ত্রাস্ত হয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। তখন আসামীরা বলে-“এবারের জন্য বেচে গেলি, এরপর আসলে বাঁচতে পারবি না।” এই বলে জীবননাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের যে কোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদী বলেন, টিনাবস্তি থেকে বিতাড়িত মাদক বিক্রেতাদের সহযোগিতায় এ চক্রটি তাকে ও তার মাদক বিরোধী আন্দোলনকারী সাথীদের নানাভাবে হয়রানী করার চেষ্টা করছে।
১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজলের উদ্যোগে অবকাশ গণগ্রন্থগারে বই প্রদান
খবর বিজ্ঞপ্তি
পাঠকের চাহিদা অনুযায়ী জ্ঞান বিকাশের জন্য খালিশপুর অবকাশ গণগ্রন্থগারের আজীবন সদস্য ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম কাজলের পক্ষ থেকে ২৫টি বই প্রদান করেন। রবিবার সন্ধ্যায় এই বই প্রদান করা হয় অবকাশ গণগ্রন্থগার প্রাঙ্গণে। এ সময়ে উপস্থিত ছিলেন অবকাশ গণ গ্রন্থগারের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদা রহমান ডালিয়া, সাধারণ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা খুকুহস এলাকাবাসী। কাজল ইতোমধ্যে এলাকায় করোনকালিন সেবা, টিউবওয়েল মেরামত, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কিনে দেয়া, পরিচ্ছন্ন অভিযানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে এলাকাবাসীর নজরে এসেছেন।
কাঠিমনে মন
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার্স শেষ করে রবিউল ইসলাম চাকুরীর জন্য চেষ্টা করেছেন। কিন্ত সে সোনার হরিণের দেখা পাননি তিনি। এরপর ফল ফসলের চাষের মাধ্যমে তিনি নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। শুধু তাই নয়,এর মাধ্যমে বিগত ২০ বছরের ব্যবধানে তিনি হয়েছেন একজন সফল স্বনির্ভর সৌখিন কৃষি উদ্যোক্তা। কাজে আন্তরিকতার মাধ্যমে এখন কমপক্ষে ৬ একরের অধিক জমিতে নানান ফলের বানিজ্যিকভাবে চাষ রয়েছে তার। এ বছরও ফলচাষ থেকে কমপক্ষে ৩০ লাখ টাকা আসবে বলে তার আশা। ফলে তিনি এখন অন্য বেকার যুবকদের জন্য অনুকরনীয় এক দৃষ্টান্ত। আর্থিকভাবে স্বনির্ভর আত্মপ্রত্যয়ী যুবক রবিউল ইসলাম রবি ঝিনাইদহ কালীগঞ্জের কাকলাশ গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের ছেলে।
কৃষি ঘিরে ছুটাছুটির পর ফল দিয়েছে তার কর্মসংস্থান। দেখিয়েছে স্বাবলম্বি হওয়ার পথও। সে কারনেই এলাকার সকলে তাকে শ্রেষ্ঠ ফলচাষী হিসেবে চেনে। রবিউল ইসলামের ভাষ্য,উৎপাদনমুখী কোন কাজই ছোট বা লোকসানের নয়। অবিচল আত্মবিশ^াসের সঙ্গে পরিশ্রম করলে যে কোন মানুষই লক্ষে পৌছাতে পারে।
গত বুধবার সরেজমিনে রবিউলের বাড়িতে গেলে দেখা যায়- চারপাশে মালটা, ড্রাগন, কদবেল, বিভিন্ন দেশী বিদেশী জাতের কয়েক প্রকারের আমসহ নানা ধরনের ফল ফলাদির বাগানের মধ্যে তাদের বসতঘর। চারপাশ ঘিরে ২৪-২৫ বিঘা জমির মধ্যে বেশির ভাগই বানিজ্যিকভাবে এ ফলগুলোর চাষ করা হয়েছে। অবশিষ্ঠ জমিতে লাগানো রয়েছে নানা সবজি, মসলা জাতীয় ও প্রয়োজনীয় ঔষধী গাছপালা। ক্ষেতে এখনও ড্রাগন,মালটা ও অসময়ের কাঠিমন জাতের আম গাছে গাছে ঝুলছে। আর মাসিক বেতনভুক্ত ৯ জন কৃষি শ্রমিক ফল বাগানগুলোতে কাজ করছে।
রবিউল ইসলাম রবি জানান, ৪ ভাইয়ের মধ্যে তিনি সেজো। ছোটবেলা থেকেই তিনি ফলের গাছ লাগাতে ভাল বাসতেন। লেখাপড়া শেষে যোগ্যতা অনুসারে চাকুরী না হওয়ায় তিনি প্রতিজ্ঞা করেছিলেন নিজের স্বাধীন কর্মসংস্থান তৈরী করে জীবন পার করবেন। মনের সে জিদ তিনি কাজে পরিণত করেছেন। তিনি বলেন, বসতভিটের পাশের বেশ কয়েক বিঘা জমিতে এক সময়ে অন্য ফসলের চাষ হতো। এগুলো পর্যায়ক্রমে বন্ধ করে শুরু করেন বানিজ্যিকভাবে ফলচাষ। এভাবে বিগত প্রায় ২০ বছরের ব্যবধানে লাভের টাকায় পাশের আরও কয়েক বিঘা জমি কিনে ফলচাষের আওতায় এনেছেন। বর্তমানে ফলচাষের অধিনে তার জমির পরিমান এখন ২৪ বিঘা। এরমধ্যে এখন ৯ বিঘা জমিতে উন্নত জাতের মালটা, ৫ বিঘা জমিতে ড্রাগন,৬ বিঘা জমিতে বিভিন্ন জাতের আম চাষ রয়েছে। তার ভাষ্য, এ পর্যন্ত বানিজ্যিকভাবে যত রকমের ফলের চাষ করেছেন তার মধ্যে কাঠিমন আম চাষ সবচেয়ে বেশি লাভজনক।
কাঠিমন আম চাষ সম্পর্কে তিনি বলেন, আজ থেকে ৩ বছর আগে জীবননগর থেকে প্রতিটি ২৫০ টাকা দরে চারা কিনে মোট ১৭২ শতক জমিতে রোপন করেন। পরের বছর থেকেই আম ধরা শুরু হয়। তিনি বলেন এ বছর মোট মোট ৫৭০ টি গাছের মধ্যে ২৪৩ টিতে আম ধরেছে। যা এখনও গাছে ঝুলে আছে।
তিনি বলেন, এ বছর এ পর্যন্ত ৫০ মন আম প্রতিকেজি ২৮০ টাকা দরে বিক্রি করতে পেরেছেন। এখনও কমপক্ষে ৫০ মন আম গাছে ঝুলে আছে। তিনি বলেন এ বছরই যাবতীয় খরচ উঠিয়ে এখন লাভের মুখ দেখছেন। তিনি বলেন, কাঠিমন আমে বছরে ৩ বার ধর আসে। এ আম অনেক সুসাদু ও অসময়ে পাওয়া যায়। ফলে মৌসুমের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা যায়। তিনি বলেন, ঠিকমত পরিচর্যা করতে পারলে একটি আম বাগান থেকে কমপক্ষে ১৭-১৮ বছর আম পাওয়া সম্ভব।
তিনি তার দীর্ঘ ফলচাষের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এ পর্যন্ত সব ধরনের ফলচাষেই তিনি লাভ করেছেন তবে অল্প সময়ের কাঠিমন জাতের আমে অতিমাত্রায় লাভ পেয়েছেন। আগামীতে আরও কয়েক বিঘা জমিতে এ জাতের আম চাষ বাড়াবেন বলে ভাবছেন।
রবিউলের মেজো ভাই আতাউর রহমান জানান, তার ছোট ভাই রবিউল লেখাপড়া শেষ করে চাকুরীর পিছে ছুটে ব্যর্থ হয়ে বাড়ির সীমানার সাথের জমিতে সৌখিন ফল ও ফসলের চাষ শুরু করেন। তারমধ্যে আঙিনার পাশের ১৬ শতক জমিতে জিরা সাদৃশ মসলা জাতীয় ফসল সোলক এটির ইংরেজি নাম (ফরষষ) এর চাষ করেন। এছাড়াও বাড়ির চারপাশের জমিতে দারুচিনি, তেজপাতা, আশফল, লটকন, কদবেল, চালতা, বেদানা, জলপাই, লিচু, আম, জাফরান, বেল, পেয়ারা, জাম, করমচা,আমড়া, আমলকীসহ বিভিন্ন ঔষধী জাতীয় প্রয়োজনীয় গাছপালা রয়েছে তার। আর মাঝে মধ্যে রয়েছে নানা ধরনের সবজি গাছ। কিন্ত বেশি নজরে এসেছে বানিজ্যিক ফসল কাঠিমন আম।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মোহায়মেন আক্তার জানান,এ উপজেলার শিক্ষিত যুবক রবিউল ইসলাম অত্যন্ত যত্নসহকারে বিভিন্ন ফল ফলাদির চাষ করে থাকেন। এ উপজেলাতে যে কয়জন বানিজ্যিক ফলচাষী আছেন রবিউল ইসলাম তাদের মধ্যে অন্যতম অভিজ্ঞ এতে কোন সন্দেহ নেই। তার বিভিন্ন ফলের চাষ পরিদর্শনে কয়েকবার গেছেন। প্রয়োজন মত তিনিসহ কৃষি অফিস পরামর্শ প্রদান করে থাকেন বলে জানান এ কৃষিবিদ।
ঝিনাইদহে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট’র বিভিন্ন দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
ইউরিয়া সার, ডিজেল, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণ ও নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও জনজীবনের সংকট নিরসনের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে রোববার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পায়রা চত্ত্বরে শেষ হয়। সেসময় ঘন্টাব্যাপী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা আহবায়ক এ্যাডঃ আসাদুল ইসলাম আসাদ, জেলা সাধারণ সম্পাদক ছব্দুল হোসেন, জেলা সদস্য ডাঃ আব্দুল মান্নান, সদস্য আছাদুর রহমান, আব্দুর রহিম, রুশিয়া খাতুন, মামুন হোসেন প্রমুখ। পরে কৃষক ফ্রন্টের জেলা শাখার একটি প্রতিনিধি দল মাননীয় কৃষিমন্ত্রী বরাবর ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
শৈলকুপায় কালীমূর্তি ভাংচুরে সাবেক ছাত্রলীগ সভাপতির ইন্ধন, গ্রেফতার ৩
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় কালী মূর্তি ভাংচুর মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে চাচাতো ভাই। তবে এখনও পলাতক রয়েছে প্রধান পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস। তার ইন্ধনে গ্রেফতারকৃতরা কালীমূর্তি ভাংচুর করা হয় বলে পুলিশী তদন্তে উঠে এসেছে। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান গনমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামে শতবছরের পুরোনো কালীমন্দিরের মূর্তি ভাংচুর করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট গত ১২ অক্টোবর শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রাম থেকে এস এম আরব আলীর ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান হিরোকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক চাচাতো ভাই একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ ও পাঞ্জাবী আলী খানের ছেলে তুষারকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশেরে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৬ অক্টোবর শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস ও জিনারুল গড়াই নদীতে নৌকায় ১৫/১৬ জন যুবতী মেয়ে নিয়ে অশ্লীল নাচ ও জুয়া খেলার আয়োজন করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, সাউন্ডবক্সসহ ২ টি ট্রলার জব্দ করে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস। পুলিশকে বিতর্কিত ও শায়েস্তা করতে কালীমূর্তি ভাংচুরের পরিকল্পনা করে সে। যা বাস্তবায়ন করে গ্রেফতারকৃত ৩ জন। তবে এখনও পলাতক রয়েছে প্রধান পরিকল্পনাকারী দিনার বিশ্বাস।
আজ জেলা পরিষদের নির্বাচন: কাহারা পরবেন জয়ের মালা
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর (সাতক্ষীরা)
আজ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ২ জন, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা পদে ৪ জন ও ৭ নং ওয়ার্ডের সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দিতা করছেন। সকল প্রার্থীরা জয়ের মালা পরার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোটর সাইকেল প্রতিক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুল্ল্যাহ চিংড়ীমাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোট সংখ্যা ১০৬১ জন। এর মধ্যে ১ মেম্বর প্রার্থী হওয়ায়, ২ জন মেম্বর হত্যা মামলায় জেলখানায় থাকায় ও নুরনগর ইউপি চেয়ারম্যান বাহিরে থাকায় মোট ভোট সংখ্যা ১০৫৭ জন। অন্যান্য উপজেলায় ভোটার এলাকা না থাকার কথা জানা সম্ভব হয়নি। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে মোছাঃ ফাতেমা খাতুন (হরিণ), মোছাঃ রোকেয়া খাতুন (বই), রোজিনা পারভীন (দোয়াত কলম) ও শিল্পি রানী মহালদার (বল) প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ৩৪৪ জন। এর মধ্যে শ্যামনগরে ৪ জন না থাকায় মোট ভোট সংখ্যা ৩৪০ জন। ৭ নং ওয়ার্ডের সদস্য পদে ডালিম কুমার ঘরামী (তালা), মল্লিক ফজলুল হক (ক্রিকেট ব্যাট) মাকছুদুল রহমান (টিউবওয়েল), মোঃ নুরুল হক (বক), মোঃ গোলাম মোস্তফা (হাতি) ও মোঃ মোর্তজা কামাল (বৈদ্যুতিক পাখা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ১৫৯ জন। এর মধ্যে ৪ জন বিভিন্ন স্থানে থাকায় মোট ভোট সংখ্যা ১৫৫ জন। শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলরুমে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথকিম সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মহিউদ্দীন। পলিং অফিসারের দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল মামুন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আবু আল-শাহ আলম ও মোছাঃ রেহানা আক্তার। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করবেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। ভোটকেন্দ্রে সার্বক্ষনিক মনিটরিং করবেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল এমরান। সার্বিক বিষয়ে মনিটরিং করবেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এছাড়া পুলিশ ও আনছার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটার এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস।
বাগেরহাটে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা,পাল্টাপাল্টি অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও সাধারণ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে চলছে শীতল যুদ্ধ। সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি ওয়ার্ডের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা অধিকাংশ প্রার্থীই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এক দিকে যেমন তাদের দলে রয়েছে শক্ত অবস্থান, অপর দিকে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করছেন হেভিওয়েট রাজনীতিবিদরা। এই অবস্থায় ভোটের ঠিক আগ মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুড়ছেন সদস্য প্রার্থীরা। এমনকি সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাটে সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডের মধ্যে মোল্লাহাট উপজেলার সাধারণ সদস্য এসএম অলিউজ্জামান ও ফকিরহাট উপজেলার মো. আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৭টি সাধারণ সদস্য পদে ১৯ জন ও ৩টি নারী সংরক্ষিত সদস্য পদে ৬ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১ হাজার ৩৬ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের (বাগেরহাট সদর) সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কাজী জাহিদ সরোয়ার টিটু সদর উপজেলা যুবলীগের সদস্য সচিব। অপর দিকে সরদার মাসুদুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
যুবলীগের সদস্য সচিব ও তার মদদদাতারা ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করছে বলে দাবি করে সরদার মাসুদ বলেন, নির্বাচনের শুরু থেকেই আমার প্রতিপক্ষ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। আমি তাদের বিধিবহিভূর্ত কার্যকলাপ তুলে ধরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। আমি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। এখানে রক্তারক্তি কাণ্ড ঘটতে পারে। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপের দাবি জানান তিনি।
তবে কাজী জাহিদ সরোয়ার টিটুর দাবি, তাদের দুই প্রার্থীর মধ্যে দীর্ঘ দিনের আন্তরিক সম্পর্ক। ভোটারদের সালাম দিয়ে অনুরোধ ব্যতীত কোনো ধরনের প্রভাব বিস্তার তিনি করেননি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে কোনো শঙ্কা নেই।
এছাড়া বাকি উপজেলাগুলোতে কয়েকজন প্রার্থী প্রভাব বিস্তারের অভিযোগের কথা মৌখিকভাবে বললেও নাম প্রকাশে রাজি হননি কেউ।
তবে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা নিরাপত্তাজনিত ঝুঁকি নেই বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
কোলাবাজার হাইস্কুলে সিরাতুন্নবী (সঃ) পালিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলে সিরাতুন্নবী (সঃ) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মধ্যে বিশ^ নবী হযরত মুহম্মদ (সঃ) এর জীবনীর উপর সংক্ষিপ্ত বক্তৃতা, ইসলামী সঙ্গীত,গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে দিনটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির মুল্যবান বক্তব্য রাখেন কালীগঞ্জ গোহাটা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহাফুজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন কোলাবাজার কওমী মাদ্রাসার মুহতামিন মাওলানা,মোঃ সেলিম হোসেন, মাওলানা মোঃ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ^াস,বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক মাওলানা মনিরুজ্জামান প্রমূখ। পরে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ইসলামী আদর্শের মুল্যবান বই তুলে দেন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সাবজাল হোসেন।
বাগেরহাটে ইউপি সদস্য অনির্বান ভারতের নাগরিক
স্টাফ রিপোর্টার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য অনির্বান মন্ডল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। তিনি উপজেলার বেন্নাবাড়ি গ্রামের বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনন্ত ভক্তর ছেলে জিৎ ভক্ত বাদী হয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বাগেরহাট জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এবং জেলা নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জিৎ ভক্ত সাংবাদিকদের বলেন, ‘চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য অনির্বান মন্ডল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। তিনি বাংলাদেশের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের বেন্নাবাড়ি গ্রামের বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে। তাঁর জাতীয় পরিচপত্র নং-৯১২৮৭৪৭৯৯৬ এবং ভোটার নং-০১০৩০৭০৬৬৫৫৭। অনির্বান মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার দমদম উত্তরের বাসিন্দা (১১০)। তাঁর ভারতের পরিচয়পত্র নম্বর/ ঊচওঈ ঘঙ-ঢঠগ ২১৭৬৬৪২, পার্ট নম্বর-৩৪, অংশের নাম-তপতী বালিকা বিদ্যাবীথির কক্ষ নং-২, ভোটার ক্রমিক নম্বর-৮৮৬, ভোট দানের স্থান আগাপুর উত্তর। জিৎ ভক্ত আরও বলেন, ‘অনির্বান মন্ডল আগামী ১৭ অক্টোবরের বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী টিটো সরদারের প্রস্তাবকারী। একজন দ্বৈত নাগরিক কি ভাবে ইউনিয়ন পরিষদ সদস্য ও একজন জেলা পরিষদ সদস্য প্রার্থীর প্রস্তাবকারী হলেন এটা আমাদের বোধগোম্য নয়। আমি অনির্বান মন্ডলের বিচারের দাবি জানাই।’
অনির্বান মন্ডল বলেন, ‘আমার স্ত্রী, ছেলে ও মেয়ে ভারতে বসবাস করে। ছেলে ও মেয়ে ওখানে পড়াশুনা করে। আমি কি ভাবে ভারতে ভোটার হলাম এটা বুঝতে পারছিনা।’
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী টিটো সরদার বলেন, ‘অনির্বান মন্ডল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক এটাতো জানি। তাতে কি হয়েছে ?
চিতলমারী নির্বাচন অফিসার মোঃ রাজিবুল হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি অনির্বান মন্ডল ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। আমাদের কিছু করার নেই। পরবর্তী ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে।’
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ‘ এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। বিষয়টি অত্যান্ত স্পর্শকাতর। আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।’
জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘ এ ধরণের একটি অভিযোগ আমরা পেয়েছি। ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ নেই। জনপ্রতিনিধি হওয়ার তো প্রশ্নই ওঠে না।’
ভারতে পাঁচার হওয়া মেয়ের অপেক্ষায় দশ বছর ধরে ঝড়ছে মায়ের চোখের পানি
স্টাফ রিপোটার, বাগেরহাট
২০১২ সালে অভাবের তাড়নায় ১৫ বছর বয়সী মেয়ে পারভীন আক্তার সুমি কে চাকুরীর জন্য ননদের মেয়ে ফাতেমা আক্তারের কাছে দিয়েছিলাম। দশ বছরেও নারী ছেড়া ধন ফিরে আসেনি আমার কাছে। মেয়ের খোজ নিতে ফাতেমার বাড়িতে গেলে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ফাতেমা ও তার স্বামী শের আলী। মনে হয় মরার আগে আর মেয়েকে দেখে মরতে পারব না। কাঁদতে কাঁদতে এভাবেই আকুতি-মিনুতি করছিলেন বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের আবুল খা‘র স্ত্রী খোদেজা বেগম।
মেয়ের শোকে প্রতিদিন এভাবে কাঁদেন ষাটোর্ধ খোদেজা বেগম। সুমি ছাড়াও খোদেজার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে আল আমিন ও স্বামী আবুল খা ভ্যান চালায় এবং দুই মেয়ে স্বামীর বাড়িতে। মেয়ের শোকে অসুস্থ্য হয়ে পড়েছেন খোদেজা বেগম। একসময় মানুষের বাড়িতে কাজ করলেও, এখন আর কাজ করতে পারেন না তিনি। সারাদিন শুধু মেয়ের জন্য বিলাপ করেন। আর অপরিচিত কোন মানুষের সাথে দেখা হলেই মেয়েকে ফেরানোর জন্য সহযোগিতা চান খোদেজা বেগম। খোদেজা ও তার পরিবারের দাবি ফাতেমা বেগম পারভীন আক্তার সুমিকে ফরিদপুরের জাকির ও খুলনার আজমলের মাধ্যমে ভারতে পাচার করে দিয়েছে। তবে দশ বছরেও ফাতেমার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোথাও কোন লিখিত অভিযোগ দেয়নি খোদেজা ও তার পরিবার।
ফাতেমা বেগম রামপাল উপজেলার গিলাতলা গ্রামের জলিল ফিরুকানা ও রিজিয়া বেগমের মেয়ে। ফাতেমার মা রিজিয়া গেম আবুল খা‘র বোন। বর্তমানে স্বামী শের আলীর সাথে ফাতেমা খুলনা শহরের সেনহাটি ২নম্বর ঘাটে বসবাস করেন।
খোদেজার প্রতিবেশী সাফিয়া বেগম বলেন, ফাতেমা এসে সুমিকে নিয়ে গেল। আর ফিরে আসেনি। শুনেছি ভারতে পাচার করে দিয়েছে। কখনও কাউকে মেয়েটা ফোনও করেনি।
পারভীন আক্তার সুমির বাবা আবুল খা বলেন, ফাতেমা বেগম আমার বোনের মেয়ে। মামা হয়ে আমি ওর পা ধরে কান্না করেছি মেয়েকে ফিরে পাওয়ার জন্য। তারপরও সে আমার মেয়েকে ফিরিয়ে দেয়নি। বরং এখন গেলে আমাদের গালিগালাজ করে ফাতেমা ও তার স্বামী শের আলী।
খোদেজা বেগম বেগম বলেন, প্রথম দিকে ভাবছিলাম মেয়েটাকে হয়ত কোথাও কাজে দিয়েছে। কিন্তু বছর দুই আগে বিভিন্ন ভাবে জানতে পেরেছি ওরা আমার মেয়েকে ভারতে পাচার করে দিয়েছে। এরপর বারবার ফাতেমার কাছে যাই। গেলেই বলে বিয়ে করে তোমার মেয়ে ফিরে আসবে। বেশি জ্বালাবা না। তাইলে কিন্তু মেয়েকে আর কখনও ফিরে পাবা না।
এতদিনেও কেন আইনের আশ্রয় নেননি এমন প্রশ্নে খোদেজা বেগম বলেন, কার কাছে যাব, কোথায় যাব টাকা পাব কোথায়। আবার সুমির বাবা রইছে খুলনা। খুলনা থেকে এবার আসলে থানায় যাব।
এ বিষয়ে কথা বলার জন্য ফাতেমা বেগম (০১৯৩৪-৭৪৫৫২২) ও আজমলকে (০১৮৭৫-৮১৫৩৭৬) ফোন করা হলে তাদের মুঠোফোন দুটি বন্ধ পাওয়া যায়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। ভুক্তভোগী পরিবারটি আমাদেরকে বিষয়টি জানায়নি। পরিবারটি যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরনী
খুলনা জেলা পরিষদ নির্বাচন, ২০২২ উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কতিপয় নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৬ অক্টোবর তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৭ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্পিড বোট ও ইঞ্জিন চালিত সকল ধরণের নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌ-যান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে।
উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরিসেবা যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সে সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌ-যান চলাচলের ক্ষেত্রে এবং দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়া ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৬ অক্টোবর তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৭ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ট্রাক ও পিক আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। একই সাথে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ১৪ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৮ অক্টোবর সকাল ছয়টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
বিশ^ খাদ্য দিবস এবং ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে রবিবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের মূল চালিকাশক্তি হলো কৃষি। দেশের জনসংখ্যাবৃদ্ধি ও জমি হ্রাসের প্রেক্ষাপটে মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধানের জন্য এবং কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে দেশ আজ দানাজাতীয় খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। তিনি বলেন, করোনা মহামারিকালীন দেশে খাদ্যের তেমন ঘাটতি হয়নি। সরকারের নিদের্শনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়ে চলেছে। এ বছর খাদ্য উৎপাদন হয়েছে চার কোটি মেট্রিকটন। কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইঁদুর দ্বারা নষ্ট হয়। ইঁদুর যে পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি নষ্ট করে। উৎপাদিত ফসল রক্ষা ও খাদ্যশস্য অপচয় রোধে ইঁদুর নিধনের বিকল্প নেই।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ প্রমুখ বক্তৃতা করেন।
মহেশপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মধ্যযুগীয় নির্যাতন, থানায় পাল্টাপাল্টি মামলা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বকুল (৩৫) নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করেছে স্থানীয়রা। এ ঘটনার পর শিশুটির মা বাদি হয়ে মহেশপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের মেহেগনি বাগানে এ ঘটনা ঘটে। বকুল ভোলাডাঙ্গা গ্রামের বকশু মিয়ার ছেলে। শুক্রবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার এক ঘন্টা পর স্থানীয় লোকজন বকুলের হাত এবং কোমর রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। অভিযুক্ত বকুলের মারপিট করায় রক্তের দাগ এবং কোমরে ও হাতে রশি দিয়ে বেঁধে মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বকুলের ভাই মুকুল বাদি হয়ে মহেশপুর থানায় পাল্টা একটি মামলা দায়ের করে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা (জিন্টু) বলেন, স্থানীয় মুরব্বিদের থেকে জানতে পারেন বকুল ছেলেটি উশৃংখল। শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা বকুলকে মারপিট করেছে।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মিয়া জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত বকুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযুক্ত বকুলকে মারধর করায় বকুলের ভাই মুকুল বাদি হয়ে পরের দিন শনিবার পাল্টা মামলা করেন।
মহেশপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ।।
নব-যোগদানকারী মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার,মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
মহেশপুরে সাবেক সেনা কর্মকর্তাকে পেটালো সেনা সদস্য,থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ।।
জমা-জমি নিয়ে বিরোধের জের ধরে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুহাসীন আলীকে (৬০) প্রকাশ্যে রাস্তার পাশে পেটালেল এক সেনা সদস্য জুবায়ের রহমান। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর থানার পাশে মুহাসীন আলীর বাড়ীর রাস্তায়।
এ ঘটনায় মুহাসীন আলী বাদি হয়ে সেনা সদস্য জুবায়ের রহমানের নামে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, মুহাসীন আলীর ক্রয়কৃত ৫ বিঘা জমি তার ভাই রোকন উদ্দীনকে দান করেন। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাতিজা সেনা সদস্য জুবায়ের অজ্ঞাত ৭/৮ জন লোক জন নিয়ে আমার রাস্তার উপরে আমার প্রতি চড়াও হয়। পরে এক পর্যায়ে তারা আমার বসত বাড়ীতে প্রবেশ করে আমাকে মারধর করে নগত এক লাখ টাকা ও ২০ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। এমনকি তারা যাওয়ার সময় আমাকে মেরে ফেলারও চেষ্টা করে।
মহেশপুর থানার সেকেন্ট অফিসার আসাদুজ্জামান আসাদ জানান, মুহাসীন আলীর লিখিত অভিযোগটি পেয়েছি। চেষ্টা করছি উভয় পক্ষকে ডেকে কিছু একটা করার।
জেলা পরিষদ নির্বাচন: চড়া দামে বিক্রি হচ্ছে এক একটি ভোট
আসাদ, দিঘলিয়াঃ
খুলনা জেলা পরিষদ নির্বাচন আজ অনুষ্ঠিত হবে, ভোটগ্রহণ চলবে সকাল ৯:০০ টা হতে দুপুর ২:০০ পর্যন্ত। সে লক্ষ্যে দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। র্নিদলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। তবে প্রচারণার শেষ মুহূর্তে এসে অনেক প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে।
জেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শনিবার (১৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে শেষ হলেও চলছে গোপন বৈঠক, নানা কলা-কৌশল, টাকার লেন-দেন। ভোটার সংখ্যা কম হওয়াতে চড়া দামে বিক্রি হচ্ছে এক একটি ভোট। আইন অনুযায়ী সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিরাই কেবল এ নির্বাচনে ভোট দিতে পারবেন। দিঘলিয়া উপজেলা ও এ উপজেলার ৬ টি ইউনিয়ন এর নির্বাচিত প্রতিনিধিরা এবারের জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের ভোটার। সর্বমোট ৮০ জন নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে, এই ওয়ার্ড থেকে একজন সদস্য নির্বাচিত করবে। ভোটার সংখ্যা কম হওয়াতে সদস্য প্রার্থীদের ভোটার প্রতি গুনতে হচ্ছে এক থেকে পাঁচ লক্ষ টাকা। টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে ভোট, প্রার্থীর যোগ্যতা এখানে গৌন, টাকাই এখানের যোগ্যতার মাপকাঠি। সে তুলনায় চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীদের দোড় ঝাপ নেই বললেই চলে।
নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে দিঘলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, ভোটের গোপনীয়তা রক্ষায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি ভোটের আগে ও পরে ৪৮ ঘণ্টা ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য এবারের জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড (দিঘলিয়া উপজেলা) হতে তিন (০৩) জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনারা হলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনে (তালা মার্কা), বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন ( টিউবওয়েল মার্কা), মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী মোঃ সাইফুল ইসলাম বাবু (হাতী মার্কা) । এছাড়াও ০৭, ০৮ ও ০৯ ওয়ার্ডের (রুপসা, তেরখাদা, দিঘলিয়া ও খুলনা সিটি কর্পোরেশন) সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম (দোয়াত কলম) এবং এ্যাড. জেসমিন পারভীন জলি (হরিন মার্কা)। এসব সদস্য ও চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার, লিফলেট, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে দিঘলিয়া উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলো।
অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নাগরিক ঐক্যের
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য নেতৃবৃন্দ বলেছেন, গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে আগামী দিনের তিন’শ আসনের নির্বাচন কেমন হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করাই এখন জাতীয় দাবি।
নেতৃবৃন্দ ডিজেল, সয়াবিন, ডাল ও চালের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি করেছেন। একই সাথে বাজার দর নিয়ন্ত্রণ করতে সব পরিবারে টিসিবি’র পণ্য যাতে কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারকে অবশ্যই ভর্তুকী দিতে হবে।
আজ বিকেলে পিকচার প্যালেস এলাকায় দলের সদর থানা থাকার এক কর্মী সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যর নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোহাম্মদ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, দৈনিক বাংলার খবরের সম্পাদক জামাল ইউ আহম্মেদ, আব্দুর রহমান মোল্লা, আব্দুস সালাম মন্টু, এস এম সেলিম রেজা বকুল, কাজী আলমগীর হোসেন প্রমূখ। সভায় ভাসানী অনুসারি পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান মোল্লা, ক্যাবের স্থানীয় প্রতিনিধি আব্দুস সালাম মন্টু ও মোটর মেকানিক চালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আইনুল হক নাগরিক ঐক্যে যোগদান করেন। সভার অপর এক সিদ্ধান্তে আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সদর থানা শাখার বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে রবিবার (১৬ অক্টোবর) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর খুলনা শহরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মার“ফুল ইসলাম, থানা বিএনপি’র আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম- আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক।
এছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম-আহবায় প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর“জ্জামান চৌধুরী, থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল, থাানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল প্রমুখসহ আরো অনেকে। এ সময় বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার মটর শ্রমিক নেতাদের সংগে মতবিনিময়
কেশবপুর(যশোর) প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার মটর শ্রমিক নেতাদের সংগে মতবিনিময় অনুষ্ঠিত। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে মাস ব্যাপি কর্মসূচী মোতাবেক আজ কেশবপুর মটর শ্রমিক নেতাদের সংগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের বিষয় নিয়ে শ্রমিক নেতাদের সংগে আলোচনা করা হয়। আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে কেশবপুর উপজেলা শ্রমিক নেতাগন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা উপদেষ্টা মহিলা আওয়ামী লীগের কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সভানেত্রী জনাব রাবেয়া ইকবাল, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য গন মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন,সেলিম রেজা, মোঃ আসাদুজ্জামান অপ্রফেসর মনতোষ দাস, সাংবাদিক আঃ করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, শাহনাজ পারভীন, মমতাজ বেগম, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।#
খুলনা সিটি কর্পোরেশনের ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১৭তম সাধারণ সভা রবিবার সকাল ১০ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ১৫তলা বিশিষ্ট খুলনা পাবলিক হল নির্মাণ, বিশ্ব ব্যাংকের সহায়তায় লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি শীর্ষক প্রকল্পের ইমপ্লিমেন্টেশন পার্টিসিপেশন এগ্রিমেন্ট স্বাক্ষর, খুলনা সিটি কর্পোরেশনের খসড়া বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন ২০২১-২০২২ দাখিল, খুলনা সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে অবস্থিত ২৯ নং ওয়ার্ডে গগন বাবু রোডের সম্মুখস্থ মাধ্যমিক বিদ্যালয় নামীয় ২৩ নং হোল্ডিংয়ে স্থাপনা না থাকায় পৌরকর মওকুফসহ হোল্ডিং বাতিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্ম বার্ষিকীতে শেখ রাসের দিবস পালন, খুলনা জেলার শলুয়ায় বর্জ্য থেকে সার, বিদ্যুৎ, ডিজেল উৎপাদন ও খুলনার মাথাভাঙ্গা এলাকায় বর্জ্য থেকে সার এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ আরো কয়েকটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতাকালে সিটি মেয়র বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় খুলনা মহানগরীতে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছে। নগর জুড়ে এখন উন্নয়ন কাজ চলছে। গুণগত মান বজায় রেখে এ সকল কাজ সঠিক সময়ে শেষ করতে হবে। কাউন্সিলরবৃন্দের এক প্রশ্নের জবাবে সিটি মেয়র আরো বলেন, মহানগরী এলাকায় ডেঙ্গু প্রতিরোধকল্পে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে সচেতন করার জন্য প্রতিদিন মাইকিং করা হচ্ছে। নিজ নিজ বাড়ির আশপাশে থাকা ডেঙ্গু প্রজনন ক্ষেত্র তৈরী না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র মেয়র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম (মুন্না), মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
সচেতন সমাজ কল্যাণ সংস্থার ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ
খবর বিজ্ঞপ্তি
ডুমুুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া এলাকায় গতকাল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সচেতন সমাজ কল্যাণ সংস্থা”র নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এ সময় তিনি সচেতন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজের নিকট নতুন ভবন নির্মাণ কাজের জন্য ২ লক্ষ টাকার চেক প্রদান করেন। চেক প্রদান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেন, দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। স্বপ্রণোদিত সামাজিক কার্যক্রম প্রশংসনীয়। এসব সামাজিক সংগঠনের কর্মীরা ছাত্রছাত্রীদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের উৎসাহ দেয়ার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করে তোলে। এছাড়াও তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার নেছার উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম মোড়ল, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, শ্রমিক লীগের ইউনিয়ন সদস্য সচিব শাহিনুর রহমান, ইউপি সদস্য মাহবুর রহমান সরদার, সংস্থার কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন জীবন, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান খান, এস শাহিন আলম, রবিউল ইসলাম রবি, মিকাউর রহমান আকাশ, সাজু রহমান, আমিনুর রহমান, অহিদুজ্জামান, ফারুক মোড়ল, জাহিদুল গাজী, আল মামুন, সোহবার মোড়ল, মফিজুর রহমান বাপ্পি, ইয়াসিন আলী প্রমুখ।
কয়রায় বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৬ অক্টোবর বেলা ১১ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপিতত্ব করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অসিম কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আল মাহফুজের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার অনুতাপ সরকার, গুরুদাস মন্ডল, আঃ হামিদ, নাইমুর রহমান, স্থানীয় কৃষক চঞ্চল মন্ডল প্রমুখ।
কয়রায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ইউএনডিপির জিসিএ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, ইউএনডিপির জিসিএ প্রকল্পের এ্যাকোয়া কালচারিস্ট শামীম আহমেদ, এগ্রিকালচারিস্ট মোঃ সাজ্জাদ হোসেন, সিএনআরএসের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ সরোয়ার হোসেন, সিএনআরএসের মোঃ সালাউদ্দিন, রিয়াজ আহমেদ, রইজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়য় অফিসের আবু সাঈদ, নারী সদস্য আসমা আক্তার, সুবিতা মন্ডল, সরস্বতি মন্ডল প্রমুখ।
খুলনার দাকোপের নরেন্দ্র বিশ্বাস মরণ ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বাড়ীতে পড়ে আছেন
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনা জেলার দাকোপ সদর চালনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র নাথ বিশ্বাস। এক সময়ে যুবক বয়সে দেশের নাম করা বিভিন্ন যাত্রা দলের খলনায়ক হিসাবে অভিনয় করে যাত্রা প্রেমি দর্শকদের মনজয় করে প্রশংসা অর্জন করছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের দূশঃসময় চালনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সহিত সভাপতির পদে থেকে দলীয় সকল কর্মকান্ডে নিয়োজিত থেকে যে ব্যাক্তি নিবেদিত প্রাণ সেই নরেন্দ্র নাথ বিশ্বাস ( ৭৫) আজ দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথ যাত্রী। তিনি ব্যাক্তি জীবনে একটি চা, পানের ছোট একটি দোকান দিয়ে কোন রকমে স্ত্রী, এক পুত্র, এক কন্যা নিয়ে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন। গত কয়েক বছর ধরে মরণ ব্যাধী ক্যান্সার মুখে বাসা বাধা বাধে। তিনি দেশের অনেক স্থানে ক্যান্সার বিষেশজ্ঞ ডাক্তার দেখিয়ে গচ্ছিত টাকা-পয়সা ব্যায় করে সর্বশান্ত হয়ে আজ বিনা চিকিৎসায় বাকহীন হয়ে অচেতন অবস্থায় বাড়ীর এক কোনে পড়ে আছেন। তার এক মাত্র পুত্র নবরঞ্জন বিশ্বাস বলেন, আমার ছোট একটি চায়ের দোকান আছে। তাও বাবার চিকিৎসার জন্য বন্ধ রেখে খুলনা ঢাকাসহ বিভিন্ন ক্যান্সার বিষেশজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া-আসায় সে দোকানটাও আজ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে আমার বাবার চিকিৎসার জন্য বড় অংকের অর্থের প্রয়োজন। কিন্তু আমার ও পরিবারের কাছে তেমন কোন অর্থ নেই যা দিয়ে বাবার সুচিকিৎসা করবো। তাই সমাজের বিত্তবান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী আমার মায়ের সমতুল্য শেখ হাসিনার কাছে আমার বাবা নরেন্দ্র নাথ বিশ্বাসের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্যের দাবী জানিয়েছেন। সমাজের সকল সহৃদয় ব্যাক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য যোগাযাগ করার জন্য মোবাইল নম্বর (নগত) ০১৭৫৯-৮১৪৫৪৭।
খুলনায় শেখ রাসেল দিবসের কর্মসূচি
তথ্য বিবরনী
আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৮ অক্টোবর সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউজ ময়দান পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে সার্কিট হাউজ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাজধানী ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। একই স্থানে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, কেক কাটা, শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ডিজিটাল ল্যাব নির্বাচন ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি শহিদ হদিস পার্ক, রেলওয়ে স্টেশনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রদর্শন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করবে। দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। চিত্রাংকনের বিষয়: আমার তুলিতে শেখ রাসেল, প্রতিযোগিদের বয়স ৮-১২ বছর। রচনা প্রতিযোগিতার বিষয়: প্রিয় শেখ রাসেল, প্রতিযোগিদের বয়স: ১৩-১৮ বছর। জেলা ও মহানগরীর মসজিদসমূহে শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
দুপুরে শিশু সনদ, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভাগীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব স্থানে দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য বিনা টিকিটে পরিদর্শনের সুযোগ থাকবে। দিবসটি উপলক্ষ্যে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশ করবে।
গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারবে
খবর বিজ্ঞপ্তি
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে দিক-নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শঁ.ধপ.নফ তে অনলাইনে আবেদন পদ্ধতি এবং বিভিন্ন স্কুল (অনুষদ) ও ডিসিপ্লিন (বিভাগ)সমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবে। এছাড়া শঁধফসরংংরড়হ.ড়হষরহব ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থীরা আগামীকাল ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের মোট ১৫টি ডিসিপ্লিনে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা অত্র বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ও ‘সি’ ইউনিটের অধীন ১৪টি ডিসিপ্লিনে ভর্তির জন্য আবেদন করতে পারবে। চারুকলা স্কুলের অধীন ডিসিপ্লিনসমূহে এবং স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য পুনরায় বিশেষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে পরীক্ষাপ্রতি ৩০০/- (তিনশত) টাকা ফি অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদনকারীদের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ডিসিপ্লিনসমূহের নির্ধারিত শর্তসমূহের ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে।
এ বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের জন্য নির্ধারিত মোট ১১০৯টি আসনের মধ্যে সাধারণ আসন ছাড়াও মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা সংরক্ষিত থাকবে। এছাড়া প্রতি ডিসিপ্লিনের জন্য বিদেশি শিক্ষার্থীর কোটাসহ প্রতি স্কুলে ১টি করে বিকেএসপি কোটা সংরক্ষিত থাকবে।
আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালাল আসামি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা কোর্ট চত্বর থেকে হাতকড়া ভেঙে ডাকাতি মামলার এক আসামি পালিয়েছে। রোববার বেলা ১১টার দিকে জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আজিজুল হক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার একটি ডাকাতি মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আজিজুলসহ কয়েকজনকে আদালতে আনে পুলিশ। জেলা জজ আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে কোর্ট পুলিশের কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া ভেঙে পালিয়ে যায় আজিজুল হক (৩৮)। পুলিশ এ সময় তাকে ধাওয়া করেও ধরতে পারেনি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, কোর্ট চত্বর থেকে কৌশলে হাতকড়া ভেঙে আজিজুল হক নামে ডাকাতি মামলার আসামি পালিয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ২০১৬ সালের দামুড়হুদা মডেল থানার একটি ডাকাতি মামলার আসামি। ইতোমধ্যে জেলা পুলিশের একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যে অবহেলা ছিল কি-না আমরা তা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ: উপাধ্যক্ষ সাবিনার চাকরি বহালে মাউশির নির্দেশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াছমিনের চাকরি তিন কার্যদিবসের মধ্যে পুনর্বহাল করতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিকে আবারও চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চার বছর ধরে তাঁর চাকরি ঝুলে রয়েছে। ১২ অক্টোবর এক চিঠিতে ওই নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দুই কার্যদিবস পার হলেও সাবিনা ইয়াছমিনকে স্বপদে বহাল করা হয়নি। বরং তাঁর যোগদান ঠেকাতে পরিচালনা পর্ষদ গত শনিবার জরুরি সভা আহ্বান করে বলে জানা গেছে।
চিঠি পাওয়ার কথা স্বীকার করে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শামসুর রহমান বাবু বলেন, একটি চিঠি পেয়েছি। সেখানে তিন কার্যদিবসের মধ্যে সাবিনাকে স্বপদে বহালের নির্দেশনা রয়েছে। মাউশি মহাপরিচালকের (ডিজি) আইন শাখা মতামত দিয়েছে। আমাদের কলেজের আইনজীবীর মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।
২০১৯ সালে সাময়িক বরখাস্ত হওয়া সাবিনা ইয়াছমিন উপাধ্যক্ষের পদ ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। গত ৪ বছরে তাঁকে যোগদানের বিষয়ে কমপক্ষে ৫ দফা চিঠি দেয় মাউশি। কলেজ পরিচালনা পর্ষদ তাঁর যোগদান ঝুলিয়ে রেখেছে।
১২ অক্টোবর শিক্ষা অধিদপ্তর থেকে চিঠিতে মহাপরিচালকের পক্ষে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক তপন কুমার দাস। একই সঙ্গে তাঁর যোগদানে বাধা নেই উল্লেখ করে ডিজির আইন শাখা মতামত দিয়েছে।
এদিকে ডিজির চিঠি পাওয়ার পর কলেজ পরিচালনা পর্ষদ গত শনিবার জরুরি সভা আহ্বান করে। সভায় পরিচালনা কমিটির সদস্য ও কলেজের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম ডিজির চিঠির বিষয়টি পাত্তা না দিয়ে সাবিনাকে স্থায়ী বহিস্কার করার কথা বলেন। তবে সভায় উপস্থিত ১৩ সদস্যের ৮ জনই সাবিনার যোগদানের পক্ষে তাঁদের মতামত দেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালনা কমিটির সদস্য শিক্ষক ইমদাদুল হক।
সাবিনা ইয়াছমিন বলেন, শিক্ষা অধিদপ্তর তিন কার্যদিবসের মধ্যে আমাকে স্বপদে বহালের নিদের্শনা দিলেও আমার যোগদান আটকানোর চেষ্টা হচ্ছে।
২০১১ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন সাবিনা ইয়াছমিন। কাঙ্ক্ষিত যোগ্যতা নেই অভিযোগ তুলে ২০১৪ সালে তাঁকে সাময়িক বহিস্কার করা হয়। তদন্তে তাঁর যোগ্যতা আছে প্রমাণিত হলে ২০১৬ সালে তাঁকে বহাল করা হয়। ২০১৯ সালে ফের তিনি পদ থেকে বহিস্কার হন।
আধাকেজি স্বর্ণ পাচারের চেষ্টা, যুবক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৫০৬ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ শামীমুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীমুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকলেসহ শামীমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন শামীম।
বিজিবির এ অধিনায়ক আরও বলেন, জব্দ স্বর্ণের দাম প্রায় ৪৪ লাখ টাকা। এগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে কটূক্তি, ব্যবসায়ী আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে কটূক্তি করার অভিযোগে আব্দুস সাত্তার (৬০) নামের একজন ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক আব্দুস সাত্তার উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত বারিক প্রামাণিকের ছেলে। তিনি কুমারখালী পৌরসভার সেরকান্দি এলাকার উপহার লুঙ্গির স্বত্বাধিকারী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ অক্টোবর নিজ দোকানে বীর মুুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করেন আব্দুল সাত্তার। এ ঘটনায় পরেরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা।অভিযোগের পর থেকেই ওই ব্যবসায়ী পলাতক ছিলেন।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে উপজেলা প্রশাসন। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, ওই ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করেছেন। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছি। আমরা এ ঘটনার দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তবে অভিযুক্ত ব্যবসায়ীর ছোট ছেলে আসলাম শেখ বলেন, ‘ব্যবসায়িক কারণে শত্রুতা করে কেউ একজন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা পুঁজি করে বাবাকে ফাঁসাচ্ছেন। আমার বাবা নির্দোষ।’
ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশই এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।
যশোর জেলা পরিষদ নির্বাচন: কোটিপতির সঙ্গে লাখোপতির লড়াই
যশোর অফিস।।
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অসম লড়াইয়ে মুখোমুখি হয়েছেন দুই প্রার্থী। একদিকে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘কোটিপতি’ সাইফুজ্জামান পিকুল, অন্যদিকে বিকল্পধারা প্রার্থী ‘লাখোপতি’ মারুফ হোসেন কাজল।
ভোটার, সমর্থক, সংগঠন ও অর্থবিত্ত সবদিক থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ হোসেন কাজলের চেয়ে এগিয়ে সাইফুজ্জামান পিকুল। এ পরিস্থিতিতে সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে যশোর জেলা পরিষদ নির্বাচন।
যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলা পরিষদ নির্বাচনে আট উপজেলায় দুই চেয়ারম্যানসহ ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ও বিকল্পধারার মারুফ হোসেন কাজল। আটটি সাধারণ সদস্যের বিপরীতে ৩৭ জন ও তিনটি সংরক্ষিত সদস্যের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আটটি উপজেলার মধ্যে সাতটির ভোটগ্রহণ উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে। বাকি সদর উপজেলার ভোটগ্রহণ হবে যশোর শহরের কালেক্টরেট সরকারি বিদ্যালয়ে।
আটটি কেন্দ্রে ১৬টি বুথে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট এক হাজার ৩১৯ জন ভোটার (জনপ্রতিনিধি) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিচুর রহমান জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোববার (১৬ অক্টোবর) প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম চলে যাবে।
নির্বাচন অফিস সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ও বিকল্পধারার মারুফ হোসেন কাজল। আওয়ামী লীগ মনোনীত পিকুল গত পাঁচ বছরে চেয়ারম্যান থাকাকালীন তুলনামূলকভাবে নগদ অর্থসহ সম্পদ পরিমাণের প্রায় চারগুণ হয়েছে। এর বিপরীতে মারুফ হোসেন কাজলের আয়-ব্যয় লাখের কোটায়।
নির্বাচনী হলফনামার সম্পদের বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুলের বিপুল সহায় সম্পদ রয়েছে। নিজ নামের পাশাপাশি স্ত্রী ও সন্তানরাও বিপুল সম্পদের মালিক। প্রার্থীর বাৎসরিক আয় ১৮ লাখ ৫৮ হাজার টাকা। গত জেলা পরিষদ নির্বাচনে যা ছিল চার লাখ টাকা। ২০১৬ সালের নির্বাচনে তার স্ত্রীর কোনো বার্ষিক আয় না দিলেও এবার তার স্ত্রীর বার্ষিক আয় এক লাখ দুই হাজার ৫০০ টাকা দেখানো হয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৬৬ লাখ ৮১ হাজার ৭৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা এক লাখ ৯৯ হাজার ৯৭৫ টাকা, বন্ডঋণপত্র ইত্যাদি ৬৫ লাখ ৫০ হাজার টাকা, সোনা ১০ তোলা, ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার, আসবাবপত্র দুই লাখ ২৫ হাজার টাকা, যা বিগত নির্বাচনের হলফনামার তুলনায় অনুযায়ী দ্বিগুণ।
বিগত জেলা পরিষদ নির্বাচনে স্ত্রীর অস্থাবর সম্পদ না থাকলেও এবার রয়েছে নগদ দুই লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭৩ হাজার ৫০৭ টাকা, বন্ডঋণপত্র ইত্যাদি ৪০ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণ ১০ তোলা, ইলেকট্রনিক সামগ্রী ২০ হাজার ও আসবাবপত্র ১৫ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে এক হাজার ৮০৭ শতক জলকর জমি ও অকৃষি দশমিকশূন্য ৮ শতক।
একইভাবে স্থাবর সম্পদের বিবরণীতে গত নির্বাচনে না থাকলেও এবার প্রার্থীর স্ত্রীর ৩ একর জলকর (জমি), অকৃষি জমি ১০ দশমিক ৭৫ শতক ও তিনতলা বসতবাড়ি দেখানো হয়েছে। আর নির্ভরশীলদের নামে একটি দেড়শ সিসি মোটরসাইকেল ও চার দশমিকশূন্য ৮ একর কৃষি জমি রয়েছে। তবে এবার কোনো দায়-দেনা না থাকলেও গত নির্বাচনে মাছ চাষবাবদ ২৪ লাখ টাকা দেনা উল্লেখ করেছিলেন আওয়ামী লীগের এই প্রার্থী।
অন্যদিকে মারুফ হোসেন কাজলের হলফনামা বিশ্লেষণে দেখা যায়, কৃষি ও ব্যবসায় খাতে বার্ষিক ছয় লাখ টাকা আয় করেন তিনি। তার সম্পদের তালিকায় রয়েছে একটি মোটরসাইকেল (অ্যাপাচি ১৬০ সিসি), ইলেকট্রনিক ও আসবাবপত্র। তবে মূল্য উল্লেখ করা হয়নি। তার স্ত্রীর নামে তিন ভরি সোনা আছে।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল বলেন, ‘আমার সম্পদ বাড়েনি। টাকার মান কমে যাওয়ায় এবং আমার মূল পেশা মাছচাষে উৎপাদিত পণ্যের (মাছের) দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় টাকার পরিমাণ বেড়েছে। আর ব্যবসায় কিছু উন্নতি হয়েছে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছি। যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ব্যাপারে সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। তাই বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী।
বিকল্পধারার মারুফ হোসেন কাজল বলেন, ‘আমি সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। আমার বেশি সম্পদ-সম্পত্তি নেই। বিপরীতে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অঢেল সম্পদ। তিনি চেয়ারম্যান থাকাকালে কী কী করেছেন সেটা জনপ্রতিনিধিরা বা যশোরবাসী জানে। আমি এবার বিজয়ী হলে জনপ্রতিনিধিদের মূল্যায়ন করবো।’
তিনি আরও বলেন, জেলার প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও পৌরসভায় গিয়ে ভোট চেয়েছি। আমাকে ভোট দিয়ে ভোটাররা যোগ্যপ্রার্থী বেছে নেবে বলে আশাবাদী।
মেহেরপুরে ভুয়া সাংবাদিকসহ ডাকাত দলের ৬ সদস্য আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে এক ভুয়া সাংবাদিকসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার রাফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- কুষ্টিয়া জেলার শিমুলিয়া গ্রামের শাহ জামাল, একই গ্রামের আলতাফ মণ্ডল (৬০), বোয়ালদহ গ্রামের সোহেল হোসেন (৩০), মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের সালাউদ্দিন (৪০) ও গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের তরিকুল ইসলাম (২৫)। শাহ জামালের কাছ থেকে একটি স্থানীয় দৈনিকের আইডি কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আটকরা জেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে ডাকাতি করতেন। এ কাজে ব্যবহার করতেন ছোট একটি মিনি ট্রাক। সে ট্রাকে গাছ ও দেশিয় অস্ত্র থাকতো। সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের একটি সড়কে রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জুগীন্দা গ্রাম থেকে প্রথমে আরিফুল ইসলামকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।











































